Star News Bangla

Star News Bangla Official Page of Star News Bangla . Keep watching

সব খবর সবার আগে
(1)

28/08/2026

রাখির দিনে পুলিশের হাতে ছিল না শুধু আইন-শৃঙ্খলার দায়িত্ব, ছিল ভালোবাসার রাখিও! ❤️

হুগলি পুলিশের বলাগড় থানার অধীন গুপ্তিপাড়া আউট পোস্টে পালিত হলো এক অন্যরকম রাখি পূর্ণিমা। আইসি অনিমেষবাবু, এএসআই দীপঙ্কর সাহা-সহ পুলিশ কর্মীরা স্টেশন বাজার ও এসটিকেকে রোড এলাকায় সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়াদের হাতে রাখি পরিয়ে দেন। ছিল মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়।

তবে উৎসবের পাশাপাশি চলেছে গুরুত্বপূর্ণ সচেতনতা প্রচারও। বাইক চালকদের হেলমেট পরার এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার বার্তা দেন পুলিশ কর্মীরা।

উর্দির কঠোরতার বদলে ভালোবাসা ও বন্ধুত্বের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেল নিরাপত্তার বার্তা।

👉 গুপ্তিপাড়া পুলিশের এই উদ্যোগ নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান।

📍 গুপ্তিপাড়া | বলাগড় | হুগলি
🎥 রিপোর্ট: প্রবীর দাস
📰 Star News Bangla

26/08/2026

হেডলাইন

ভোররাতে দাঁড়িয়ে থাকা লরির পিছনে টোটোর সজোরে ধাক্কা, গুরুতর আহত চালক, পুলিশের প্রচেষ্টায় আহত ব্যক্তিকে ভর্তি করা হলো কালনা মহকুমা হাসপাতালে, পরে পুলিশ তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেন, এবং পুরো বিষয়টি জানান, বর্তমানে আহত টোটো চালক কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

25/08/2026

শান্তিপুর কন্দখোলায় ফ্লিপকার্টের গাড়ির দুর্ঘটনা, অবরুদ্ধ ১২ নম্বর জাতীয় সড়ক

শান্তিপুরের কন্দখোলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল ফ্লিপকার্টের একটি গাড়ি। মঙ্গলবার বিকেলে একটি প্রাইভেট গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়।

দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কের একাংশে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং তৈরি হয় যানজট। তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর ফ্লিপকার্টের গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ ও শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে জানা গেলেও, গোটা বিষয়টি তদন্তের পরই স্পষ্ট হবে।

🎂 শুভ জন্মদিন সূর্য প্রামাণিক 🎂গরিবের সূর্য ট্রাস্টের সভাপতি সূর্য প্রামাণিকের আজ শুভ জন্মদিন। এই বিশেষ দিনে স্টার নিউস ...
23/08/2026

🎂 শুভ জন্মদিন সূর্য প্রামাণিক 🎂

গরিবের সূর্য ট্রাস্টের সভাপতি সূর্য প্রামাণিকের আজ শুভ জন্মদিন। এই বিশেষ দিনে স্টার নিউস বাংলা-র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আগামীর দিনগুলো হোক আরও সুন্দর, সুস্থ ও সাফল্যময়। মানুষের পাশে থেকে সমাজসেবার যে পথচলা, তা আরও এগিয়ে যাক—এই কামনাই রইল।

🙏 শুভ জন্মদিন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
🎉 রইল অনেক অনেক শুভকামনা।

#শুভজন্মদিন #সূর্যপ্রামাণিক #গরিবেরসূর্যট্রাস্ট #স্টারনিউসবাংলা #জন্মদিনেরশুভেচ্ছা

23/08/2026

কড়া মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ বৃন্দাবন প্রামাণিকের, আবেগের বশেই ব্যবহার করেছিলেন ।

20/08/2026

শান্তিপুরে দলীয় কার্যালয় দখল ঘিরে টানটান উত্তেজনা, মুখোমুখি কংগ্রেস-তৃণমূল

শান্তিপুর: দলীয় কার্যালয়ের দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শান্তিপুরে। কংগ্রেসের দাবি, সংশ্লিষ্ট কার্যালয়টি তাদের দলীয় কার্যালয়। সেই দাবিকে সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে কার্যালয়ের গেটের তালা ভেঙে দলীয় পতাকা লাগানো হয়। পাশাপাশি, তৃণমূলকে কার্যালয়টি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়।

ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা সেখানে পৌঁছন। এরপর ফের তালা ভেঙে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে কংগ্রেসের লাগানো পতাকা খুলে দেওয়া হয় এবং কার্যালয়টি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তৃণমূল।

