P News Kolkata

P News Kolkata সব খবর সবার খবর ও সঠিক খবর।
পেজটি অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার করুন
M-8389854229

ধুলিয়ানে দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই নুর আলমের বিস্ফোরক নিশানা, ‘দুর্নীতির হিসাব দিতেই হবে’গতকালই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ...
25/08/2026

ধুলিয়ানে দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই নুর আলমের বিস্ফোরক নিশানা, ‘দুর্নীতির হিসাব দিতেই হবে’
গতকালই তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলর এবং গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন জনপ্রতিনিধি। অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তাঁদের এই দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই এবার সরব হলেন শামশেরগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নুর আলম।
সোমবার সন্ধ্যায় ডাকবাংলায় সাংবাদিক সম্মেলন করে দলবদলকারী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
নুর আলম বলেন, ভোটের প্রচারে গিয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন—শামশেরগঞ্জ বিধানসভার পঞ্চায়েত ও পৌরসভাগুলিকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা করবেন। ভোটের ফলাফলের পর বিধায়ক হওয়ার পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, ধুলিয়ান পৌরসভাতেও বিভিন্ন অনিয়মের বিষয় সামনে আসায় তিনি প্রশ্ন তুলেছিলেন। আর সেই প্রশ্নের মুখে নিজের দলের চেয়ারম্যান ও কাউন্সিলররা নিজেদের বাঁচাতেই অন্য দলে যোগ দিয়েছেন বলে দাবি করেন বিধায়ক।
নুর আলমের আরও দাবি, “এক দল ছেড়ে অন্য দলে গেলেই দুর্নীতির দায় এড়ানো যায় না।” তাঁর কথায়, তাঁদের কাছে সংশ্লিষ্ট বিষয়ের তথ্য ও নথি রয়েছে। আইন অনুযায়ী যেসব অনিয়মের অভিযোগ রয়েছে, তার হিসাব মানুষের কাছে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, অন্য দলে গিয়ে কেউ লুকিয়ে থাকতে পারবেন না। মানুষের ক্ষতি হয়ে থাকলে মানুষই তার মূল্যায়ন করবে এবং প্রয়োজনে আইনের মুখোমুখি দাঁড়িয়ে হিসাব দিতে হবে।
দলবদল প্রসঙ্গে নুর আলমের এই মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ধুলিয়ান-সহ শামশেরগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। একদিকে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধির কংগ্রেসে যোগদান, অন্যদিকে তার পরদিনই তৃণমূল বিধায়কের এমন কড়া বক্তব্য—সব মিলিয়ে আগামী দিনে এই রাজনৈতিক টানাপোড়েন কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর এলাকার মানুষের।
শেষে নুর আলম বলেন, যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা ধীরে ধীরে বাস্তবায়িত হবে। পঞ্চায়েত ও পৌরসভাগুলিকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ চলবে এবং শামশেরগঞ্জকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারে মানুষের আস্থা ও ভরসা রাখার আহ্বান জানান তিনি।

25/08/2026

সামসেরগঞ্জের তারাপুর হাসপাতাল পরিদর্শনে রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং।

25/08/2026

পার্কস্ট্রিট ফুটপাথ বিতর্কে ইতি টানলেন জননেতা তথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

25/08/2026

সুতির মানিকপুর জুট মিলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং

ফুটপাতে মন্ত্রীর কাছে ধমক খাওয়া মহিলা এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। শিশুকে কোলে নিয়ে এসে জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীর...
25/08/2026

ফুটপাতে মন্ত্রীর কাছে ধমক খাওয়া মহিলা এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। শিশুকে কোলে নিয়ে এসে জনতার দরবারে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওই মহিলা। পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীর। আজ সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’-এ উপস্থিত থেকে বহু মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রত্যেকের সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধানের আশ্বাস দেন তিনি।

আবার প্যারোলে মুক্তি পেলেন ‘ডেরা সচ্চা সৌদা’-র প্রধান গুরমিত রাম রহিম সিংহ। এ বার ২১ দিনের জন্য। মঙ্গলবার রোহতক সংশোধনাগ...
25/08/2026

আবার প্যারোলে মুক্তি পেলেন ‘ডেরা সচ্চা সৌদা’-র প্রধান গুরমিত রাম রহিম সিংহ। এ বার ২১ দিনের জন্য। মঙ্গলবার রোহতক সংশোধনাগার থেকে বার হন তিনি। গত ছ’বছরের কা*রাজীবনে এ নিয়ে সতেরো বার প্যারোলে মুক্তি পেলেন রাম রহিম।
২০১৭ সালে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধ*র্ষ*ণের অভিযোগে সালে ডেরা প্রধানকে দো*ষী সা*ব্যস্ত করেছিল আদালত। ২০ বছরের কা*রাদণ্ড দেওয়া হয় তাঁকে। দুই ধ*র্ষণ মা*ম*লায় ১০ বছর করে কা*রা*দ*ণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপাশি সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খু*নের দায়ে আজীবন কা*রা*দ*ণ্ডে দ*ণ্ডিত করা হয় তাঁকে। ২০২০ সাল থেকে জেলজীবন শুরু হয় তাঁর। এই ছ’বছরে রাম রহিমের একের পর এক প্যারোল নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক হয়েছে। কিন্তু পরের বার প্যারোল পেতে সমস্যা হয়নি তাঁর। মঙ্গলবার সকাল ৬টা ৫ মিনিটে জেল থেকে বেরিয়ে সিরসায় ‘ডেরা সচ্চা সৌদা’ আশ্রমের দিকে রওনা হন। এ বার প্যারোলের পুরো সময়টা সেখানেই কাটাবেন বলে খবর। আনন্দবাজার

25/08/2026

ফুটপাথে দুধ গরম’ বিতর্কে নয়া মোড়, পরিবারকে বাসস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Send a message to learn more

সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদারদের দলবদল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষে...
25/08/2026

সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদারদের দলবদল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের করা সেই মামলার প্রেক্ষিতে ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-এর ২০ জন সাংসদকেই নোটিস দিল শীর্ষ আদালত। তাঁদের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। দু’সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।
২০ জন ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদের সাংসদ পদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি হোক— এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছিলেন তিনি। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করেন অভিষেক। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আনন্দবাজার

25/08/2026

বিজেপি সরকারের আমলে শুরু হয়েছে নতুন তোলাবাজির ' কলকাতা পারমিট '।
ট্রাক চালকদের থেকে চাওয়া হচ্ছে ২৫০০ টাকার তোলা।
তার বিনিময়ে তারা দিনের যেকোনো সময়ে কলকাতায় ঢুকতে পারবে কেউ আটকাবেনা।

25/08/2026

একটি বেসরকারি নিউজ চ্যানেলের বাংলা সামিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Address

Dhulian
742202

Website

Alerts

Be the first to know and let us send you an email when P News Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share