Suchana Shil

Suchana Shil Hope you all enjoy my content and show lots of love! ❤️

Hello guyzzz, Suchana is here! 😜✨
This is my official page where I post travel adventures, funny videos, and whatever exciting things happen in my life.

🌊 Bardhaman to Digha – Complete Travel Guideদীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই গাইডটি আপনার জন্যই। এখানে থাকছে—কী...
12/12/2025

🌊 Bardhaman to Digha – Complete Travel Guide

দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই গাইডটি আপনার জন্যই। এখানে থাকছে—কীভাবে যাবেন, কোন কোন জায়গা দেখবেন, অটোতে কীভাবে চার্ট দেখে রুট ঠিক করবেন এবং আমাদের স্টে কোথায় ছিল—সবকিছু একসাথে, পরিষ্কারভাবে।

🚆 কীভাবে যাবেন?
1. Bardhaman → Howrah

বর্ধমান থেকে ভোর বা সকালের যেকোনো ট্রেনে সহজেই হাওড়ায় পৌঁছে যান।

2. Howrah → Digha (Best Trains)

দীঘা যাওয়ার জন্য হাওড়া থেকে দু’টি ট্রেন সবচেয়ে ভালো—

Tamralipta Express (12857)
⏰ সকাল 6:45-এ ছাড়ে
🎯 সকাল 10:05-এ পৌঁছায়

Kandari Express (22897)
⏰ দুপুর 3:05-এ ছাড়ে
🎯 সন্ধ্যে 6:25-এ পৌঁছায়

🛺 অটো চার্ট – খুবই প্রয়োজনীয় (Pictures Included)

দীঘায় ঘুরতে গেলে প্রতিটি অটো চালকের কাছে বিভিন্ন জায়গার ফিক্সড ভাড়া চার্ট দেওয়া থাকে।
এই চার্টে—

📍 প্রতিটি জায়গার ছবি
📍 আলাদা আলাদা ভাড়া
📍 প্যাকেজ রেট
📍 রুট সাজেশন

সবই রয়েছে।
আপনারা কোন কোন জায়গা দেখতে চান, চার্ট দেখে নিজের মতো রুট ঠিক করে অটো রিজার্ভ করে নিতে পারবেন।

🏖️ দীঘায় কোন কোন জায়গা দেখবেন এবং চার্ট অনুযায়ী ভাড়া দিয়ে দিলাম --
1️⃣ দীঘা জগন্নাথ মন্দির = ভাড়া 200/-
2️⃣ ঢেউসগর পার্ক = ভাড়া 200/-
3️⃣ দীঘা মোহনা
4️⃣ ওড়িশা বর্ডার = ভাড়া 200/-
5️⃣ রাধা গোবিন্দ মন্দির = ভাড়া 300/-
6️⃣ চন্দনেশ্বর মন্দির (Must Visit) = ভাড়া 400/-
7️⃣ ভূষণ্ডেশ্বর মন্দির (Must Visit)
8️⃣ উদয়পুর বিচ = ভাড়া 400/-
9️⃣ শঙ্করপুর
🔟 কাজু উদ্যান
1️⃣1️⃣ তালসারী = ভাড়া 600/-
1️⃣2️⃣ ওল্ড দীঘা বিচ
1️⃣3️⃣ দীঘা বিশ্ব বাংলা = ভাড়া 200/-
1️⃣4️⃣ নিউ দীঘা বিচ

(সব জায়গার ভাড়া চার্টেই সুন্দরভাবে পেয়ে যাবেন।)

🏨 আমাদের স্টে

আমরা ছিলাম Golden Peacock Guest Inn-এ।
পরিষ্কার-পরিচ্ছন্ন, সেফ এবং বাজেট-ফ্রেন্ডলি ।
https://share.google/r8nb4NWV3ekO3vsDw

❤️ যারা দীঘা ট্যুর প্ল্যান করছেন, আশা করি এই গাইড আপনাদের সাহায্য করবে!

