Dhulian Pakur Road News

Dhulian Pakur Road News Dhulian Pakur road news

09/11/2019
09/11/2019

শীর্ষ সংবাদ নিউজ ব্রাইডস ভিডিও টাইমস শীর্ষ ১০ বীরেন্দ্র শেবাগ বলেছেন যে রোহিতের স্কোরিং হার তুলনামূলক নয় এমনকি নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও দেখাতে পারবেন না যেমন ধারাবাহিকতা যখন রোহিত স্কোর করে সেই গতিতে স্কোর করতে আসে। "৪ ওভারে ৩-৪ ছক্কা মারতে বা ৪৫ বলে ৮০-৯০ রান সংগ্রহ করা এমন একটি শিল্প যা আমি এমনকি (বিরাট) কোহলিকে রোহিতের (শর্মা) হিসাবে নিয়মিত টানতে দেখিনি, শেবাগ জানিয়েছেন ক্রিচুজ ডিডি অ্যাডো

07/11/2019

Weather Update Kolkata : আগামী চব্বিশ ঘন্টায় ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড়
Kolkata Reported by Renaissance Chakraborty, Written by Renaissance Chakraborty
গতকাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
Updated : November 06, 2019 22:21 IST
Weather Update Kolkata : ঘূর্ণিঝড়টি ২৪ ঘন্টার মধ্যে আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর

কলকাতা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপর মঙ্গলবার যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে কলকাতার ৯৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপটি। জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পশ্চিমবঙ্গ ওড়িশা এবং বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় এখন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা তীব্র ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে এই সমস্ত উপকূল অঞ্চলে। জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে রাজ্যে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি সতর্কতা । ৯ এবং ১০ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। এই সমস্ত জায়গায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের (Weather Update Kolkata) তরফ থেকে জানানো হয়েছে সমুদ্রে, বিশেষ করে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে জোড়ে হাওয়া বইবে। এই হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার, এমনকি ৭০ কিলোমিটার পর্যন্ত থাকবে। ৭ তারিখ সকালে হাওয়ার গতিবেগ আরও বেড়ে যাবে। ৮০ কিমি থেকে ৯০ কিমি এমনকি ১০০ কিলোমিটারের ওপরে হাওয়া বইবে সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। এই হাওয়া আস্তে আস্তে নিজের শক্তি বাড়াবে এবং তা পৌঁছে যাবে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে । আট তারিখ সন্ধ্যেবেলায় এই হাওয়ার গতিবেগ হবে ১২০ কিমি থেকে ১৩০ কিমি এমনকি যা ১৪৫ কিমিও ছাড়িয়ে যেতে পারে।

৮ নভেম্বর সন্ধে থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং ওড়িশার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে হাওয়ার গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা । হাওয়ার গতিবেগ এরপর ধীরে ধীরে বাড়তে থাকবে।দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর উত্তাল এবং অতি উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা লাগোয়া সমুদ্র, ৮ নভেম্বর থেকে উত্তাল এবং ৯ নভেম্বর তা আরও উত্তাল এবং ১০ নভেম্বর সকালে অতি উত্তাল পরিস্থিতি থাকবে সমুদ্রে। ৮ নভেম্বর থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে । যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাদের ৭ নভেম্বর সন্ধ্যের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। হুগলি বন্দর এবং সাগর বন্দরেও সর্তকতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের খবর, কলকাতার খবর , আর রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড আর ক্রিকেটের সকল বাংলা শিরোনাম পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube

07/11/2019

ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গু! এবার মৃত্যু এক পুলিশ কনস্টেবলের
By Rahul Roy
Published:November 6 2019, 21:56 [IST]
এবার ডেঙ্গুতে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। নাম রুনু বিশ্বাস। দিন কয়েক আগেই বাগুইআটির নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। তিনি আমহার্স্টস্ট্রিট থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। পরিবারের তরফে সন্তান জন্মের আগে ডেঙ্গুর পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।

ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গু! এবার মৃত্যু এক পুলিশ কনস্টেবলের

রুনু বিশ্বাস বিধাননগর পুরসভার অন্তর্গত বাগুইআটি অশ্বিনীনগরের উদয়নপল্লির বাসিন্দা ছিলেন। বারোদিন আগে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। ভিআইপি রোডের পাশের এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর প্লেটলেট দ্রুত কমছিল। এরপর তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকাল আটটা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এর আগেও বাগুইআটির ওই অঞ্চলে অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

