Calcutta News

Calcutta News আপনার কথা আমাদের কণ্ঠ
(3)

13/08/2026

পানিহাটি জুড়ে খুশির হাওয়া Nirmal Ghosh Arrested

অবশেষে জালে নির্মল ঘোষ। মোবাইল ফোনের সূত্র ধরে বালেশ্বরের সিমুলিয়ার এক ওই বিলাসবহুল হোটেল থেকে তাঁকে পাকড়াও করে পুলিস। প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারিতে পানিহাটি জুড়ে খুশির হাওয়া। চলল মিষ্টিমুখ। অকাল হোলি খেলায় মাতে বিজেপি কর্মীরা। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

13/08/2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে 'হর ঘর তিরঙ্গা' INDEPENDENCE DAY

বিরাটিতেও পালিত হচ্ছে 'হর ঘর তিরঙ্গা'। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পথে নামলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ শিকদার। ঢাক-ঢোল সহযোগে এই বর্ণাঢ্য মিছিলে অংশ নেয় কয়েক হাজার মানুষ।

13/08/2026

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল? Netaji Statue Broken

খাস কলকাতার নিউ আলিপুরে নেতাজিকে এমন অপমান? ভেঙে ফেলা হল মূর্তির হাত। পুলিস প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবি সর্বস্তরে। নেপথ্যে কারা? দ্রুত অ্যাকশনে বিজেপি নেতৃত্ব।

13/08/2026

আগামী ১৭ অগাস্ট জেলা সফরে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর জেলা সফর। নতুন ইস্পাত কারখানার শিলান্যাস অনুষ্ঠানে প্রথমবার পুরুলিয়ায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের আমলে কাটমানি ও সিণ্ডিকেট রাজের কারণে শিল্পপতিরা বিনিয়োগে ভয় পেতেন, সেই জায়গায় বিনিয়োগে মুখ্যমন্ত্রী ইতিবাচক বার্তা দিয়েছেন, মত বিজেপি নেতৃত্বের।

13/08/2026

রাজধর্ম পালন মুখ্যমন্ত্রীর Suvendu Adhikari

কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজধর্ম পালন কী জিনিস তা ফের প্রমান করলেন বঙ্গের প্রশাসনিক প্রধান।

13/08/2026

অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার Ananta Maharaj

নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘অপমানে’র জের। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার। ওই সম্মান থেকে কোনও স্বীকৃতি, সুবিধা বা প্রাপ্য দাবি করার অধিকারও তাঁর থাকবে না। সব মিলিয়ে চাপ বাড়ছে স্বঘোষিত মহারাজের।

13/08/2026

ফের বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee

২০২০ সালে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের ওপর হামলাকে ঘিরে ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দোপাধ্যায় সহ ৭৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সেই সময় এফআইআর না নেওয়ার অভিযোগ পুলিসের বিরুদ্ধে।

13/08/2026

কেশপুর ফাইলস্ - বাম জামানার রক্তাক্ত ইতিহাস ! । EDITOR'S DIARY

এবার খোলা হবে কেশপুর ফাইলস্- ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ১৯৯৮ থেকে ২০০১ সাল । বাম জামানায় কেশপুর-গড়বেতা কেন রাজনৈতিক সংঘর্ষে বারবার রক্তাক্ত হয়েছে ? সিপিএমের দূর্গ বলে পরিচিত কেশপুর-গড়বেতা কেন হয়ে উঠেছিল ক্ষমতা দখলের অন্যতম বদ্ধভূমি ? বিশ্লেষণ দেখুন EDITOR'S DIARY-তে ।

বাংলার রাজনীতিতে বারংবার উঠে এসেছে এই দুটি নাম -অবিভক্ত মেদিনীপুরের কেশপুর এবং গড়বেতা । ছোট আঙারিয়ার গণহত্যা থেকে বেনাচাপড়ার কঙ্কালকাণ্ড - সিপিএমের কাছে এখনও কেন অস্বস্তির কারণ ? মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যে কেশপুরকে সিপিএমের শেষপুর বলেছিলেন সেই কেশপুরকে বিজেপির শেষপুর কেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ? বিশ্লেষণ দেখুন EDITOR'S DIARY-তে ।

নব্বইয়ের দশক থেকে শুরু হওয়া সেই রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত থেকে ২০২৪ সালেও । হুমকি আর মিথ্যে মামলার অভিযোগ উঠেছে । আর তারই প্রেক্ষিতে এবার কেশপুর ফাইলস খোলার কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কেশপুর ফাইলস খুললে কি বিপাকে পড়তে পারেন সিপিএম ও তৃণমূল নেতারা ? বিশ্লেষণ দেখুন EDITOR'S DIARY-তে।

---------------------------------

13/08/2026

পঞ্চায়েত জয়ের পালা শুরু বিজেপির Bankura

পালাবদলের পরেই এবার পঞ্চায়েত জয়ের পালা শুরু বিজেপির! নির্বাচনে জয়লাভের পরেই মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিয়েছেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান। পূর্বতন সরকারের আমলে হওয়া দুর্নীতি নিয়ে সরব হয়েছেন উপপ্রধানও।

13/08/2026

১২৫ দিনের কাজে গতি আনতে তৎপর দিলীপ Dilip Ghosh

১২৫ দিনের কাজের গতি সরেজমিনে পরিদর্শনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বর্ধমানের জেলাশাসক ও বিডিওদের নিয়ে রিভিউ মিটিং করেন তিনি। পূর্বতন সরকারকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল সরকারের চুরির জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, ফের শুরু করা হচ্ছে। কোনও দুর্নীতি হলে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Address

89, M.B. Road, Birati
Dum Dum
700051

Alerts

Be the first to know and let us send you an email when Calcutta News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share