এই ঘটনাকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকেও তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বর্তমান তৃণমূল কংগ্রেসের শান্তিপুর শহর সভাপতি বৃন্দাবন প্রামাণিক জানান, ওই পার্টি অফিস সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কার্যালয়টি নিয়ে তৃণমূলের কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে।

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকেও কার্যালয়টি তাদের দলীয় কার্যালয় বলে দাবি করা হয়েছে। ফলে একই কার্যালয়ের দখল ও ব্যবহারের অধিকার নিয়ে দুই রাজনৈতিক পক্ষের পরস্পরবিরোধী দাবিতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

একই কার্যালয়কে ঘিরে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবিকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় টানটান উত্তেজনার পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

তবে কার্যালয়টির প্রকৃত মালিকানা বা বৈধ দখল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট নথিপত্র ও আইনগত প্রক্রিয়ার বিষয়। কোনও পক্ষের দাবি বা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা না করে বিষয়টি প্রশাসনিক ও আইনগতভাবে যাচাই হওয়াই স্বাভাবিক।

দলীয় কার্যালয়কে কেন্দ্র করে পরপর তালা ভাঙা, পতাকা লাগানো ও খুলে দেওয়ার ঘটনায় শান্তিপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী দিনে এই বিরোধ কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। নদীয়ার শান্তিপুর থেকে মঙ্গল অধিকারীর সঙ্গে গঙ্গা-বিশ্বাসের রিপোর্ট সত্যের বার্তা 24 সঙ্গে থাকুন দেখতে থাকুন সব খবর সবার আগে

15/08/2026

এক টাকায় আহার, পরিবেশ সুরক্ষা ও ফ্রি স্কুল—প্রতিশ্রুতির দু’মাসের মধ্যেই কাজে গরিবের সূর্য ট্রাস্ট

শান্তিপুরে রেজিস্টার্ড পশ্চিমবঙ্গ হেড অফিসের উদ্বোধন, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা

শান্তিপুর, নদীয়া: মাত্র দু’মাস আগে ঘোষণা করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এবার বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গেল গরিবের সূর্য ট্রাস্ট। শনিবার নদিয়ার শান্তিপুরের তোপখানা পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ট্রাস্টের রেজিস্টার্ড পশ্চিমবঙ্গ হেড অফিস। হেড অফিস উদ্বোধনের দিন থেকেই একাধিক সামাজিক ও মানবিক প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।

সকালবেলায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নাচ, গান ও আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং গরিবের সূর্য ট্রাস্টের একাধিক সদস্য।

উদ্বোধন উপলক্ষে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তিকে চলাফেরার সুবিধার্থে একটি ট্রাইসাইকেল প্রদান করা হয়। অসহায় মানুষের মধ্যে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

মানুষের জরুরি প্রয়োজনে অসুস্থ ও অসহায় রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এদিন নতুন একটি গাড়ির উদ্বোধন করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই ধরনের পরিষেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এদিন থেকেই ট্রাস্টের একাধিক ঘোষিত প্রকল্প বাস্তবায়নের কাজ আরও গতি পায়। “এক টাকায় আহার” কর্মসূচি চালুর মাধ্যমে স্বল্পমূল্যে মানুষের কাছে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও পরিবেশ সচেতনতার কাজও ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষাক্ষেত্রেও বড় উদ্যোগ নিয়েছে গরিবের সূর্য ট্রাস্ট। ফ্রি স্টুডেন্ট স্কুল প্রকল্পের কাজ ইতিমধ্যেই দ্রুতগতিতে এগিয়ে চলছে। শান্তিপুরে এই প্রকল্পের প্রস্তুতির পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে একই মডেলে বিনামূল্যের শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা রয়েছে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্রাস্টের উদ্যোক্তার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছর নিজের উপার্জনের ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত অর্থ সমাজের মানুষের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ট্রাস্টের সদস্যসংখ্যাও ধীরে ধীরে বাড়ছে এবং সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছেন। ফলে আগামী দিনে প্রকল্পগুলির পরিধি আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, জরুরি পরিষেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এই একাধিক ক্ষেত্রকে সামনে রেখে ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ট্রাস্ট। মাত্র দু’মাস আগে ঘোষিত প্রকল্পগুলির একাধিক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হওয়ায় শান্তিপুরে সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সমাজসেবার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ভূমিকা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। তবে ট্রাস্টের উদ্যোক্তার বক্তব্যে আপাতত রাজনীতির বিষয়ে কোনও সরাসরি ঘোষণা না থাকলেও তাঁর মতে, রাজনীতি ও সমাজসেবা—দুই ক্ষেত্রেই মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে। ফলে আগামী দিনে তাঁর পথচলা কোন দিকে এগোবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