More DENGUE News

৯০০ জন ডেঙ্গিতে আক্রান্ত! ২২ জন সরকারী আমলার বেতন আটকে পদক্ষেপ বাংলার প্রতিবেশী রাজ্যের

গাইঘাটায় ডেঙ্গু জ্বরে মৃত দুই মহিলা

ডেঙ্গু জ্বর: ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ কতটা আছে

শিলিগুড়ির মেয়র পদ থেকে অশোক ভট্টাচার্যের পদত্যাগের দাবি তৃণমূলের

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দফতরের হাতিয়ার এবার থ্রিডি ম্যাপ

উদ্যোগই সার, ডেঙ্গু প্রাণ কাড়ল কলকাতা পুরসভার কর্মীরই

লেক টাউন থানায় ডেঙ্গুর প্রকোপ, কাত পাঁচ পুলিশ কর্মী

ডেঙ্গু মৌসুম শেষ হলেও প্রকোপ থেকে যাওয়ার আশঙ্কা

বর্ষা বিদায় নিতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দক্ষিণ কলকাতা জুড়ে

বিহারে মহামারির আকার নিচ্ছে ডেঙ্গি

বিহারে কেন্দ্রীয় মন্ত্রীর গায়ে কালি ছেটাল ডেঙ্গি আক্রান্তের আত্মীয়

৯০০ জন ডেঙ্গিতে আক্রান্ত! ২২ জন সরকারী আমলার বেতন আটকে পদক্ষেপ বাংলার প্রতিবেশী রাজ্যের

গাইঘাটায় ডেঙ্গু জ্বরে মৃত দুই মহিলা

ডেঙ্গু জ্বর: ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ কতটা আছে

শিলিগুড়ির মেয়র পদ থেকে অশোক ভট্টাচার্যের পদত্যাগের দাবি তৃণমূলের

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দফতরের হাতিয়ার এবার থ্রিডি ম্যাপ

1
2
3
4
NEXT ARTICLES
PHOTOS OF TOP NEWS TODAY

+57
ONEINDIA এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
ALLOW NOTIFICATIONS
Be the first one to Comment
RECOMMENDED STORIES
Stories from the Himalayas
Stories from the Himalayas
https://livingfoodz.com

মনের ইচ্ছা পূরণের জন্য ভক্তদের শরীরের ওপর ছেড়ে দেওয়া হয় গরু, আজব রীতি মধ্যপ্রদেশে
মনের ইচ্ছা পূরণের জন্য ভক্তদের শরীরের ওপর ছেড়ে দেওয়া হয় গরু, আজব রীতি মধ্যপ্রদেশে
বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ ভারত, থাইল্যান্ডে দাবি মোদীর
বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ ভারত, থাইল্যান্ডে দাবি মোদীর
পুরনো গাড়িকে ‘স্মার্ট কার’ বানিয়ে ফেলবেন কীভাবে?
পুরনো গাড়িকে ‘স্মার্ট কার’ বানিয়ে ফেলবেন কীভাবে?
সম্প্রতি লঞ্চ হয়েছে বা শীঘ্রই লঞ্চ হবে এই ফোল্ডেবল স্মার্টফোনগুলি
সম্প্রতি লঞ্চ হয়েছে বা শীঘ্রই লঞ্চ হবে এই ফোল্ডেবল স্মার্টফোনগুলি
মাইক্রোওয়েভ ওভেনের রান্না কী আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ?
মাইক্রোওয়েভ ওভেনের রান্না কী আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ?
শাকিবের কামব্যাকটা সহজ হবে না! বললেন বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাশার
শাকিবের কামব্যাকটা সহজ হবে না! বললেন বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাশার
Read More About:ডেঙ্গুমৃত্যু
Published On November 6, 2019
English Summary
Police Constable died in Dengue in Bypass hospital

LivingFoodz.com a place for authentic and delectable recipes from top chefs.Healthy tips with graceful stories everyday on food and lifestyle from nutritionists.

