09/06/2021
Bango bhumi news
খবর
বিনোদন
ইতিহাস ও ধর্ম
জানা অজানা
প্রযুক্তি ও বিজ্ঞান
লাইফ স্টাইল
খবরটলিউডটিভিবিনোদন
বাড়ি থেকে কীভাবে সিরিয়ালের শ্যুটিং হচ্ছে, শুনে নিন কলাকুশলীদের মুখেই
8, Jun, 2021 4:01 pm
Shooting from Home
শুট ফ্রম হোম নিয়ে জল্পনা, বাধা-বিপত্তি, ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের সংগ্রাম পর্ব কাটিয়ে এখন বাড়ি থেকেই বহাল তবিয়তে চলছে শুটিং। কলাকুশলীরা প্রতিদিন ধারাবাহিকের প্রয়োজন মতো দৃশ্য নিজেরাই ক্যামেরাবন্দি করে পাঠিয়ে দিচ্ছেন এডিটরদের কাছে। নিজেদের সাজগোজ, ঘরের দৃশ্য পরিবর্তন, ক্যামেরার অ্যাঙ্গেল সামলে সংলাপ বলা এবং অভিনয় করার প্রক্রিয়াটি যতটা সহজ বলে মনে হচ্ছে, আদতে কিন্তু বিষয়টা ততটা সহজ নয়।
স্টুডিও পাড়ার টেকনিশিয়ানদের অভাব এখন বাড়িতে থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন কলাকুশলীরা। সবথেকে সমস্যা হচ্ছে ক্যামেরা সেট করে নিয়ে। উপযুক্ত আলোর ব্যবস্থা করে ক্যামেরা সেট করতে করতেই কার্যত কালঘাম ছুটছে অভিনেতা-অভিনেত্রীদের। শুট ফ্রম হোমের অভিজ্ঞতা কেমন? জানালেন “সৌজন্য”, “রাতুল”, “রাধিকা”, “শ্যামা”, “ডোডো”রা।
এতে আপনার স্ত্রী অবাক হবেন! 8 মিনিট, এবং পুংলিঙ্গ শক্তি ফিরে আসবে
ভায়াগ্রা আর দরকার নেই
आगे पढ़े!
ডায়াবেটিসের প্রধান শত্রু আবিষ্কৃত হয়েছে! শুগারের মাত্রা 3.9-এ নেমে আসবে।
দুর্দান্ত। ডায়াবেটিসে আক্রান্তেরা, সরিয়ে নেবার আগেই এটা পড়ুন
आगे पढ़े!
“কৃষ্ণকলি” ধারাবাহিকের “শ্যামা” অর্থাৎ তিয়াশা শুটিংয়ের প্রয়োজনে এখন কলকাতার ফ্ল্যাটে একাই রয়েছেন। তাকে সাহায্য করার জন্য কেউ নেই। এদিকে প্রতিদিন ধারাবাহিকের প্রয়োজনে দৃশ্য শ্যুট করে পাঠাতে হচ্ছে তাকে। কিউ দেওয়া, ক্যামেরা সেট করা, দরজা-জানালা সব বন্ধ করে আলো সেট করতে করতেই চলছে অভিনয়। তিনি জানাচ্ছেন, “সাজঘর থেকে আমাদের পোশাক পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই সব পোশাক আগে কেচে স্যানিটাইজ করেছি। তার পর সেই পরিষ্কার পোশাক পরে আমরা অভিনয় করছি”।
Shooting During Lockdown
“দেশের মাটি”র “ডোডো” অর্থাৎ তথাগত কিন্তু শুট ফ্রম হোম নিয়ে ততটা বিব্রত নন। তিনি নিজে একজন পরিচালক। তাছাড়া বাড়িতে তাকে সাহায্য করার জন্য রয়েছেন তার স্ত্রী দেবলিনা, যিনি নিজেও একজন অভিনেত্রী। তথাগত জানালেন, “আগে চা পানের দৃশ্য গ্রহণের ঠিক আগে কেউ হাতে চায়ের কাপ ধরিয়ে দিতেন। যাঁদের বাড়িতে দেবলীনার মতো কেউ আছেন, তাঁরা সেই কাজটি করে দিচ্ছেন। না থাকলে একাই করতে হচ্ছে”!
