LMB News

LMB News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LMB News, Media/News Company, Dinhata.

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানির চেষ্টা? আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির গলিতে ঢোকার চেষ্টা ...
21/07/2023

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানির চেষ্টা? আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির গলিতে ঢোকার চেষ্টা সশস্ত্র যুবকের! 'পুলিস' লেখা গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা। পুলিস লেখা ওই গাড়িটির নম্বর WB06U0277। গাড়িতে পুলিসের স্টিকার লাগানো ছিল।

হাজরা রোড ও হরিশ মুখার্জি স্ট্রিটের কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে গাড়িটিকে আটকায় পুলিস। চারমাথা মোড়ে পুলিস কিয়স্কের সামনে দিয়েই গাড়িটি নিয়ে জোর করে ঢোকার চেষ্টা করে অভিযুক্ত যুবক। গাড়ি নিয়ে গলির মধ্যে জোর করে ঢোকার চেষ্টা করতে দেখেই গাড়িটিকে আটকান কিয়স্কে অন ডিউটি পুলিসকর্মীরা। গাড়িটি আটকানোর পরই সেখান থেকে গাড়ির মধ্যে থাকা যুবককে বের করে আনে পুলিস। তারপরই গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি ভোজালি ও একটি ছুরি। একইসঙ্গে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সন্দেহভাজন ব্যাগও।

ভারতের চন্দ্র মিশন চন্দ্রযান-3 14 জুলাই দুপুর 2:35 মিনিটে উৎক্ষেপণ হতে চলেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থ...
08/07/2023

ভারতের চন্দ্র মিশন চন্দ্রযান-3 14 জুলাই দুপুর 2:35 মিনিটে উৎক্ষেপণ হতে চলেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দ্বারা ঘোষণা করা হয়েছে। উৎক্ষেপণের তারিখটি মহাকাশ বিভাগের সচিব এবং ISRO চেয়ারম্যান এস সোমনাথ বেঙ্গালুরুতে G-20 চতুর্থ ইকোনমি লিডারদের বৈঠকের পর একটি প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন। চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে 23 থেকে 24 আগস্টের মধ্যে সফ্ট ল্যান্ডিং করবে বলে আশা করা হচ্ছে, যে এলাকায় সূর্যের আলো থাকবে। উল্লেখ্য সূর্যের আলো মহাকাশযানের সোলার প্যানেলে পড়তে হয় যা যানটিকে সোলার ইলেকট্রিসিটি প্রোভাইড করে। যদি এই দুটি তারিখ মিস করা হয় তবে চাঁদে সূর্যালোক থাকার সময় অবতরণ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হবে। উল্লেখ্য চাঁদে 14-15 দিন সূর্যের আলো থাকে।

পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ জেলা।এবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার রতন...
08/07/2023

পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ জেলা।
এবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার রতনপুর-নলদ্বীপ গ্রামে খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃত ব্যক্তির নাম সাত্তারউদ্দিন শেখ (৪৯)।
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর গত ৯ জুন রাজ্যে প্রথম খুন হয়েছিলেন রতনপুর গ্রামের বাসিন্দা কংগ্রেস সমর্থক ফুলচাঁদ শেখ।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, সেই খুনের বদলা নেওয়ার জন্যই শনিবার ভোট শুরুর ঠিক আগে তৃণমূল কর্মী সাত্তারুদ্দিনকে খুন করা হয়েছে। সাত্তারউদ্দিনের জামাই শিস মহম্মদ শেখ বলেন, '‌ভোর চারটে নাগাদ পুলিশ সেজে কিছু লোক বাড়িতে আসে। দরজা খুলতেই কিছু লোক বাড়িতে ঢুকে শ্বশুরমশাইকে টেনে বাড়ি থেকে বার করে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে।'‌গ্রামের একটি পুকুরের ধার থেকে উদ্ধার হয় সাত্তারুদ্দিনের দেহ।
খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শামসের আলি মোমিনের অভিযোগ, '‌ভোট শুরুর আগে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য মফিজুল শেখের নেতৃত্বে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সাত্তারউদ্দিনের বাড়িতে ঢুকে তাঁকে টেনে নিয়ে যায় এবং খুন করে।'‌ যদিও এই ঘটনার সঙ্গে কংগ্রেসের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন কান্দি ব্লক কংগ্রেস সভাপতি সফিউল আলম খান। অন্যদিকে, শুক্রবার রাতে বেলডাঙা থানার
কাপাসডাঙ্গা-ষষ্ঠীতলা এলাকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষে মারা যান শাসক দলের সক্রিয় কর্মী বাবর আলি। তাঁর বাড়ি ষষ্ঠীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধেয় বেলডাঙা কাপাসডাঙ্গা এলাকায় বাড়ির সামনে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন বাবর আলি। অভিযোগ,
আচমকাই স্থানীয় কংগ্রেস নেতা শফিকুল শেখ ও মুরসালিম শেখের নেতৃত্বে কিছু দুষ্কৃতী বাবরকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় বাবরকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যান বাবর।