নভেম্বরের প্রথম সপ্তাহেই বৃষ্টির ভ্রুকুটি, সপ্তাহান্তে নিম্নচাপ শঙ্কা!EiSamay.Com | Updated: 06 Nov 2019, 10:17:38 AMei-...
07/11/2019

নভেম্বরের প্রথম সপ্তাহেই বৃষ্টির ভ্রুকুটি, সপ্তাহান্তে নিম্নচাপ শঙ্কা!
EiSamay.Com | Updated: 06 Nov 2019, 10:17:38 AM
ei-samay
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

হাইলাইটস
শুক্রবারের পর বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
আন্দামান লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে।
বুধবারের মধ্যেই দু’দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবারের পর বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আন্দামান লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। বুধবারের মধ্যেই দু’দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আর এর পরোক্ষ প্রভাবে শুক্রবার থেকেই মেঘলা হয়ে থাকতে পারে কলকাতার আকাশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে, শনিবার বৃষ্টি বাড়তে পারে। রাজ্যের উপকূলবর্তী এলাকা যথা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের এক-দু’জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অন্তত তিনটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হতে শুরু করবে। শনিবার বৃষ্টি শুরু হবে। তবে, রবিবার থেকে বদল হতে পারে পরিস্থিতি। বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রার কোনও পার্থক্য হবে না। তবে, শুক্রবার থেকে তাপমাত্রার পারদ নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, আরো শক্তি সঞ্চয় করছে পূর্ব-মধ্য আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহা। বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরের দিকে তা আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে। ঝড়ের গতি হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। মহা-র প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে গুজরাটের জুনাগড়, গির সোমনাথ, আমরেলি, সুরাট, ভারুচ, আনন্দ, আহমেদাবাদ-সহ রাজ্যের একটি বিশাল এলাকায়।

Get latest Bengali news from West Bengal, India and World. Ei Samay, a Bengali news paper provides news in Bengali, Bengali khabar, Bengali news headlines from sports, entertainment, politics and more.

সবার চোখ এড়িয়ে ছাদে উঠে ঝাঁপ, রোগীর আত্মহত্যায় চাঞ্চল্য ILS হাসপাতালেEiSamay.Com | Updated: 05 Nov 2019, 12:33:14 PMei-...
07/11/2019

সবার চোখ এড়িয়ে ছাদে উঠে ঝাঁপ, রোগীর আত্মহত্যায় চাঞ্চল্য ILS হাসপাতালে
EiSamay.Com | Updated: 05 Nov 2019, 12:33:14 PM
ei-samay
প্রতীকী ছবি।

হাইলাইটস
হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন রোগী।
মঙ্গলবার ভোর রাতে কলকাতার ILS হাসপাতালে ঘটেছে এই ঘটনা।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই সময় ডিজিটাল ডেস্ক: হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন রোগী। মঙ্গলবার ভোর রাতে কলকাতার ILS হাসপাতালে ঘটেছে এই ঘটনা। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নাগেরবাজারের আইএলএস হাসপাতালের মেল ওয়ার্ডে ভর্তি ছিলেন ৬১ বছরের বৃদ্ধ স্বপনকুমার রায়। জানা গিয়েছে, সবার নজর এড়িয়ে রাত তিনটে নাগাদ তিনি চুপচাপ ছাদে উঠে পড়েন। এরপর সাততলার বহুতলের ছাদ থেকে নীচে ঝাঁপ দেন তিনি। শব্দ পেয়ে ছুটে যান কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের চিকিত্‍‌সার জন্য চিকিত্‍‌সকদের ডেকে পাঠানো হয়। তবে ততক্ষণের সব শেষ। বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

নেপাল দিয়ে ভারতে ঢুকেছে ৭ জঙ্গি, সতর্কবার্তা গোয়েন্দাদের

'বিদ্বজনেরা যখন গোমাংস খাচ্ছেন, তখন কুকুরের মাংসও খান!' ফের বিতর্কে দিলীপ
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সাগরদত্ত হাসপাতালে। শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক তদন্তে অনুমান, মানসির অবসাদের জেরেই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। কী ভাবে তিনি সবার নজর এড়িয়ে বেড থেকে সোজা ছাদে উঠে গেলেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা।

Get latest Bengali news from West Bengal, India and World. Ei Samay, a Bengali news paper provides news in Bengali, Bengali khabar, Bengali news headlines from sports, entertainment, politics and more.

07/11/2019

অর্জুনের অস্বস্তি বাড়িয়ে এবার ভাটপাড়া দখল তৃণমূলের
EiSamay.Com | Updated: 06 Nov 2019, 04:00:49 PM
ei-samay

