16/11/2019
🏉 আলোর জোয়ার এর
বিশেষ বিজ্ঞপ্তি 🏉
🏉 আলোর জোয়ার এর পরিচালনায় বিদ্যাসাগর এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রদান করা হবে
১. আলোর জোয়ার পুরষ্কার
২. জগদীশ ভট্টাচার্য স্মৃতি
পুরষ্কার
৩. দেবাশিস মন্ডল স্মৃতি
পুরস্কার
৪. সুজাতা ব্যানার্জি স্মৃতি
পুরস্কার
🏉 প্রত্যেক পুরষ্কার প্রাপককে আলোর জোয়ার এর পক্ষ থেকে মানপত্র, আলোর জোয়ার এর প্রকাশিত সংখ্যা সমূহ এবং আর্থিক পুরস্কার
প্রদান করা হবে ।
🏉 এই পুরষ্কার ভারতবর্ষের যে কোন ব্যক্তিকে প্রদান করা যাবে । যাদের সামাজিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, পুরাতত্ত্ব, অর্থনীতি, শিক্ষা এবং অবশ্যই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি থাকবে তারা এই পুরষ্কার পাবেন বা পেতে পারেন।
🏉 আলোর জোয়ার এর ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
🏉 আগামী ২৯ শে ডিসেম্বর, ২০১৯, গড়বেতা আলোর জোয়ার পত্রিকা দপ্তরে দুপুর ২ টো থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যাসাগর এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হবে । এই পুরষ্কার প্রদান করার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে ।
🏉 আপনার মুদ্রিত বই গড়বেতাস্থ আলোর জোয়ার পত্রিকা দপ্তরে পাঠান ।পত্র পত্রিকা পাঠান ।
🏉 নভেম্বর মাসের শেষ সপ্তাহে পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হবে ।
সাংস্কৃতিক অভিনন্দন সহ,
অনুপম ভট্টাচার্য, সম্পাদক
আলোর জোয়ার পত্রিকা
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর
মোঃনং 9434024335
পিন কোড নং 721127