17/11/2025
."দূষিত সমাজ"
কলমে_মোঃকুরবান
নিলামে উঠিয়াছে দেশ,
নারী নিজেকেই করে শেষ
মান-ইজ্জত গিয়াছে চলে
দেখি বিয়ের আগেই
গর্ভে বাচ্চা ফলে।
দোষী তাঁরা নহে,
এই দূষিত সমাজ দোষী
বিয়ে কে করিয়াছো কঠিন,
সহজ করিয়াছ ব্যাভিচার,
ছোটো পরিধান কে বলিয়াছ
মডার্ন কালচার,
পশ্চিমাদের কাছে দিয়াছ
নিজ বিবেক বেচিয়া ধার।।
ঘরে করো কষা কষি
কঠোর করিয়াছ শাসন
সন্তান দের করো মানা,
নিজেই করেছো নীরব দর্শন,
নিয়াছ আত্তস্বাদ, করনি প্রতিবাদ
ঘরের পাশেই রইয়াছে পার্ক,
চলছে খোলামেলা জেনা।
আচ্ছা,
তোমারে বলি কেনো চুপ হলি?
দেখিয়া গণ ধর্ষণ,
আর কি করিবে তুমি
রহিয়াছে কাপুরুষে ভরা এই ভূমি
তাই তো করো নীরব দর্শন।।