হাইলাইটস
এই মূহূর্তে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সংখ্যা ৩৫।
১২ জন তৃণমূলে ফিরে আসায় পুরসভা দখল করার জায়গায় চলে এল তৃণমূল।
অর্থাৎ নতুন করে ১২ জন কাউন্সিলার ঘরে ফেরায় ভাটপাড়া পুরসভা তৃণমূলের এবার কাউন্সিলরের সংখ্যা হল ১৭।
অন্যদিকে সিপিএম কাউন্সিলর মারা যাওয়ায় ও অর্জুন সিং সাংসদ হিসাবে জয়ী হওয়ায় পর এই দুটি আসন বর্তমানে খালি।
তাই বর্তমানে বিজেপির আসন হল ১৬টি।
এই সময় ডিজিটাল ডেস্ক: কথা ছিল কালীপুজোর পরেই মুকুল-অর্জুনকে বড় ধাক্কা দিয়ে ফের ভাটপাড়া পুরসভা নিজেদের দখলে নেবে তৃণমূল কংগ্রেস। আর সেই কথা মতই বুধবার ভাটপাড়া পুরসভার ১২ জন কাউন্সিলারকে ফের নিজেদের ঘরে ফিরিয়ে পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি, গারুলিয়া পুরসভা পুনরুদ্ধারের পর শাসকদলের নেতাদের নজরে ছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘দুর্গ’ ভাটপাড়া। আর তাতেই এবার হামলা করে দখলে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
এদিন দুপুরে তৃণমূল ভবনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ব্যারাকপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী তাপস রায়, জগদ্দলের বিধায়ক পরেশ দত্ত-র উপস্থিতিতে ভাটপাড়া পুরসভার ১২ জন কাউন্সিলার ফের ফিরলেন দলে। লোকসভা নির্বাচনের পরেই ভাটপাড়া পুরসভার ওই ১২ জন বিধায়ক দল ছেড়ে যোগ দেয় অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপি শিবিরে। যার ফলে ভাটপাড়া হাত ছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। এই মূহূর্তে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর সংখ্যা ৩৫। ১২ জন তৃণমূলে ফিরে আসায় পুরসভা দখল করার জায়গায় চলে এল তৃণমূল। অর্থাৎ নতুন করে ১২ জন কাউন্সিলার ঘরে ফেরায় ভাটপাড়া পুরসভা তৃণমূলের এবার কাউন্সিলরের সংখ্যা হল ১৭, অন্যদিকে সিপিএম কাউন্সিলর মারা যাওয়ায় ও অর্জুন সিং সাংসদ হিসাবে জয়ী হওয়ায় পর এই দুটি আসন বর্তমানে খালি। তাই বর্তমানে বিজেপির আসন হল ১৬টি। পাশাপাশি এদিনই কাউগাছি ও পানপুর পঞ্চায়েতের একাধিক সদস্য তৃণমূলে ফিরলেন।

বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ১২ জন কাউন্সিলর তৃণমূলে ফিরছেন। ওদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। গুন্ডামি করে, ভয় দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ওদের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। বিজেপি সেটা মুছবে কীভাবে।

সদ্য-প্রাক্তন দুই সিআইসি যে তৃণমূলের দিকেই পা বাড়িয়েছেন, তা মঙ্গলবারই তাঁরা পরিষ্কার ভাবে জানিয়েও দিয়েছেন। মনোজ বলেন, তৃণমূলের টিকিটেই আমরা পুরভোটে জিতেছি। কিন্তু লোকসভা নির্বাচনের পরে কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে বিজেপি সমর্থন আদায় করেছিল। বাধ্য হয়েই সমর্থন দিয়েছিলাম। বিজেপি একটি বর্বর দল। বিজেপিকে সমর্থন জানালেও মনটা তৃণমূলেই পড়েছিল। আমার পক্ষে এই বর্বর দলের সঙ্গে আর থাকা সম্ভব নয়। তৃণমূলের কাছে আবেদন করব দল যাতে আবার আমাদের গ্রহণ করে।

আরেক কাউন্সিলর মদনমোহন বলেন, বিজেপি পরিচালিত পুরবোর্ডে চূড়ান্ত অস্থির পরিস্থিতি চলছে। জঞ্জাল বিভাগের কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না। এসব বদনামের ভাগীদার আমরা হতে চাই না। তাই পদত্যাগ করেছি। বিজেপিতেও আর থাকার ইচ্ছা নেই। আর এই ঘর ছাড়া সদস্যদের ফের ঘরে ফিলিরে নতুন করে ভাটপাড়া দলখ নিল তৃণমূল কংগ্রেস। দ্রুতই পুরসভায় অনাস্থাপ্রস্তাব আনবে তৃণমূল বলেও এদিন জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ১২ জন কাউন্সিলর তৃণমূলে ফিরছেন। ওদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। গুন্ডামি করে, ভয় দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ওদের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। বিজেপি সেটা মুছবে কীভাবে।

