The Shine 24

The Shine 24 welcome to The Shine 24! We are your go-to source for all things news.Bringing you the latest and most relevant information through our videos and website.
(2)

Stay updated and in the know with The Shine 24.

কলকাতার এসএসকেএম হাসপাতালে ভাইরাল প্রেসক্রিপশন কি রয়েছে তাতে দেখুন।
26/08/2026

কলকাতার এসএসকেএম হাসপাতালে ভাইরাল প্রেসক্রিপশন কি রয়েছে তাতে দেখুন।

একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ  আমির আলমকে গ্রেফতার করলো পুলিশ। বুধব...
26/08/2026

একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ আমির আলমকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার রাত সোয়া নয়টা নাগাদ দিনহাটা শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তার বিরুদ্ধে দিনহাটা থানাতেই ৩০ টির বেশি অভিযোগ রয়েছে। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মারধর, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে অভিযুক্ত উদয়ন ঘনিষ্ঠ আমির আলম ভোটের ফল ঘোষণার পর গা ঢাকা দিয়েছিলেন। উদয়ন গুহ ও তার ছেলে সায়ন্তন গুহর নির্দেশ মত আমির দিনহাটার বিভিন্ন জায়গায় এই সন্ত্রাস চালিয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।

দিনহাটার সীমান্ত গ্রামে কাবাডি খেলতে গিয়ে প্রাণ গেল সঞ্জীব সরকার নামে ১৬ বছরের এক যুবকের। বুধবার দিনহাটা দুই ব্লকের চৌধ...
26/08/2026

দিনহাটার সীমান্ত গ্রামে কাবাডি খেলতে গিয়ে প্রাণ গেল সঞ্জীব সরকার নামে ১৬ বছরের এক যুবকের। বুধবার দিনহাটা দুই ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট এলাকায় এই ঘটনা ঘটেছে। আট দলীয় কাবাডি টুর্নামেন্ট চলাকালীন ঘটে এই বিপওি।

কোচবিহার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো  "পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬"। সংগঠন মজবুত করার দিশা এবং আদর...
26/08/2026

কোচবিহার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো "পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬"। সংগঠন মজবুত করার দিশা এবং আদর্শনিষ্ঠ কার্যকর্তা গড়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে, বরেন রায়, দলের জেলা সহ-সভাপতি বিরাজ বসু সহ অনেকেই।

শিলিগুড়ি জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগে বেডের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। পাশাপাশি এই হাসপাতালকে  ধাপে ধাপে সম্পূর্ণ পেপারল...
26/08/2026

শিলিগুড়ি জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগে বেডের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। পাশাপাশি এই হাসপাতালকে ধাপে ধাপে সম্পূর্ণ পেপারলেস হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর এই কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। মন্ত্রীর এই ঘোষণায় খুশি শিলিগুড়ির বাসিন্দারা।

জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃনমূল নেতা উদয়ন গুহ।দিনহাটার বুড়িরহাটে তপন বর্মনের করা ভোট পরবর্তী হিংসায় আক্রম...
25/08/2026

জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃনমূল নেতা উদয়ন গুহ।দিনহাটার বুড়িরহাটে তপন বর্মনের করা ভোট পরবর্তী হিংসায় আক্রমণের ঘটনার মামলায় জামিন পেলেও অন্য মামলায় জেলেই রয়েছেন। মঙ্গলবার দিনহাটা আদালতের বিচারক এই জামিন মঞ্জুর করেন। উদয়নের বিরুদ্ধে ২০২১ এর ভোট পরবর্তী হিংসা ছাড়াও আরো পাঁচটি অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তিনি জেল হেফাজতে রয়েছেন। গত ১৭ ই জুন কলকাতার বাড়ি থেকে উদয়ন গুহ কে গ্রেফতার করে পুলিশ।।

25/08/2026

দিনহাটার বুড়িরহাটের জিৎপুর গ্রামের তপন বর্মনের করা ভোট পরবর্তী হিংসায় আক্রমণের ঘটনার মামলায় জামিন পেলেন উদয়ন গুহ। অন্য পাচটি মামলায় অবশ্য জেলে রয়েছেন তিনি।

25/08/2026

বাজারে চিনির পাশাপাশি চাল ও পেঁয়াজের দামও ক্রমেই বেড়ে চলছে। এই অবস্থা প্রতিরোধ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার বিভিন্ন বাজারে এমনকি পাইকারি আরদ গুলিতে অভিযান চালালো প্রশাসনের আধিকারিকরা। বৈঠক করলেন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথেও। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার অভিযোগ উঠতেই এবার সক্রিয় প্রশাসন।

গোসানীমারী হাই স্কুলে বিজেপির টিচার্স সেল ইউনিট এর পক্ষ থেকে দিনহাটার বিধায়ক অজয় রায় কে সম্বর্ধনা জ্ঞাপন করা হল। সংবর্...
25/08/2026

গোসানীমারী হাই স্কুলে বিজেপির টিচার্স সেল ইউনিট এর পক্ষ থেকে দিনহাটার বিধায়ক অজয় রায় কে সম্বর্ধনা জ্ঞাপন করা হল। সংবর্ধনা অনুষ্ঠানের পর দলের শিক্ষক সংগঠনের শিক্ষকদের সাথে বিধায়ক অজয় রায়।

চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহার শহরের বাজারমাঠ-কদমতলা এলাকায় চিকিৎসকের...
25/08/2026

চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহার শহরের বাজারমাঠ-কদমতলা এলাকায় চিকিৎসকের বাড়িতেই চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে শিলিগুড়িতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রী গ্রহণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯৩ গ্রাম সলিড সোনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের।

Address

Dinhata

Alerts

Be the first to know and let us send you an email when The Shine 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Shine 24:

Shortcuts

Share