শান্তিপুরের তোপখানা পাড়ায় রেজিস্টার্ড হেড অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে গরিবের সূর্য ট্রাস্ট। এক টাকায় আহার, পরিবেশ সুরক্ষা, ফ্রি স্কুল, স্বাস্থ্য পরিষেবা এবং মানবিক সহায়তার মতো একাধিক উদ্যোগকে সামনে রেখে আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সংগঠনটি।

শিলিগুড়িতে জমি খুঁজছেন? এই পোস্টটি একবার দেখুন!📍 বউবাজার – শান্তিনগর, শিলিগুড়ি🔥 ৩ কাঠা জমি বিক্রয়শিলিগুড়িতে নিজের স্...
10/08/2026

শিলিগুড়িতে জমি খুঁজছেন? এই পোস্টটি একবার দেখুন!

📍 বউবাজার – শান্তিনগর, শিলিগুড়ি
🔥 ৩ কাঠা জমি বিক্রয়

শিলিগুড়িতে নিজের স্বপ্নের বাড়ি করার জন্য জমি খুঁজছেন? অথবা ভবিষ্যতের জন্য ভালো একটি Property Investment করতে চাইছেন?

তাহলে বউবাজার, শান্তিনগর, শিলিগুড়ি এলাকায় অবস্থিত এই ৩ কাঠা জমিটি আপনার নজরে রাখতে পারেন। 🏠

⭐ কেন এই জমিটি দেখতে পারেন?

✅ ৩ কাঠা জমি
✅ আবাসিক ব্যবহারের উপযোগী
✅ নিজের বাড়ি তৈরির জন্য উপযুক্ত
✅ শান্ত ও বসবাসযোগ্য পরিবেশ
✅ যোগাযোগের সুবিধাযুক্ত এলাকা
✅ ভবিষ্যতের জন্য বিনিয়োগের সম্ভাবনা

📌 লোকেশন:
বউবাজার, শান্তিনগর, শিলিগুড়ি
জেলা – জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

📞 জমির বিস্তারিত তথ্য ও সরেজমিনে দেখতে যোগাযোগ করুন:

8927581339

👉 সত্যিই জমি কেনার পরিকল্পনা থাকলে ফোন করে জমির লোকেশন, মূল্য, কাগজপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য জেনে নিন।

💬 আপনার পরিচিত কেউ যদি শিলিগুড়িতে জমি খুঁজে থাকেন, তাহলে পোস্টটি তার সঙ্গে Share করে দিন।
❤️ একটি Share হয়তো কারও নিজের বাড়ির স্বপ্ন পূরণের সুযোগ করে দিতে পারে!

#শিলিগুড়ি #শিলিগুড়ি #শিলিগুড়িজমি #শিলিগুড়িজমিবিক্রি #জমিবিক্রয় #জমিবিক্রি #বাড়িরজমি #শান্তিনগর #বউবাজার #জলপাইগুড়ি

09/08/2026

বিশ্ব আদিবাসী দিবসে শান্তিপুরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুটে উঠল আদিবাসী সংস্কৃতি ও দেশপ্রেমের বার্তা

08/08/2026

রবী ঠাকুরের প্রয়াণ দিবসে 'শ্রুতি ছন্দের' সাংস্কৃতিক অনুষ্ঠান

শান্তিপুরের আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র 'শ্রুতি ছন্দের' ১০ বছর পূর্তিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবির স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শান্তিপুরের একটি বেসরকারি লজে। আবৃত্তি, কবিতা পাঠ, নাটক ও নানান অনুষ্ঠানের সাংস্কৃতির আবহে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ।
কবির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শ্রুতি ছন্দের দীর্ঘ দশ বছরের পথচলা এবং আবৃত্তি প্রশিক্ষণের ক্ষেত্রে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত সংস্কৃতি প্রেমী মানুষজন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
শ্রুতি ছন্দের কর্ণধার পুনম গোস্বামী সাহা বলেন, আবৃত্তি প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য-সংস্কৃতির চর্চা আরও ছড়িয়ে দেওয়াই 'শ্রুতি ছন্দের' মূল লক্ষ্য। নদীয়ার শান্তিপুর থেকে মঙ্গল অধিকারীর সঙ্গে গঙ্গা-বিশ্বাসের রিপোর্ট সত্যের বার্তা 24 সঙ্গে থাকুন দেখতে থাকুন সব খবর সবার আগে

Address

Guptipara

Telephone

+918927581339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star News Bangla:

Shortcuts

Share