Bangla24x7

Bangla24x7 বাংলা ভাষায় বাঙালির কথা বলে .....

02/08/2026

ডায়মন্ড হারবারে শাড়ির নতুন ঠিকানা! বেনারসি থেকে জামদানি শাড়ি এখন আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, ডায়মন্ড হারবার শহরে শাড়ির কেনাকাটার নতুন গন্তব্য

01/08/2026

বাবার স্কুটি করেই স্কুলে যাচ্ছিল দুই শিশু!বাড়ি ফিরল সাদা কাপড়ে লাশ হয়ে,বি টি রোডে ভয়াবহ কাণ্ড, বাবার চোখের সামনেই শেষ! দেখুন সেই মর্মান্তিক প্রতিবেদন...

এবার নোটিশ পড়ল এসপ্ল্যানেডের বহু দোকানে। আগামী ২৬ অগস্টের মধ্যে ময়দান মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দপ্ত...
01/08/2026

এবার নোটিশ পড়ল এসপ্ল্যানেডের বহু দোকানে। আগামী ২৬ অগস্টের মধ্যে ময়দান মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে। ব্যবসায়ীদের উচ্ছেদ নয়, এসপ্ল্যানেড মেট্রো সম্প্রসারণের জন্য মার্কেট সাময়িক সরাতে বলা হয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজের জন্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের কাজ এগোতেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিকল্পনা মতো, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মিত হবে ময়দান মার্কেটের ঠিক নিচে। এই প্রকল্পের জন্যই মার্কেটের ৫২৮ জন ব্যবসায়ীকে নোটিস দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ আগস্টের মধ্যে ব্যবসায়ীদের দোকানগুলি স্থানান্তর করতে হবে।

কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কি...
01/08/2026

কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। এর জন্য প্রায় সওয়া ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দের অনুমোদনও দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষকরা বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই অর্থ তিনটি সমান কিস্তিতে, প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে, সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করে। শুরু থেকেই দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। এবার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর ফলে আগামী দিনেও কৃষকদের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি এই সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করা হচ্ছে।

বরানগরে লরির ধাক্কায় স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়ল ২ ভাই, ঘটনাস্থলেই মৃত্যু, আহত বাবাও। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটন...
01/08/2026

বরানগরে লরির ধাক্কায় স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়ল ২ ভাই, ঘটনাস্থলেই মৃত্যু, আহত বাবাও। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বরানগরের মল্লিক কলোনির কাছে বিটি রোডের উপর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল পাঁচ ও সাত বছরের দুই ছেলে। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের পড়ুয়া। স্কুলে যাওয়ার পথে বিটি রোড়ের উপর একটি লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই। গাড়ির তলায় চাপা পড়ে দুই বালক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন তাদের বাবা। হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

অ্যান্ড্রয়েড ১২ ছাড়া ডাউনলোড হচ্ছে না জনগণনার এইচএলও অ্যাপ। জেলায় জেলায় এই সমস্যায় জেরবার ২০২৭-র ভারতের জনগণনার কাজ...
01/08/2026

অ্যান্ড্রয়েড ১২ ছাড়া ডাউনলোড হচ্ছে না জনগণনার এইচএলও অ্যাপ। জেলায় জেলায় এই সমস্যায় জেরবার ২০২৭-র ভারতের জনগণনার কাজে যুক্ত থাকা কর্মীরা। তাই একাধিক জেলায় প্রশাসনের অলিখিত নিদান, কমপক্ষে অ্যান্ড্রয়েড টুয়েলভ বা তার উপরে কনফিগারেশন থাকা মোবাইল কিনতে। আর এই নিদানের পরই জনগণনার কাজে যুক্ত বিভিন্ন শিক্ষকরা বেঁকে বসেছেন। তারা জানিয়ে দিয়েছেন, সরকারি কাজ করতে গেলে ডিভাইস দিতে হবে সরকারকেই। শনিবার ১লা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত স্ব-গননার কাজ চললেও ১৬ই আগস্ট থেকে ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনা রয়েছে। সেখানে ওই অ্যাপেই করতে হবে কাজ। ফলে বিভিন্ন জেলা প্রশাসন জনগণনার কাজে যুক্ত কর্মীদেরকে অ্যান্ড্রয়েড টুয়েলভ-র উপরে থাকা ফোন কেনার নির্দেশ দিয়েছে।