সদ্য-প্রাক্তন দুই সিআইসি যে তৃণমূলের দিকেই পা বাড়িয়েছেন, তা মঙ্গলবারই তাঁরা পরিষ্কার ভাবে জানিয়েও দিয়েছেন। মনোজ বলেন, তৃণমূলের টিকিটেই আমরা পুরভোটে জিতেছি। কিন্তু লোকসভা নির্বাচনের পরে কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে বিজেপি সমর্থন আদায় করেছিল। বাধ্য হয়েই সমর্থন দিয়েছিলাম। বিজেপি একটি বর্বর দল। বিজেপিকে সমর্থন জানালেও মনটা তৃণমূলেই পড়েছিল। আমার পক্ষে এই বর্বর দলের সঙ্গে আর থাকা সম্ভব নয়। তৃণমূলের কাছে আবেদন করব দল যাতে আবার আমাদের গ্রহণ করে।

আরেক কাউন্সিলর মদনমোহন বলেন, বিজেপি পরিচালিত পুরবোর্ডে চূড়ান্ত অস্থির পরিস্থিতি চলছে। জঞ্জাল বিভাগের কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে না। এসব বদনামের ভাগীদার আমরা হতে চাই না। তাই পদত্যাগ করেছি। বিজেপিতেও আর থাকার ইচ্ছা নেই। আর এই ঘর ছাড়া সদস্যদের ফের ঘরে ফিলিরে নতুন করে ভাটপাড়া দলখ নিল তৃণমূল কংগ্রেস। দ্রুতই পুরসভায় অনাস্থাপ্রস্তাব আনবে তৃণমূল বলেও এদিন জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

07/11/2019

অর্জুনকে নিয়ে প্রশ্ন, নেহার দিকে জুতো উঁচিয়ে তেড়ে গেলেন মালাইকা, দেখুন
Tue, 05 Nov 2019-3:51 pm,

অর্জুনকে নিয়ে প্রশ্ন, নেহার দিকে জুতো উঁচিয়ে তেড়ে গেলেন মালাইকা, দেখুন

কবে বিয়ে করছেন, প্রশ্ন করা হয়েছিল মালাইকাকে

নিজস্ব প্রতিবেদন : অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন? কবে বিয়ে করছেন? অর্জুনের এমন কোনও দিক আছে, যা তাঁর পছন্দ নয়? এমন বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল বলিউডের 'হট গার্ল' মালাইকা অরোরাকে। যার উত্তর মালাইকা কিভাবে দিলেন জানেন!

আরও পড়ুন : ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গেই বাঁধছেন গাঁটছড়া, বিয়ের পিঁড়িতে মালাইকা!
সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো নো ফিল্টার নেহায় হাজির হন মালাইকা অরোরা। যেখানে অর্জুনকে 'পারফেক্ট ম্যান' বলে উল্লেখ করেন মাল্লা। শুধু তাই নয়, তাঁর প্রিয় গার্লস গ্যাঙের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চান বলেও জানান মালইকা। তবে অর্জুন কাপুরের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন, সে বিষয়ে কিছু খোলসা করেননি মালাইকা অরোরা। তবে নেহার একটি প্রশ্ন শুনে তাঁর দিকে জুতো উঁচিয়ে তেড়ে যান মালাইকা। তবে সেটা নেহাতই মজার ছলে হাসতে হাসতে।

আরও পড়ুন : ভয় পাবেন সঞ্জয় দত্তকে দেখলে, বাজিরাও মস্তানি, পদ্মাবতের মিশেলেই কি তৈরি হল পানিপথ! দেখুন ট্রেলার
দেখুন সেই ভিডিয়ো...



এদিকে মালাইকা যখন তাঁর জিম, শো, ইভেন্ট নিয়ে ব্যস্ত, সেই সময় পানিপথ-এর প্রমোশন করছেন অর্জুন কাপুর। মঙ্গলবারই মুক্তি পায় পানিপথ-এর ট্রেলার। যেখানে অর্জুন কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সঞ্জয় দত্ত এবং কৃতী শ্যানন। পরিচালক আশুতোষ গোয়াড়িকরের এই সিনেমায় মারাঠা যোদ্ধা সদাশিব রাও-এর চরিত্রে অভিনয় করছেন অর্জুন কাপুর। অন্যদিকে কৃতীকে দেখা যাচ্ছে পার্বতী বাঈ-এর চরিত্রে। পাশাপাশি সঞ্জয় দত্ত অভিনয় করচেন আহমেদ শা আবদালির চরিত্রে।