কোনো জায়গার আলাদা রিভিউ বা রুট সাজেশন লাগলে কমেন্টে জানাবেন। 😊🌊✨

゚viralシalシ

✨আমাদের দীঘা ভ্রমণের গল্প –  ৩ থেকে ৫ আগস্ট ✨৩ আগস্ট :আমরা সবাই—আমি, মা, দিদি আর জামাইবাবু (আমার Uday দা)—রওনা হলাম দীঘা...
11/12/2025

✨আমাদের দীঘা ভ্রমণের গল্প – ৩ থেকে ৫ আগস্ট ✨

৩ আগস্ট :
আমরা সবাই—আমি, মা, দিদি আর জামাইবাবু (আমার Uday দা)—রওনা হলাম দীঘার উদ্দেশ্যে।
ভোর ৩:৫৮-এর ট্রেনে বর্ধমান থেকে হাওড়া যাত্রা শুরু। হাওড়া পৌঁছাই সকাল ৬:১৫ নাগাদ। সেখান থেকে ৬:৪৫-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে রওনা দি দীঘার পথে। ট্রেন টা দীঘা পৌঁছায় প্রায় ১১টা নাগাদ।

স্টেশন থেকে ৫ মিনিটের দূরত্বে আমাদের হোটেল—Golden Peacock Guest Inn। ফ্রেশ হয়ে, লাঞ্চ সেরে ও একটু বিশ্রাম নিয়ে বেড়িয়ে পরি প্রথম দিনের গন্তব্যে। প্রথম দিনের গন্তব্য ছিল— দীঘার জগন্নাথ মন্দির, তারপর ঢেউসাগর পার্ক, এবং শেষে নিউ দীঘা বীচ।

----------

৪ আগস্ট :
দ্বিতীয় দিনের যাত্রা শুরু সকাল ৯টায়। আজকের মূল উদ্দেশ্য ছিল ভূষণ্ডেশ্বর মন্দির দর্শন। ওড়িশার বালাসোর জেলার কুম্ভীরগাড়ি গ্রামে অবস্থিত এই মন্দিরে রয়েছে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ।

হোটেলের পাশের অটোস্ট্যান্ড থেকে পুরো রুট রিজার্ভ করে যাত্রা শুরু করি (আপনারা যে যে জায়গা দেখতে চান তাঁর ভাড়া সমেত চার্ট অটো চালকের কাছে পেয়ে যাবেন, সেইমতো রুট ঠিক করে রিজার্ভ করে নিতে পারবেন)।
প্রথমে যাই দীঘা মোহনা—সেখানেই সারি ব্রেকফাস্ট।
তারপর ক্রমানুসারে—
• নায়েকালী মাতার মন্দির
• রাধা গোবিন্দ মন্দির
• ওড়িশা বর্ডার
• এবং তারপর চলে যাই ভূষণ্ডেশ্বর বাবার মন্দির

৪ আগস্ট ছিল শ্রাবণের তৃতীয় সোমবার, তাই মন্দিরে ছিল প্রচুর ভিড়। দূর থেকেই বাবার দর্শন করে আমরা বেরিয়ে পড়ি চন্দনেশ্বর মন্দিরের জন্যে, সেখানে পূজো দিয়ে ফিরে আসি হোটেলে।

দুপুরে নিউ দীঘা বীচের রাস্তার একটি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা যাই সমুদ্রে স্নানের জন্য। দুই–তিন ঘণ্টা মজা করে, ফ্রেশ হয়ে বিকেল ঠিক ৫টা নাগাদ বেরিয়ে পরি অমরাবতী পার্কের উদ্দেশ্যে।
সেখান থেকে চলে যাই ওল্ড দীঘা বীচ, দেখা হয়ে যায় বিশ্ব বাংলা পার্ক ও।
সন্ধ্যেয় আবার নিউ দীঘা বীচে বসে সমুদ্রের হাওয়া আর রাতের পরিবেশ উপভোগ করি। তারপর ডিনার সেরে হোটেল ফেরা।

----------

৫ আগস্ট :
এদিন ছিল ফিরতি যাত্রা।
সকাল ১০:৩৫-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘা থেকে রওনা দি বাড়ি ফেরার পথে। হাওড়া পৌঁছাই প্রায় দুপুর ২:৩০-এ।
তারপর ২:৫৫-এর হাওড়া–বর্ধমান গ্যালোপিং লোকাল ধরি। দিদি আর Uday দা নেমে যায় পান্ডুয়ায় আর আমরা বর্ধমান পৌঁছোই বিকেল ৫:৩০-এ। স্টেশন থেকে টোটো ধরে সোজা বাড়ি।

----------

🌊এইভাবেই শেষ হলো আমাদের সুন্দর দীঘা ভ্রমণ।

(অনেক কিছুর ছবি তুলতে পারিনি—যেগুলো তুলেছি, সেগুলোর নিচে নাম উল্লেখ করে দিলাম ❤️📸)

Address

Digha
Digha

Alerts

Be the first to know and let us send you an email when Suchana Shil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category