আহমেদাবাদ: সংসদ সদস্যপদ ফিরে পাওয়ার আশায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য একটি ধাক্কায়, গুজরাট হাইকোর্ট শুক্রবার তার ম...
07/07/2023

আহমেদাবাদ: সংসদ সদস্যপদ ফিরে পাওয়ার আশায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য একটি ধাক্কায়, গুজরাট হাইকোর্ট শুক্রবার তার মোদী উপাধি মন্তব্যের জন্য একটি ফৌজদারি মানহানির মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে। হাইকোর্ট রাজনীতিতে শুদ্ধতার প্রয়োজনীয়তার আহ্বান জানিয়ে বলেছেন, জনপ্রতিনিধিকে স্বচ্ছ চরিত্রের অধিকারী হতে হবে।গান্ধীর আবেদন প্রত্যাখ্যান করার সময়, বিচারপতি এইচ এম প্রচ্ছক পর্যবেক্ষণ করেছিলেন যে গান্ধী স্থগিতাদেশ চাওয়ার চেষ্টা করেছিলেন "একেবারে অস্তিত্বহীন ভিত্তিতে"। এটি একটি সুপ্রতিষ্ঠিত আইন যে দোষী সাব্যস্ত হওয়া একটি নিয়ম নয়, তবে ব্যতিক্রমী ক্ষেত্রে এটি অবলম্বন করা যেতে পারে।

বিচারপতি বলেন, অযোগ্যতার বিষয়টি শুধু সাংসদ ও বিধায়কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। গান্ধীর বিরুদ্ধে প্রায় ১০টি ফৌজদারি মামলা রয়েছে।

07/07/2023

32000 interview and aptitude test এর স্টে!!

Falaknuma Express Fire: বিধ্বংসী আগুনে পুরে ছাই ফলকনুমার এসি কামরা, যাত্রীরা সুরক্ষিত। দেখুন কোথায় ঘটেছে এই ঘটনা....... ...
07/07/2023

Falaknuma Express Fire: বিধ্বংসী আগুনে পুরে ছাই ফলকনুমার এসি কামরা, যাত্রীরা সুরক্ষিত। দেখুন কোথায় ঘটেছে এই ঘটনা.......

বন্ধ থাকবে রেলের অনলাইন বুকিং সিস্টেম ।।।
07/07/2023

বন্ধ থাকবে রেলের অনলাইন বুকিং সিস্টেম ।।।

জমি বিতর্ক প্রসঙ্গে বুধবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা করেছিলেন অমর্ত্য সেন। বৃহস্পতিবার নাম না করে ...
07/07/2023

জমি বিতর্ক প্রসঙ্গে বুধবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা করেছিলেন অমর্ত্য সেন। বৃহস্পতিবার নাম না করে অমর্ত্য সেনকে ফের ‘দখলদার’ বলে আক্রমণ করল বিশ্বভারতী। যে বিষয়টি জেলার আদালতের বিচারাধীন, সেই বিষয়ে অমর্ত্যকে তাঁদের চোখে ‘দোষী’ এবং ‘অপরাধী’ দাবি করে একটি বিবৃতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষের হুঁশিয়ারি, ‘বিতর্কিত’ জমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনও আইনানুগ পদক্ষেপ করতে পিছপা হবে না।

