MD JAMAL UDDIN

MD JAMAL UDDIN poetry

'দুর্নিবার' এ দ্বিতীয় বর্ষের ২য় সংখ্যায় প্রকাশিত.....
22/12/2019

'দুর্নিবার' এ দ্বিতীয় বর্ষের ২য় সংখ্যায় প্রকাশিত.....

'আয়না কবি' পত্রিকাতে জুন মাসের সংখ্যায় প্রকাশিত ••••••
19/06/2019

'আয়না কবি' পত্রিকাতে জুন মাসের সংখ্যায় প্রকাশিত ••••••

11/06/2019

"মনের দরজায় দাঁড়িয়ে" কাব্যগ্রন্থে প্রকাশিত স্বরচিত একটি কবিতা •••••••

★★ নূতন রচনা ★★
- মোঃ জামাল উদ্দিন
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

লিখতে বসে শিহরণ জাগে
এই বুঝি এলো হুমকি !
নিশীথ রাতে কোনো দিক হতে
দাগে যদি ঘরে, বারুদের ফুলকি ।

ভাবনা এলেই কম্পিত হৃদয়
নিঃস্ব কত আজ মাতৃ-কোল,
তাই বলে কি জননী মোর
বাঁধবে হাতে, তোমার আঁচল ।

দুলায়ে দোলনা দিতে দীক্ষা
করিলে মোরে সৎ ব্যক্তি,
আজ না হয়ে ভীত মা'গো
দেখাও চামুণ্ডার সর্ব-শক্তি ।

মা গো আমায় দাও হারাতে
দিগন্তের ওই নীলিমায়,
তোমার দরদে রেখো না মা আর
করে বন্দি ঘরে'র কোনায় ।

গড়বো নূতন সভ্য সমাজ
ঝলমলিয়ে উঠবে ভুবন,
দেখবে সেদিন এ পথ বেয়ে
চলবে ঢলে সত্যের আগমন ।

বিবেকের চাবুকে কোপ মেরে যেন
উদয় করিবো নূতন রবি,
বুক ফুলায়ে বলিবে সেদিন
গর্ভে ধরেছিলেম নূতনের এক প্রতিচ্ছবি ।

রচনা কাল - ০৩ : ০২ : ২০১৯

03/06/2019

★★ জয়গান ★★
- মোঃ জামাল উদ্দিন
"""""""""""""""""""""""""""""""""""

বিশ্বমানব জর্জরিত আজ
অপরের লোহে রাঙিতে -
ফাগের কথা ভুলে গিয়ে 'মা'গো,
আত্মহারা,অন্যের রক্ত-পিপাসাতে !

মোরাই আবার করি দেখো
মসজিদে, খোদার আরাধনা ।
মন্দিরেতে দেখি কত -
হয় ভগবানের পূজার্চনা ।

মোরা অধম, মোরা মুর্খ
দীক্ষা নাই হৃদে মোদের,
বিষাদের পাতা-ফাঁদে পড়ে গিয়ে
মোরা,পান করি খুন স্বজনের ।

কহি নিজেরে 'ভদ্র' সমাজের, তবু-
করি জাতিতে জাতিতে বিদ্বেষ
বলো 'মা'গো মোরে তুমি,
এ কলহের হবে কবে শেষ....?

বক্ষে লয়ে এ ব্যাথা আমি,
প্রার্থনা করি হে ভগবান-
জগৎ জুড়ায়ে সুর ওঠে যেন,
শ্রবণে কেবল-ই সম্প্রীতি'র জয়গান ।।

Address

Dhulian

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD JAMAL UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share