তবে শুটিংয়ের দৃশ্যপট সেট করার জন্য ক্রোমা শটের বন্দোবস্ত রয়েছে বলে জানাচ্ছেন অভিনেতা। সেক্ষেত্রে পেছনে সবুজ রঙের কাপড় টাঙিয়ে নিয়ে দৃশ্য ক্যামেরাবন্দী করলেই হল। এডিটররা সেই দৃশ্যপট নিজেদের পছন্দমতো সেট করে নিতে পারবেন বলে জানালেন তথাগত।
Khorkuto Serial
“খড়কুটো” ধারাবাহিকের “সৌজন্য” অর্থাৎ কৌশিক রায়ও নিজের অসুবিধার কথা তুলে ধরলেন। তবে অভিনেতা জানাচ্ছেন, ‘‘এ ভাবে কাজে আমরা কেউই অভ্যস্ত নই। ফলে, সবারই কিছু না কিছু সমস্যা হবে। আমারও হচ্ছে। এ গুলো মানিয়ে নিয়েই কাজ করছি সবাই। কারণ, ধারাবাহিক চললে কারোর উপার্জন বন্ধ হবে না। কেউ অন্নাভাবেও থাকবেন না। এটাই আমাদের মূল লক্ষ্য”। লকডাউন উঠলে আবারও সবাই একসঙ্গে কাজ করতে পারবেন! এই আশায় বুক বাঁধছেন অভিনেতা।
এদিকে শুট ফ্রম হোম করতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন “মিঠাই” ধারাবাহিকের “রাতুল” ওরফে উদয় প্রতাপ সিং। চিত্রনাট্য অনুযায়ী ছাদে দাঁড়িয়ে “রাতুল” এবং “শ্রীতমা”র কথোপকথনের দৃশ্যে বেশ ভালোমতোই তফাৎ ধরা পড়ছে। কারণ উভয়ের আবাসনের দৃশ্যপট আলাদা। আবার নিজের উচ্চতা অনুযায়ী ক্যামেরা সেট করতে গিয়েও কাল ঘাম ছুটছে উদয়ের। তার সঙ্গেই আছে নেটওয়ার্কের সমস্যা। অনলাইনে বড় বড় ভিডিও ফাইল পাঠাতে গিয়েও যথেষ্ট নাজেহাল হতে হচ্ছে তাকে।
এইভাবে শুটিং করতে গিয়ে কার্যত তিতিবিরক্ত হয়ে পড়েছেন “কি করে বলবো তোমায়” ধারাবাহিকের “রাধিকা” ওরফে স্বস্তিকা দত্ত। তিনি জানালেন, ‘‘নিজেই কিউ দিচ্ছি। সংলাপ বলছি। ক্যামেরা সামলাচ্ছি। অভিনয়ও করছি। বাড়িতে কখনও জোরালো আলোর ব্যবস্থা থাকে? সে দিকটাও সামাল দিতে হচ্ছে। সব মিলিয়ে সত্যিই আমি ল্যাজেগোবরে,’’! তার স্পষ্ট জবাব, বাড়ি থেকে শুটিংয়ের এই চাপ আর নেওয়া যাচ্ছে না।
ডায়াবেটিসের প্রধান শত্রুর সন্ধান পাওয়া গেছে! শুগারের মাত্রা তাৎক্ষণিকভাবে 4-এ নেমে আসবে
দুর্দান্ত। ডায়াবেটিসে আক্রান্তেরা, সরিয়ে নেবার আগেই এটা পড়ুন
आगे पढ़े!