ভালবাসার নামে নৃশংসতার চরম, ভয়াবহ হত্যাকাণ্ড। অস্ট্রেলিয়ায় (Australia) বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে জ্যান্ত কবর দিয়...
06/07/2023

ভালবাসার নামে নৃশংসতার চরম, ভয়াবহ হত্যাকাণ্ড। অস্ট্রেলিয়ায় (Australia) বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে জ্যান্ত কবর দিয়ে খুনের অভিযোগ। হত্যাকারী যুবক অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয়। জ্যান্ত কবর দেওয়ার আগে তরুণীকে মোটা তার দিয়ে বাঁধা হয়। তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। মামলা ওঠে আদালতে। বুধবার আদালতে শুনানি চলাকালীন বলা হয়, অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। দোষী সাব্যস্ত যুবককে আজীবন কারাদাণ্ডের সাজার প্রস্তাব করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ২১-এর জসমিন কাউর নার্সিংয়ের ছাত্রী ছিলেন। তাঁকে প্রেমের প্রস্তাব দেন তারিকজোত সিং। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তরুণী। নাছোরবান্দা তারিকজোত তথাপি পিছনে পড়েছিলেন। জসমিনের মা জানান, মেয়ে না করলেও বারবার প্রেমের প্রস্তাব দিতে থাকেন যুবক। তাতেও জসমিন রাজি না হওয়ায় বদলার ছক কষেন।
২০২১ সালের মার্চ মাসে অ্যাডিলেডের কর্মস্থল থেকে জসমিন যখন বাড়ি ফিরছিলেন, তখনই তাঁকে অপহরণ করে তারিকজোত। মোটা তার দিয়ে হাত-পা বেঁধে চার ঘণ্টা গাড়ি চালিয়ে তাঁকে নিয়ে যাওয় হয় একটি নির্জন জায়গায়। সেখানে গর্ত খুঁড়ে জসমিনকে জ্যান্ত কবর দেন যুবক। পরে পুলিশ অগভীর কবর থেকে মৃতদেহ উদ্ধার করে। তদন্তে নেমে তারিকজোতকে গ্রেপ্তার করা হয়। ২০২১-এর মার্চ মাসে যাবতীয় দোষ স্বীকার করেন যুবক।
আদালতে জসমিনের পরিবারের আইনজীবী জানান, 'প্রেমে প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি যুবক। বদলা নিতেই সে তিলে তিলে কষ্ট দিয়ে খুন করে তরুণীকে। যা নজিরবিহীন নৃশংসতার উদাহরণ।' শুনানি চলাকালীন আদালত কক্ষে অভিযুক্তকে আজীবন কারাদণ্ডের সাজার প্রস্তাব করা হয়।

'ব‍্যান্ড বাজা বারাত, 'লেডিস ভার্সেস রিকি বহেল' থেকে 'দিল ধড়কনে দো', একসঙ্গে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন রণবীর-অনুষ্ক...
06/07/2023

