Diamond Today

Diamond Today This is a for news & Information.

Nepal : নেপালে ভয়াবহ হড়পা বানে বাড়ছে মৃতের সংখ্যা।
27/08/2026

Nepal : নেপালে ভয়াবহ হড়পা বানে বাড়ছে মৃতের সংখ্যা।

26/08/2026

Nepal : নেপালে ভয়াবহ হড়পা বানের পর ধ্বংসস্তূপের মধ্যে বন্যায় গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়া উদ্ধার করছে স্থানীয়রা। বুধবার সকালে উত্তর নেপালের ভোটে কোশী নদীতে ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল। হড়পা বানের জেরে তিব্বত সীমান্তের কাছে রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কাজল নামে সেনা ও হেলিকপ্টার। বন্যা বিধ্বস্ত নেপালে জীবনের ঝুঁকি নিয়ে ভেসে যাওয়া সিলিন্ডার উদ্ধার করতে দেখা যায় স্থানীয়দের।

26/08/2026

Nepal : নেপালে হড়পা বানে বিরাট বিপর্যয়। বিপর্যয়ের পর উদ্ধার কাজে নামে সেনা ও হেলিকপ্টার।
নেপালে হড়পা বানে ৩৮৪ পর্যটক নিখোঁজ, তালিকা প্রকাশ পর্যটন বোর্ডের।
নেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত তালিকা অনুযায়ী, বন্যায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয়। বাকি পর্যটকদের জাতীয়তা যাচাই করা হচ্ছে। এমনটাই জানা যায় নেপাল পর্যটন দপ্তর সূত্রে।

26/08/2026

Nepal : নেপালে হড়পা বানে তিব্বত-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, মুহূর্তে তলিয়ে গেল ইমিগ্রেশন সেন্টার এলাকা। বিপর্যয়ের মূহুর্তের ছবি ধরা পড়লো সিসিটিভি ক্যামেরাতে।

26/08/2026

দক্ষিণবঙ্গে ফের এর বাড়বে বৃষ্টি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে । প্রভাব কমলেও আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ।অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আজও সেখানকার সব জেলাতেই বৃষ্টি হবে । তবে 28 অগস্ট শুক্রবার ওপরের পাঁচটি জেলা অর্থাৎ, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সপ্তাহের বাকি ক'টি দিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গে । এবং জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

26/08/2026

Murshidabad : বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ১৩৩টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার, গ্রেফতার ১।
বাংলাদেশে পাচারের আগেই বিপুল সংখ্যক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে মোট ১৩৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম মাসাদুল রহমান (২৬) নামে এক যুবককে। তার বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার হিজলতলা এলাকায়। এমনটাই জানা যায় পুলিশ সূত্রে।

Hospital : স্ত্রী কামড় স্বামীকে, স্বামী ছুটে আসলেন এসএসকেএম হাসপাতালে। প্রেসক্রিপশনে ডাক্তার স্বামীকে পরামর্শ দেয় স্ত্রী...
26/08/2026

Hospital : স্ত্রী কামড় স্বামীকে, স্বামী ছুটে আসলেন এসএসকেএম হাসপাতালে। প্রেসক্রিপশনে ডাক্তার স্বামীকে পরামর্শ দেয় স্ত্রীর থেকে দূরে থাকতে এমন একটি প্রেসক্রিপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল প্রেসক্রিপশন নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে এসএসকেএম কর্তৃপক্ষ। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটাই জানা যায় এসএসকেএম হাসপাতাল সূত্রে।

Nepal : নেপালে হড়পা বানে বিরাট বিপর্যয়। বুধবার সকালে উত্তর নেপালের ভোটে কোশী নদীতে ভয়াবহ হড়পা বান দেখা দেয়। এর জেরে তি...
26/08/2026

Nepal : নেপালে হড়পা বানে বিরাট বিপর্যয়। বুধবার সকালে উত্তর নেপালের ভোটে কোশী নদীতে ভয়াবহ হড়পা বান দেখা দেয়। এর জেরে তিব্বত সীমান্তের কাছে রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, যানবাহন, সেতু এবং বিভিন্ন পরিকাঠামো প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হাজারের উপর মানুষের ভেসে যাওয়ার আশঙ্কা। ১২টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বালেন শাহ।

চিনির দাম হঠাৎ বাড়ায় কান্দি বাজার পরিদর্শনে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
26/08/2026

চিনির দাম হঠাৎ বাড়ায় কান্দি বাজার পরিদর্শনে পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

25/08/2026

Market Visit : চিনির দাম হঠাৎ বাড়ায় কারণ খুঁজতে বাজার পরিদর্শনে প্রশাসন ও পুলিশের।
মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসক শ্রীমতি মধুশ্রী, কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শেখ হাবিবুল্লাহ এবং কান্দি থানার আইসি তরুণ কুমার রায় বাজার পরিদর্শনে যান।

Address

Diamond Harbour

Alerts

Be the first to know and let us send you an email when Diamond Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share