07/11/2019

দু’কেজি প্লাস্টিক বর্জ্য দিলে ৬টি ডিম উপহার পাবেন
দু’কেজি প্লাস্টিক বর্জ্য দিলে ৬টি ডিম উপহার পাবেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠান্ডা পানীয়র খালি বোতল, প্লাস্টিকের প‌্যাকেট জমা দিলেই পাওয়া যাচ্ছে আধ ডজন ডিম! এক্কেবারে বিনামূল্যে এমন উপহার পেতে ২ কেজি ওজনের প্লাস্টিক জমানোর হিড়িক লেগেছে তেলেঙ্গানায়। একবার ব‌্যবহার করে ফেলে দেওয়া যায় এমন প্লাস্টিক বর্জ‌্য দু’কেজি জমিয়ে পুরসভার কর্মীদের হাতে তুলে দিলেই উপহার হিসেবে মিলবে ৬টি ডিম। আর ১ কেজি প্লাস্টিক দিলে পাওয়া যাবে তিনটি ডিম। এমনই ঘোষণা করেছেন তেলেঙ্গানার কামারেড্ডি জেলার কালেক্টর এন সত‌্যনারায়ণ।

রাজ্যের মুখ‌্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জনস্বাস্থ‌্য ও পরিবেশ উন্নয়নের জন‌্য ‘সিঙ্গল ইউজড’ প্লাস্টিক বর্জনের নির্দেশ দিয়েছিলেন। তবে এই ঘোষণার ফলে সাধারণ মানুষ যে সঙ্গে সঙ্গে নিত‌্য ব‌বহারের ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার বন্ধ করবে না, তা অনুমান করেই কামারেড্ডি জেলার কালেক্টর এন সত‌্যনারায়ণ এই ডিম উপহার দেওয়ার কথা ঘোষণা করেন। তাঁর নির্দেশ পেয়েই পুরসভার কর্মী, কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন প্লাস্টিক জমা দিয়ে ডিম উপহার দেওয়ার জন‌্য বিভিন্ন এলাকায় প্রচারে নামে।

[আরও পড়ুন: বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে পাকিস্তান, তার জেরেই দিল্লির দূষণ! আজব দাবি বিজেপি নেতার ]

“২ কেজির প্লাস্টিক বর্জ‌্য জমা দিলেই হাতেনাতে পাবেন ছ’টি ডিম”- পুরসভার কর্মীদের মুখে এই স্লোগান শুনেই ঘরে ঘরে প্লাস্টিকের বোতল, প‌্যাকেট, পলিথিনের তৈরি বাতিল জিনিস জমানোর হিড়িক লেগে গিয়েছে তেলেঙ্গানার গ্রামে গ্রামে। জেলার এক শীর্ষ আধিকারিকের কথায়, “তিন মাস আগে প্রথম এই প্লাস্টিকমুক্ত সমাজের কর্মসূচি শুরু হয়। এখনও পর্যন্ত ১৪,৯০০ কিলোগ্রাম একবার ব‌্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকের বর্জ‌্য জমা পেয়েছি। আমি চাই এই কর্মসূচিতে ঐক‌্যবদ্ধভাবে অংশ নিক জনগণ।” ডিম উপহার দেওয়ার আইডিয়া কেন এল? জেলা কালেক্টরের কাছে সাংবাদিকরা এই প্রশ্ন করলে তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ‌্য ছিল সাধারণ মানুষকে প্লাস্টিক বর্জ‌্য ব‌্যবহারে ক্ষতি সম্পর্কে সচেতন করা। আর ডিম দেওয়ার উদ্দেশ‌্য তাদের স্বাস্থ‌্যকর খাবার দিয়ে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ানো।”

[আরও পড়ুন: ঘোমটা দিয়ে মুখ ঢাকার দিন শেষ, দীর্ঘদিনের প্রথা বাতিলের পথে রাজস্থান সরকার!]