শনিবার থেকে বাংলার সঙ্গে দেশজুড়ে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ অর্থাৎ স্ব-সুমারি। প্রথম ধাপে অনলাইনে ফর...
01/08/2026

শনিবার থেকে বাংলার সঙ্গে দেশজুড়ে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ অর্থাৎ স্ব-সুমারি। প্রথম ধাপে অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন নাগরিকরা। এই প্রক্রিয়ায় প্রায় ৭০০ সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে। প্রযুক্তি-সচেতন এই শিক্ষার্থীরা নিজের পরিবারের সঙ্গে আরও ১০টি পরিবারকে অনলাইনে ‘সেল্ফ এনুমারেশনে’ উৎসাহিত করবে। জনগণার পাশাপাশি প্রথম ধাপ–গৃহগণনাও চলবে। আরও স্পষ্ট করে বললে, অনলাইনে আবেদনকারীদের ৩৪টি প্রশ্নের মাধ‌্যমে বাড়ি গণনার পাশাপাশি হাড়ি গণনার তথ‌্য দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর শুরু হওয়া এই অষ্টম জনগণনায় ‘স্ব-সুমারী’ অর্থাৎ প্রথম ধাপ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

আজ থেকেই পড়ুয়াদের পাতে ইসকনের খাবার! তারাতলার মেগা কিচেনে মিড ডে মিল রান্না শুভেন্দুর। র্ব ঘোষণা মতোই ১ আগস্টই পাইলট প্...
01/08/2026

আজ থেকেই পড়ুয়াদের পাতে ইসকনের খাবার! তারাতলার মেগা কিচেনে মিড ডে মিল রান্না শুভেন্দুর। র্ব ঘোষণা মতোই ১ আগস্টই পাইলট প্রকল্পের মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনে আয়োজিত যজ্ঞে সামিল হন তিনি। এরপরই সরাসরি পৌঁছে যান ইসকনের রান্নাঘরে। মিড ডে মিল রান্না করতেও দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনও। গোটা মেগা কিচেনের ব্যবস্থাপনা পরিদর্শন করে তাঁরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী হিসেবে ৫ স্কুলের ৪০ পড়ুয়া উপস্থিত ছিলেন। মেগা কিচেনের উদ্বোধনের পরেই মিড ডে মিল সরবরাহ করার ইলেকট্রিক গাড়িও চালু করতে ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী।

01/08/2026

“অন্নপূর্ণার টাকা গেল কোথায় ? কারা পাচ্ছে সুবিধা ? প্রধানকে ঘেরাও উত্তপ্ত মগরাহাট!”

#মগরাহাট #দক্ষিণ২৪পরগনা #গোকুর্নি #পঞ্চায়েত #পঞ্চায়েতপ্রধান #অন্নপূর্ণাভাণ্ডার #আবাসনপ্রকল্প #দুর্নীতিরঅভিযোগ #পুলিশ #বিক্ষোভ #ঘেরাও #গ্রামবাংলা

জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এ বার STF-র জালে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহে...
01/08/2026

জঙ্গিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এ বার STF-র জালে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় অর্পিতাকে। তাঁকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের অভিযোগ, হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করে ফাঁদে ফেলাই ছিল অর্পিতার কাজ। STF জানিয়েছে, অর্পিতাকে মূলত ফাঁদ হিসেবে ব্যবহার করা হত। অভিযোগ, অর্পিতা প্রভাবশালী ব্যক্তিদের হানিট্র্যাপের মাধ্যমে অপহরণ করে ফাঁদে ফেলত। তার পরে তাঁদের থেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হত বলে অভিযোগ। STF সূত্রে খবর, হামিমকে জেরা করা সময়েই উঠে আসে অর্পিতার নাম। সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডে বিশেষ অভিযান চালায় STF এবং গ্রেপ্তার করা হয় অর্পিতাকে।

Address

Diamond Harbour
Diamond Harbor
743331

Alerts

Be the first to know and let us send you an email when Bangla24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla24x7:

Shortcuts

Share