27/09/2026
আমাদের শরীরের 7 টি চক্র এবং সেই চক্রের সাথে সংযুক্ত গ্রন্থি, অঙ্গপ্রত্যঙ্গ, কার্যকারিতা, উপাদান, ভাবনা, রং এবং মন্ত্র সম্পর্কে ছোট্ট করে জেনে নেওয়া যাক।
আশা করি আমাদের শরীরের চক্র সিস্টেম সম্পর্কে ধারণা পেতে নিচের এই তথ্য আপনাকে অনেকটাই সাহায্য করবে।
⚜️⚜️⚜️ ১) মুলাধার চক্র (Root) - অন্তক্ষরা গ্রন্থি সুপ্রারেনাল।
শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ - কিডনি, ব্লাডার, ত্বক, চুল, হাড় এবং মেরুদণ্ড।
কার্যকারিতা - শারীরিক শক্তি বৃদ্ধি এবং কুণ্ডলিনী শক্তি জাগরণ।
উপাদান – পৃথিবীতত্ত্ব।
রং - লাল।
ভাবনা : পজিটিভ হলে প্রাচুর্য বৃদ্ধি আর নেগেটিভ হলে অভাব হতে থাকবে।
মন্ত্র - লাম
⚜️⚜️⚜️ ২) স্বাধিষ্ঠান চক্র (Hara)- অন্তক্ষরা গ্রন্থি গোনাস।
শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ - জননেন্দ্রিয়।
কার্যকারিতা - কল্পনাপ্রবণতা, আবেগ এবং যৌন আবেদন।
উপাদান- জলতত্ত্ব।
রং- কমলা।
ভাবনা : পজিটিভ হলে সৃজনশীলতা বৃদ্ধি আর নেগেটিভ হলে লোভ হওয়া।
মন্ত্র - বাম
⚜️⚜️⚜️ ৩) মনিপুর চক্র (Solar Plexus) - অন্তক্ষরা গ্রন্থি প্যানক্রিয়াস।
শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ - পেট, লিভার এবং পিত্তাশয়।
কার্যকারিতা - শক্তি, নাম-ডাক ও বুদ্ধির কেন্দ্র।
উপাদান - অগ্নিতত্ত্ব।
রং- হলুদ।
ভাবনা: পজিটিভ হলে আনন্দ বৃদ্ধি আর নেগেটিভ হলে ঈর্ষা বৃদ্ধি।
মন্ত্র - রাম
⚜️⚜️⚜️ ৪) অনাহত চক্র (Heart)- অন্তক্ষরা গ্রন্থি থাইমাস।
শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ - হৃদয়, ফুসফুস, লিভার এবং সঞ্চার পদ্ধতি।
কার্যকারিতা - প্রেম, প্রাপ্তি ও করুণা।
উপাদান - বায়ুতত্ত্ব।
রং - সবুজ।
ভাবনা: পজিটিভ হলে প্রেম বৃদ্ধি আর নেগেটিভ হলে ঘৃণা, ভয় বৃদ্ধি।
মন্ত্র - য়াম
⚜️⚜️⚜️ ৫) বিশুদ্ধ চক্র (Throat) - অন্তক্ষরা গ্রন্থি থাইরয়েড।
শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ - কন্ঠ, ফুসফুস
কার্যকারিতা - অভিব্যক্তি এবং বাৰ্তালাপ
উপাদান - আকাশতত্ত্ব।
রং - আকাশী।
ভাবনা: পজিটিভ হলে কৃতজ্ঞতা বৃদ্ধি আর নেগেটিভ হলে নিরাশা বা হতাশা বৃদ্ধি।
মন্ত্র- হাম
⚜️⚜️⚜️ ৬) আজ্ঞা (Third Eye) - অন্তক্ষরা গ্রন্থি পিট্যুইটারী।
শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ - অটোনমিক নার্ভাস সিস্টেম এবং হাইপোথ্যালামাস।
কার্যকারিতা - টেলিপ্যাথি ইনটিউসন সেন্টার।
উপাদান - আকাশতত্ত্ব
রং - নীল
ভাবনা: পসিটিভি হলে জাগরুকতা বা চেতনা বৃদ্ধি নেগেটিভ হলে ক্রোধ বৃদ্ধি।
মন্ত্র - ওম্
⚜️⚜️⚜️ ৭) সহস্রার (Crown) - অন্তক্ষরা গ্রন্থি পিনিয়েল গ্ল্যান্ড
শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ - ব্রেনের উপরিভাগ এবং ডান চোখ।
কার্যকারিতা - আধ্যাত্মিক প্রগতি।
উপাদান - আকাশতত্ত্ব।
রং - বেগুনি
ভাবনা: পসিটিভি হলে আধ্যাত্মিক উন্নতি পরম আনন্দ আর নেগেটিভ হলে জীবনে আনন্দের ঐশ্বরিক শক্তির আশীর্বাদ এর অভাব।
মন্ত্র - অউম্
🙏 আশা করি এই তথ্য আপনাকে অনেকটাই সমৃদ্ধ করলো, নিচে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন, এরপর ও যদি মনে হয় আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তার উৎস কোন চক্রের সমস্যা থেকে আসছে তাহলে লিখে জানান গাইড করে দেওয়া হবে।
ধন্যবাদ,
আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন সব থেকে বড় সুস্থ থাকুন। 🙏