20/06/2023
রাত তখন ১২টা। স্বামীর সাথে মান-অভিমান করে আজ মেঝেতে শুয়েছি!🙂কিন্তু একটু পর পর মনে হচ্ছে খাটের নিচ থেকে কেউ যেন উঁকি দিচ্ছে বা এখনই একটা হাত বের হয় আমাকে খাটের নিচে টেনে নিবে এমন একটা ফিল হচ্ছে। আরো কিসব উদ্ভট চিন্তা আসছে মাথায়। ঘরে এসি চলায়ও ভয়ে প্রচণ্ড ঘেমে গেলাম।এর মাঝে আবার কারেন্ট চলে গেলো।বাড়ি নিস্তব্ধ হওয়ার সাথে সাথে কানে কেমন যেনো শব্দ আসতে লাগলো।ভুতুড়ে টাইপ গড়গড় আওয়াজ।ভয়ে লাফিয়ে খাটে উঠে স্বামীকে জড়িয়ে ধরলাম।ওনি বললো—'কি হয়েছে?ভয় পেয়েছো?জানোই তো নিচে ঘুমাতে পারো না তবুও কেনো যে অহেতুক অভিমান করো!ভয় পেয়ো না আমি আছি!'
আহ মনটা প্রশান্তিতে ভরে গেলো।সব ভয় নিমিষেই কর্পূরের মতো উধাও হয়ে গেলো।তখনই কারেন্ট আবার চলে এলো।উনি ওয়াশরুমে গিয়ে চোখেমুখে পানি দিয়ে আসতে বললেন।আমিও ভাবলাম ঘেমে গেছি যেহেতু একটু পানির ছিটা দিলে হয়তো ফ্রেশ লাগবে।তাই চুপচাপ ওয়াশরুমে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালাম।
মুখে পানি দিতে দিতে আয়নার দিকে তাকিয়েই মনে পড়লো—আমার তো বিয়েই হয়নি!🙂তবে এতক্ষণ কার সাথে ছিলাম আর কে কথা বলছিলো!🙂অতঃপর জ্ঞান হারালাম নিষ্পাপ আমি!🙂
অনুগল্প
Copy
আইডিতে ফলো দিয়ে সাথেই থাকুন ।