02/09/2026
জি বাংলার ‘কনে দেখা আলো’-তে লাজু হয়ে ইতিমধ্যেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন সাইনা চট্টোপাধ্যায়। অল্প বয়সেই অভিনয়ে জনপ্রিয়তা পেলেও, পড়াশোনাকে কিন্তু কোনওভাবেই পিছনে ফেলতে চান না তিনি।
শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেও সময় বের করে সেটেই পড়াশোনা করছেন সাইনা। লাজুর গেটআপে বই নিয়ে বসে থাকা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘শিক্ষার চেয়ে ভালো আর কিছুই হয় না!’
বর্তমানে ক্লাস ইলেভেনের ছাত্রী সাইনা IGCSE কারিকুলামে হোমস্কুলিং করছেন। শ্যুটিংয়ের চাপ সামলানোর পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। লক্ষ্য ক্লাস টুয়েলভ শেষ করে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করা। প্রয়োজনে সেই সময় অভিনয় থেকেও সাময়িক বিরতি নিতে রাজি সাইনা।
ক্লাস নাইনে পড়ার সময় ‘অনুরাগের ছোঁয়া’ দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। আজ ‘কনে দেখা আলো’-র লাজু হয়ে জনপ্রিয়তার শিখরে উঠলেও শিক্ষার গুরুত্ব তাঁর কাছে একই রকম।
আর এই কারণেই সাইনার কথায় যেন স্পষ্ট—তারকা হওয়ার স্বপ্ন আছে, কিন্তু শিক্ষার সঙ্গে কোনও আপস নয়!