ডায়াবেটিসের প্রধান শত্রু আবিষ্কৃত হয়েছে! শুগারের মাত্রা 3.9-এ নেমে আসবে।
দুর্দান্ত। ডায়াবেটিসে আক্রান্তেরা, সরিয়ে নেবার আগেই এটা পড়ুন
आगे पढ़े!
এই সম্পর্কিত আরওসর্বশেষ সংযোজন
Chandan Sen
ক্যানসারও থামাতে পারেনি তাঁকে, অদম্য মনোবল নিয়ে চুটিয়ে অভিনয় করছেন চন্দন সেন
Khorkuto Serial
টানটান উত্তেজনা ‘খড়কুটো’য়, সৌজন্যের কাছে আর ফিরতে চায়না গুনগুন, কি হবে সম্পর্কের পরিণতি
Leena Gangopadhyay
অধ্যাপনা ছেড়ে চিত্রনাট্য লেখিকা, লীনা গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনী হার মানায় সিরিয়ালের গল্পকেও
Debolina Mukherjee and Indrani Haldar
‘শ্রীময়ী’র পুত্রবধু অঙ্কিতার আসল পরিচয় জানলে আকাশ থেকে পড়বেন
Desher Maati Serial
‘দেশের মাটি’ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়
Khorkuto Serial
‘খড়কুটো’ সিরিয়ালের রিল-লাইফ চরিত্রদের রিয়েল-লাইফ জীবনসঙ্গী কারা, রইল তাদের পরিচয়
Khorkuto Serial
টানটান উত্তেজনা ‘খড়কুটো’য়, সৌজন্যের কাছে আর ফিরতে চায়না গুনগুন, কি হবে সম্পর্কের পরিণতি
Sreelekha Mitra Exercise
শরীরচর্চায় মত্ত ‘থলথলে বৌদি’র স্পষ্ট বক্ষভাঁজ, অশ্লীল মন্তব্যে ভরে গেল শ্রীলেখার পোস্ট
Nusrat-Jahan-Nikhil-Jain
অনাগত সন্তানের পিতৃপরিচয় কী, নুসরতের বিরুদ্ধে মামলা করলেন স্বামী নিখিল
Shreya Ghoshal introduces newborn son to the world, reveals his name
হয়ে গেল শ্রেয়ার ছেলের নামকরণ, প্রকাশ্যে আনলেন ছেলের প্রথম ছবি, রইলো নামের অর্থ
অতীত ভুলে ফের পাতবেন সংসার, ‘আদালতে’ ছুটলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী
RAY Trailer Out Now: Manoj Bajpayee, Ali Fazal Lead This Tribute to Satyajit Ray
ছিল গল্প হল ওয়েব-সিরিজ, সত্যজিতের ৪টি গল্প নিয়ে আসছে নতুন সিরিজ, দেখুন ট্রেলার
‘এক জনকে ছেড়ে আরেক জনকে ধরলে জীবনে সুখ পাবে না’, নুসরতকে খোলা চিঠি তসলিমার
Leena Gangopadhyay
অধ্যাপনা ছেড়ে চিত্রনাট্য লেখিকা, লীনা গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনী হার মানায় সিরিয়ালের গল্পকেও
Debolina Mukherjee and Indrani Haldar
‘শ্রীময়ী’র পুত্রবধু অঙ্কিতার আসল পরিচয় জানলে আকাশ থেকে পড়বেন
Nusrat Jahan and Husband Nikhil Jain
‘এই সন্তানের বাবা আমি নই’, নুসরত ‘সন্তানসম্ভবা’ হতেই সাফ জানিয়ে দিল স্বামী নিখিল
Write for Us WhatsApp Advertise with us About Us Contact Us Terms & Conditions Privacy Policy Cookie Policy Fact Checking Policy
© ichorepaka.com
SHARE NEXT ❯
নতুন খবরসিনেমাসিরিয়ালভাইরালভিডিওইতিহাস ও ধর্মআধ্যাত্মিকপৌরাণিক কাহিনী