Md Najim Sk

07/11/2019

টিকটকে বেশি লাইক আদায়ের জন্য মাকে প্রায় মেরেই ফেলছিল ‘গুণধর’ ছেলে!
Tiktok

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ভালবাসা আর যুদ্ধে সবই বৈধ। তবে এবার এই তালিকায় যুক্ত করে দিতে হবে নেটদুনিয়ায় লাইক পাওয়ার বিষয়টিকেও। সৌজন্যে যুবপ্রজন্ম। কারণ তারা লাইক পাওয়ার জন্য যে কোনও সীমা ছাড়াতে প্রস্তুত। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিই তার আদর্শ উদাহরণ।

বর্তমান প্রজন্মের মাথায় প্রতিনিয়ত নানা চিন্তাভাবনা ঘুরতে থাকে। কী এমন করলে সকলের নজরে পড়া সম্ভব। স্বল্প সময়ে, কম পরিশ্রমে কীভাবে জনপ্রিয়তার শিখর ছোঁয়া যাবে। এসব ফন্দিই আঁটে তারা। আর তাদের এই চিন্তা শক্তিতে এখন ধোঁয়া দিচ্ছে টিকটক। এই অ্যাপটির মাধ্যমে নানা ধরনের ভিডিও বানিয়ে বন্ধুমহলে খ্যাতি কুড়িয়ে নিতে চায় অনেকেই। কখনও অভিনয় করে তো কখনও ছবির গানে ঠোঁট মিলিয়ে টিকটক ভিডিও তৈরি করতে ভালবাসে তারা। চলন্ত ট্রেনের সামনে টিকটক ভিডিও রেকর্ড করতে গিয়ে যুবকের প্রাণ হারানোর খবরও শিরোনামে উঠে এসেছিল। এবার এক ‘গুণধর’ ছেলের কীর্তিতে দুশ্চিন্তায় মারা যাওয়ার জোগাড় হয়েছিল মায়ের।

[আরও পড়ুন: বন্ধুর সঙ্গে বাজি ধরে বিপত্তি, ৪১টি ডিম খেয়ে মৃত্যু ব্যক্তির]
ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির মেঝেতে পড়ে রয়েছে এক তরুণ। তার পাশে অনেকখানি লাল রঙের তরল পড়ে। একঝলকে দেখে মনে হবে তরুণের শরীর থেকেই কতখানি রক্ত বেরিয়েছে। সেই অবস্থায় কাতর গলায় মাকে ডাকে সে। মা এসে এমন দৃশ্য দেখে ঘাবড়ে যান। সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য মহিলাদেরও চিৎকার করে ডাকেন। তাঁরাও ছুটে আসেন। কিন্তু কাছে আসতেই ভুল ভাঙে। বুঝতে পারেন, লাল তরল আসলে রক্ত নয়। ছেলের বেয়াদপি ধরতে পেরেই তাকে মারতে শুরু করেন মা। মায়ের মার থেকে বাঁচতে মেঝে থেকে উঠে পালিয়ে যায় তরুণ। এদিকে মহিলা তখনও হাঁপাচ্ছেন। কিছুক্ষণ আগেই যে ভয় আর ছেলেকে হারানোর আশঙ্কা তাঁকে গ্রাস করেছিল, সেই ছাপ তাঁর চোখমুখে স্পষ্ট। মায়ের ধমক খেয়ে এরপর নিজেই সেই লাল রঙ পরিষ্কার করে ছেলে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই তরুণকে তুলোধোনা করেছেন নেটিজেনরা। অনেকের দাবি, এই ছেলেকে আরও কয়েকটা চড়-থাপ্পড় দেওয়া উচিত ছিল। তরুণের এমন কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ প্রত্যেকেই।

[আরও পড়ুন: সুন্দরবনে খাদ্যাভাসে আজব বদল, ফল-মূল ছেড়ে বিরিয়ানি খাচ্ছে বাঁদররা!]

Md Najim sk

07/11/2019

মালদহ-মুর্শিদাবাদ ভেঙে নতুন ৪ জেলার পরিকল্পনা নবান্নের, ঘোষণা হতে পারে আগামী মাসেই
নিজস্ব সংবাদদাতা৬, নভেম্বর, ২০১৯ ০৫:৩০:০০

গ্রাফিক: শৌভিক দেবনাথ
জলপাইগুড়ি-দার্জিলিঙের পর এ বার মালদহ এবং মুর্শিদাবাদকেও ভেঙে নতুন জেলা করার পরিকল্পনা করছে নবান্ন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ভৌগোলিক অবস্থান অনুযায়ী দু’টি জেলাকেই উত্তর এবং দক্ষিণে ভাঙা হবে।

তবে, শুরুতেই জেলা প্রশাসনে বিভাজন না ঘটিয়ে নতুন পুলিশ জেলার মর্যাদা দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। পুলিশ জেলা হিসাবে কয়েক বছর থাকার পর ধীরে ধীরে আলাদা জেলার পরিকাঠামো গড়ে তোলা হবে। তার পরেই আলাদা জেলা ঘোষণা হবে। নবান্ন সূত্রে খবর, এ বছরের শেষেই নবান্ন থেকে আলাদা পুলিশ জেলার ঘোষণা হতে পারে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার উত্তর অংশকে আলাদা করে নতুন পুলিশ জেলার পরিকল্পনা করা হয়েছে। জঙ্গিপুরকে নতুন পুলিশ জেলার সদর হিসাবে ভাবা হচ্ছে। এ নিয়ে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে নবান্নে বেশ কয়েক দফা বৈঠকও হয়ে গিয়েছে রাজ্য প্রশাসনের কর্তাদের।

