Barak News 15

Barak News 15 বরাক ভ্যালির নির্ভরযোগ্য লোকাল নিউজ প্ল্যাটফর্ম।
সত্য • দ্রুততা • নিরপেক্ষতা

"Barak News 15" হলো বরাক ভ্যালির একটি স্বাধীন লোকাল নিউজ প্ল্যাটফর্ম।
আমরা সিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির গুরুত্বপূর্ণ খবর, মাঠের রিপোর্ট, সামাজিক ইস্যু এবং আপডেট দ্রুত ও নির্ভরযোগ্যভাবে তুলে ধরি।
আমাদের লক্ষ্য সহজ —
লোকাল মানুষের কথা লোকাল মানুষের কাছে পৌঁছে দেওয়া।
আমরা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে যুক্ত নই।
নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই আমাদের অঙ্গীকার।
📍 Coverage Area: Silchar | Karimganj | Hailakandi
📩 Contact for News & Advertisement: ([email protected])

25/07/2026
আজ রাত আনুমানিক ৯:১০ মিনিটে বরাক উপত্যকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। অনেক বাসিন্দা হঠাৎ কয...
11/06/2026

আজ রাত আনুমানিক ৯:১০ মিনিটে বরাক উপত্যকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। অনেক বাসিন্দা হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য কাঁপুনি অনুভব করার কথা জানিয়েছেন।
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে সরকারি তথ্য এখনও প্রকাশিত হয়নি। বিস্তারিত তথ্য পাওয়া মাত্র BarakNews15-এর পক্ষ থেকে জানানো হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হচ্ছে ১২ জুন ২০২৬ (ভারতীয় সময়) ভোর ১:৩০ টায়।🏆 এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানা...
11/06/2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হচ্ছে ১২ জুন ২০২৬ (ভারতীয় সময়) ভোর ১:৩০ টায়।
🏆 এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এবং প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।
🔥 উদ্বোধনী ম্যাচ: 🇲🇽 মেক্সিকো 🆚 🇿🇦 দক্ষিণ আফ্রিকা
ফুটবলের মহারণ দেখতে প্রস্তুত তো?

শ্রীভূমি জেলার পাথারকান্দিতে এক তরুণের উপর , মহাম্মদ আমির উদ্দিনের ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ ক...
04/06/2026

শ্রীভূমি জেলার পাথারকান্দিতে এক তরুণের উপর , মহাম্মদ আমির উদ্দিনের ওপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, হারিয়ে যাওয়া গরু খুঁজতে বের হওয়া এই তরুণকে “গরু চোর” সন্দেহে গণপিটুনির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি শুধু একজন সাধারণ মানুষের ওপর আক্রমণ নয়, বরং মানবতা, ন্যায়বিচার এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
একটি সভ্য সমাজে কোনো মানুষকে গুজব, সন্দেহ বা অপবাদের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা যায় না। অপরাধের বিচার আদালত করবে, জনতা নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজকে আরও অনিরাপদ ও বিভক্ত করে তোলে।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি—
🔹 ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত
🔹 জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার
🔹 দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা
🔹 ভুক্তভোগীর নিরাপত্তা ও উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ
আজ আমির উদ্দিন, কাল অন্য কেউ। তাই নীরবতা নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই আমাদের নাগরিক দায়িত্ব।
গণপিটুনি নয়, আইনের শাসন চাই।
প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই।







04/05/2026

দ্বিতীয় রাউন্ডে জুবায়ের এনাম 13285 হাজার ভোটে এগিয়ে

04/05/2026

উদারবন্দ আসনে রাজদ্বীপ গোয়ালা 6508 ভোটে এগিয়ে

04/05/2026

রামকৃষ্ণনগর আসনে বিজয় মালাকার 11344 ভোটে এগিয়ে

04/05/2026

পাতারকান্দি আসনে কৃষ্ণেন্দু পাল 7289 ভোটে এগিয়ে

04/05/2026

উত্তর করিমগঞ্জ আসনে জাকারিয়া আহমদ 7516 ভোটে এগিয়ে

04/05/2026

হাইলাকান্দি আসনে রাহুল রায় 5374 ভোটে এগিয়ে

Address

Hailakandi
788###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barak News 15 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share