'ব‍্যান্ড বাজা বারাত, 'লেডিস ভার্সেস রিকি বহেল' থেকে 'দিল ধড়কনে দো', একসঙ্গে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন রণবীর-অনুষ্কা। রণবীর সিংয়ের প্রথম ছবি 'ব‍্যান্ড বাজা বারাতের' নায়িকার ভূমিকায় ছিলেন অনুষ্কা শর্মা । প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছিল এই জুটি।
ছবির সাফল্যের পরই রণবীর এবং অনুষ্কার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে।
অনুষ্কা অবশ্য বরাবরই এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। বর্তমানে তিনি ক্রিকেটার বিরাট কোহলীর পত্নী। অন্যদিকে রণবীর এবং দীপিকা পাডুকোনের সুখের সংসার। কিন্তু রণবীর আর অনুষ্কার সম্পর্ক আসলে ঠিক কেমন ছিল? সত্যিই কি প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা? অনুষ্কা একবার অতিথি হয়ে এসেছিলেন সিমি গারেওয়ালের শো 'দ্য মোস্ট ডিজায়ারেবল'-এ।
সিমি গারেওয়ালের এই শো-তেই রণবীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে খোলসা করেন অনুষ্কা। রণবীরের সঙ্গে তাঁর কোনওদিনই প্রেমের সম্পর্ক ছিল না। অনুষ্কা বলেন, ''আমাদের সম্পর্কের কোনও স্থিরতা নেই। আমরা দু’জন দু’জনকে খুনও করে ফেলতে পারি। আমি সত্যি বলছি। আমি ওর মাথা কেটে ফেলতে পারি, ও আমার মাথা কেটে ফেলতে পারে।'' দু’জনের সম্পর্ক কেন প্রেমের পরিণতি পেল না সেই বিষয়ে আরও বিশদে বলেন অনুষ্কা। ''আমাদের দু’জনের জীবনের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। ও ভীষণই বাস্তববাদী মানুষ। আর আমি একেবারেই বাস্তববাদী নই। আমরা দু’জনেই ভীষণ উত্তেজিত প্রকৃতির। কিন্তু আমার আমি এই মুহূর্তে কোনও সম্পর্কে যেতেই চাই না।''
রণবীরের সঙ্গে সম্পর্কের পাশাপাশি বিয়ে নিয়েও ওই অনুষ্ঠানে অনুষ্কাকে প্রশ্ন করেন সিমি। উত্তরে অনুষ্কা বলেন,''বিয়ে জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই বিয়ে করতে চাই। আমি সন্তানও নিতে চাই। বিয়ের পর হয়তো আমি আর কাজ করব না।'' অবশ্য বর্তমানে বিরাটের ঘরনি অনুষ্কা। তিনি এক সন্তানের মা। ২০১৭ সালের ডিসেম্বরে বিরাট কোহলী আর অনুষ্কা শর্মার বিয়ে হয়।

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করতে আধার নম্বর বাধ্যতামূলক করল উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, ...
06/07/2023

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করতে আধার নম্বর বাধ্যতামূলক করল উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন করার সময় আধার নম্বর দিতে হবে পরীক্ষার্থীকে।
বুধবার উচ্চশিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক নিয়ে নতুন বিষয়টি জানিয়েছে।
বলা হয়েছে, ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম লাগু হতে চলেছে। এই শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবে, তারা ১৬ অগস্ট থেকে সংসদের পোর্টালে আধার নম্বর আপডেট করতে পারবে। ১০ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ করতে হবে পরীক্ষার্থীদের।
বুধবার উচ্চশিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক নিয়ে নতুন বিষয়টি জানিয়েছে।
বলা হয়েছে, ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম লাগু হতে চলেছে। এই শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবে, তারা ১৬ অগস্ট থেকে সংসদের পোর্টালে আধার নম্বর আপডেট করতে পারবে। ১০ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ করতে হবে পরীক্ষার্থীদের।
অন্যদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী যারা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের আধার নম্বর আপডেট করার সময়সীমা ১৬ অগস্ট থেকে ৩১ অক্টোবর। সময়সীমা পেরিয়ে গেলে পরীক্ষার্থীদের ফাইন দিতে হবে।

যদি কোনও পরীক্ষার্থী আধার নম্বর আপডেট না করে, তবে ভবিষ্যতে বিপদে পড়তে পারে। সংসদ জানিয়েছে, দ্রুত আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে পড়ুয়াদের। যদি না করা হয়, তবে পরীক্ষায় বসতে সমস্যা দেখা দিতে পারে। এমনকী বাতিলও হতে পারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের এক দিনের ক্রিকেটের অধিনায়ক। আর সে কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কাঁদলেন তিনি। হঠা...
06/07/2023

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের এক দিনের ক্রিকেটের অধিনায়ক। আর সে কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কাঁদলেন তিনি। হঠাৎ কেন অবসর? তামিম বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ দিন ধরেই ক্ষোভ, অভিমান জমছিল। আর পারছিলেন না তিনি। প্রথমে বলেন, কারণগুলি এই সাংবাদিক সম্মেলনে তিনি বলতে চান না। পরে সরে যাওয়ার কারণ প্রায় প্রকাশ্যে এনে ফেলেছিলেন। কিন্তু তখন তিনি এতটাই ভেঙে পড়েছিলেন, আর কথা বলতে পারেননি।

Address

Dinhata

Website

Alerts

Be the first to know and let us send you an email when LMB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share