01/05/2022
কাল বাড়ির পাশে আমার এক মামার বাড়িতে দেবী ছিন্নমস্তা কালী র পুজো হয়েছিল।আজ ফেস বুক স্ক্রোল করতে করতে হটাৎ পেলাম তাই share করলাম।আশাকরি আপনাদের ও ভালো লাগবে।
দেবী ছিন্নমস্তা (প্রথম পর্ব)
🌺🌼🌸🙏🌸🌼🌺🙏🌸🌼🌺🙏🌸🌼🌺
ছিন্নমস্তা ("ছিন্ন মস্তক যে দেবীর") হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্নমস্তিকা বা প্রচণ্ডচণ্ডিকা নামেও পরিচিত। মহাবিদ্যা নামে পরিচিত যে দশ দেবীর পূজা গুহ্য তান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতম। তিনি হিন্দুধর্মে মহাশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ংকরী মূর্তিবিশেষ। ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকেন। তার এক হাতে থাকে কর্তৃকা (বাঁকা তরবারিবিশেষ)। নিজেই সেই কর্তৃকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত অবস্থায় থাকে। তার কর্তৃক কণ্ঠনালি থেকে সবেগে উদ্গত রক্তের তিনটি ধারা পান করেন তার ছিন্ন মস্তক এবং দুই সহচরী।🍁🍁🍁🍁🍁🍁🍁
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃ছিন্নমস্তার মূর্তিকল্পে পরস্পরবিরোধী ধারণার পরিচয় পাওয়া যায়। তিনি একাধারে জীবনদাত্রী ও জীবনহন্ত্রী দেবী। ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয়-সংযম অথবা যৌনশক্তির প্রতীক মনে করা হয়। তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনই অন্যদিকে জীবন, অনৈতিকতা ও পুনঃসৃজনেরও প্রতীক। ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির (আধ্যাত্মিক শক্তি) জাগরণের দেবী। ছিন্নমস্তা-সংক্রান্ত কিংবদন্তিগুলিতে তার আত্মবলিদান এবং কখনও তার সঙ্গে একটি মাতৃসুলভ দৃষ্টিভঙ্গি, ইন্দ্রিয়-সংযম ও আত্ম-বিধ্বংসী ক্রোধের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে।🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺হিন্দুধর্মের শক্তিপূজা-কেন্দ্রিক শাক্ত সম্প্রদায়ের কালীকুল শাখায় দেবী ছিন্নমস্তার পূজা প্রচলিত। অন্যতম মহাবিদ্যা হিসেবে হিন্দু দেবমণ্ডলীতে বিশেষ স্থানের অধিকারিনী হলেও ছিন্নমস্তার মন্দিরের সংখ্যা খুবই কম এবং সর্বজনীনভাবেও তার পূজা বিশেষ করা হয় না। ছিন্নমস্তার অধিকাংশ মন্দির নেপাল ও পূর্ব ভারতেই অবস্থিত। তবে তিনি একজন গুরুত্বপূর্ণ ও সুপরিচিত তান্ত্রিক দেবী। গুহ্য তন্ত্রসাধকেরা তার পূজা করে থাকেন। তিব্বতি বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর ছিন্নমস্তক রূপ ছিন্নমুণ্ডার সঙ্গে দেবী ছিন্নমস্তার একটি বিশেষ যোগ রয়েছে।🌸🌸🌸🌸🌺🌼🌸🌺🌼🌸🌺🌼🌸🌺🌼🌸🌼🌺