Amar Storybook

Amar Storybook News ,article and entertainment আমি শুভজিৎ, আমি এই পেজের creator. আমি ঘুরতে ভালো বাসি আর নতুন কিছু দেখানোর উদ্দেশ্য এই page টি বানানো..

11/09/2026

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড

11/09/2026

দিনহাটায় দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ছেলে ঘিরে রহস্য।

ধূপগুড়ি পৌরসভার ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৬ টা ওয়ার্ড বেড়ে হচ্ছে ২০
11/09/2026

ধূপগুড়ি পৌরসভার ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৬ টা ওয়ার্ড বেড়ে হচ্ছে ২০

জলপাইগুড়ি জিলা স্কুলের প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনায় ৪ ছাত্র বহিষ্কৃত!শিক্ষক দিবসের দিন মিড-ডে মিলের খাবার নিয়ে উত্তেজনা...
11/09/2026

জলপাইগুড়ি জিলা স্কুলের প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনায় ৪ ছাত্র বহিষ্কৃত!

শিক্ষক দিবসের দিন মিড-ডে মিলের খাবার নিয়ে উত্তেজনার জেরে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে মারধর ও রক্তাক্ত করার ঘটনায় কড়া পদক্ষেপ নিল স্কুল কর্তৃপক্ষ। শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত ৪ জন ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও পড়ুয়াদের শৃঙ্খলা নিয়ে তীব্র বিতর্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস (BRICS) সম্মেলনের বিশেষ নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চীনের প্রেসিডেন্ট...
11/09/2026

নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস (BRICS) সম্মেলনের বিশেষ নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন.

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লির ভারত মণ্ডপমে ব্রিকস লিডারস সামিটের আসর বসছে। এই উপলক্ষে আয়োজিত নৈশভোজে (ডিনার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম শুভেন্দু অধিকারী এমন একটি আন্তর্জাতিক মেগা সম্মেলনে যোগ দিতে শনিবার (১২ সেপ্টেম্বর) দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং এই বিরল মুহূর্তের অংশ হতে চলেছেন।

আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, শিলিগুড়িতেও পরিষেবা ব্যাহত — কিন্তু কেন এই ধর্মঘট?আজ, ১১ই সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘট।...
11/09/2026

আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, শিলিগুড়িতেও পরিষেবা ব্যাহত — কিন্তু কেন এই ধর্মঘট?

আজ, ১১ই সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা UFBU-এর ডাকে এই একদিনের ধর্মঘট হচ্ছে। দেশের অন্যান্য শহরের পাশাপাশি শিলিগুড়িতেও বিভিন্ন ব্যাংকের শাখায় এর প্রভাব পড়েছে। বিশেষ করে সরকারি ব্যাংকের শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কিন্তু কেন এই ধর্মঘট?

ব্যাংক কর্মী ও আধিকারিকদের অন্যতম প্রধান দাবি, সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা। অর্থাৎ শনিবারকে স্থায়ী ছুটির আওতায় আনার দাবি জানাচ্ছেন কর্মী সংগঠনগুলি। সংগঠনগুলির দাবি, ২০২৪ সালের মার্চে পাঁচদিনের কর্মসপ্তাহ নিয়ে একটি সমঝোতা হলেও সেটি এখনও কার্যকর হয়নি। কর্মীদের দাবি, সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত প্রায় ৪০ মিনিট কাজ করার প্রস্তাবও সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল।

এর পাশাপাশি Performance Linked Incentive বা PLI ব্যবস্থায় পরিবর্তন, পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমাধান এবং দীর্ঘদিনের অন্যান্য দাবি পূরণের দাবিও তুলেছে ব্যাংক কর্মী সংগঠনগুলি। এই দাবিগুলি নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও সমাধান না হওয়ায় আজকের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

অপরদিকে আজকের পরেও ব্যাংক কর্মী সংগঠনগুলির কর্মসূচি রয়েছে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর আরও তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এমনকি পরবর্তী পর্যায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

অর্থাৎ, শিলিগুড়ি-সহ গোটা দেশে আজকের ব্যাংক ধর্মঘট মূলত কর্মীদের দীর্ঘদিনের দাবি—বিশেষ করে পাঁচদিনের কর্মসপ্তাহ এবং PLI ও পেনশন সংক্রান্ত বিষয় দ্রুত সমাধানের দাবিতেই।

11/09/2026

জলে ডুবলো থানা

11/09/2026

জাগ্রত ছিন্নমস্তা মায়ের দর্শনে মানুষের ঢল, উপচে পড়ল সাহেবগঞ্জ সীমান্ত

#দিনহাটা

বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভ । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার করা হল দক্ষিণ কলকাতা জ...
11/09/2026

বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভ । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতার করা হল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে। বিক্ষোভকাণ্ডের জেকে টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হল অতনু দাসকে।

গভীর রাতে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতনু দাসকে। গ্রেফতারের পর ধৃতকে নিয়ে আসা হয় ভবানীপুর থানায়, শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। এই ঘটনায় জড়িত আরও কয়েকজন অভিযুক্তর খোঁজ চলছে।

Address

Ghoshpara
Dhupguri

Alerts

Be the first to know and let us send you an email when Amar Storybook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Storybook:

Shortcuts

Share