মুর্শিদাবাদে পাঁচটি মহকুমা— জঙ্গিপুর, সদর, কান্দি, লালবাগ এবং ডোমকল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জঙ্গিপুর এবং লালবাগ মহকুমার অবস্থান জেলার উত্তর ভাগে। বাকি তিনটি মহকুমাই জেলার দক্ষিণ অংশে অবস্থিত। নবান্ন সূত্রে খবর, প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে জঙ্গিপুর এবং লালবাগ মহকুমাকে নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলা গঠন করা হবে। বাকি তিনটি মহকুমা থাকবে বর্তমান মুর্শিদাবাদেই। জঙ্গিপুর এবং লালবাগ মিলিয়ে ১২টি ব্লক। কান্দি, সদর এবং ডোমকল মিলিয়ে ১৪টি ব্লক। মোট আয়তন ৫ হাজার ৩১৬ বর্গ কিলোমিটার। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক কর্তার দাবি, ‘‘বর্তমান জেলা সদর বহরমপুর থেকে সুতির দূরত্ব অনেক। ফলে জঙ্গিপুরকে কেন্দ্র করে নয়া জেলা হলে পুলিশ বা প্রশাসন সকলেরই সুবিধা।”

আরও পড়ুন: ‘আর কারও কাছে যাওয়ার দরকার নেই’, অধ্যাপকসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের ‘অর্থ’ বুঝতে চাইলেন রাজ্যপাল

ঠিক একই পদ্ধতিতে মালদহ জেলাকেও উত্তর-দক্ষিণে আড়াআড়ি ভাঙার পরিকল্পনা রাজ্য প্রশাসনের। ৩ হাজার ৭৩৩ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় দু’টি মহকুমা— মালদহ সদর এবং চাঁচল। নবান্ন সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মহকুমা ভিত্তিতেই ভাগ করা হবে জেলা। মালদহ সদর মহকুমায় ৯টি ব্লক। অন্য দিকে চাঁচল মহকুমার মধ্যে রয়েছে ৬টি ব্লক— হরিশ্চন্দ্রপুর ১ ও ২, চাঁচল ১ ও ২ এবং রতুয়া ১ ও ২।

নবান্নের এক শীর্ষ আমলা বলেন, ‘‘জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গেও আলোচনা হয়ে গিয়েছে।’’ তাঁর ইঙ্গিত, দু’টি ব্লক নিয়ে জেলা পরিষদের সদস্যদের আপত্তি রয়েছে। প্রাথমিক ভাবে পরিকল্পনা করা হয়েছিল, মানিকচক ব্লক যেটি বর্তমানে সদর মহকুমায় রয়েছে সেটি চাঁচলের অন্তর্ভুক্ত করা হবে। ওই আমলা জানিয়েছেন, জেলা পরিষদের সদস্যদের আপত্তি সেখানেই। কারণ, মানিকচক থেকে চাঁচলের দূরত্ব মালদহ সদর থেকে অনেক বেশি। ফলে মানিকচককে চাঁচলের অন্তর্ভুক্ত করলে সেখানকার বাসিন্দাদের সমস্যা হবে। সে রকম বামনগোলা ব্লক নিয়েও চূড়ান্ত হয়নি কোন জেলায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন: ফের রাজ্যে সক্রিয় ডি-কোম্পানির লটারি, পাকিস্তান থেকে আসা ফোনে প্রতারিত অনেকে

নবান্ন সূত্রে খবর, প্রাথমিক ভাবে নতুন পুলিশ জেলাগুলিতে পুলিশ সুপার নিয়োগ করা হবে। তার পর থানাগুলির এলাকা পুনর্গঠন করা হবে। তবে পুলিশ জেলা তৈরি করা হলেও জেলাশাসক এক জনই থাকবেন। আলাদা জেলার পরিকাঠামো তৈরি হলে তবেই নতুন জেলাশাসক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে।

05/11/2019

Address

Dhulian

Alerts

Be the first to know and let us send you an email when Dhulian Pakur Road News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhulian Pakur Road News:

Shortcuts

Share