The Sach

The Sach Always Try to present the truth to people and try to debunk lies and Hypocrisy.

03/06/2026

19/05/2026

শিলচর টু গুয়াহাটি ট্রেনে গতকাল যে ভদ্রমহিলার সঙ্গে মরেল পুলিশিং করা হয়েছে তা শুধু একজন মহিলার সাথে অপমান নয় , এটা পুরো সমাজের মানবতা, সভ্যতা ও নৈতিকতার উপর নির্মম আঘাত।
নিজেকে উচ্চপদস্থ পুলিশকর্মীর স্ত্রী পরিচয় দিয়ে নিজের সাথে থাকা কিছু উগ্ৰ মনমানসিকতা সম্পন্ন ছেলে সঙ্গীদের দলবল নিয়ে তল্লাশি চালিয়ে কিছু না পাওয়ার পর একজন নারীকে জনসমক্ষে দাঁড় করিয়ে -ছেলে না মেয়ে তা যাচাই করা ,তাকে তৃতীয় লিঙ্গের মানুষ বলে অকথ্য ভাষায় গালাগালি করার মতো জঘন্য মন্তব্য করা শুধু অমানবিক নয়, এটি নারীর মর্যাদা ও মৌলিক মানবাধিকারের প্রকাশ্য লঙ্ঘন। কোনো ক্ষমতা, কোনো রাজনৈতিক প্রভাব, কোনো সন্দেহ—কখনোই একজন মানুষের সম্মানকে পদদলিত করার অনুমতি দেয় না, কোন মানুষ আইনের উর্ধ্বে নয় আমাদের দেশে প্রশাসন আছে, আদালত আছে,আইন আছে, আপনার যদি এই মহিলার উপর সন্দেহ হয়েছিল যে উনি ভারতের সন্দেহজনক নাগরিক তাহলে প্রশাসনকে অবগত করাতে পারতেন কিন্তু এরকম অমানবিক নির্যাতন তাও আবার একজন নারী হয়ে অন্য নারীর উপর তা কখনও মেনে নেওয়া সম্ভব নয়।

আজ যদি আমরা এই অপমানের বিরুদ্ধে চুপ থাকি, তাহলে আগামীকাল সমাজে মানবতা, ভদ্রতা আর মা বোনের নিরাপত্তা বলে কিছুই থাকবে না।

নারীকে অসম্মান করে, মানুষের পরিচয় নিয়ে বিদ্রূপ করে যারা নিজেদের ক্ষমতা দেখাতে চায়, তারা শুধু একজন মানুষকে নয়—পুরো সমাজকে ও আমাদের মা বোনকে কলঙ্কিত করছে।







Assam Police
Himanta Biswa Sarma
Hailakandi Police

26/03/2026

📢 গণতন্ত্রে ভোট শুধু অধিকার নয়, এটি এক বড় দায়িত্ব * মধ্য হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক আবারও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার তিনি AGP অর্থাৎ Asom Gana Parishad-এর প্রার্থী, যে দল বর্তমানে Bharatiya Janata Party-র সঙ্গে জোটে রয়েছে।

কিন্তু একজন সচেতন ভোটার হিসেবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা খুবই জরুরি।

গত পাঁচ বছরে আমরা কি সত্যিই এমন কোনো বড় পরিবর্তন দেখেছি, যা মধ্য হাইলাকান্দির মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে? এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কর্মসংস্থান—এই মৌলিক ক্ষেত্রগুলোতে কি প্রত্যাশিত উন্নয়ন হয়েছে? নাকি প্রতিশ্রুতিগুলো কেবল নির্বাচনী ভাষণের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে?

একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো মানুষের সমস্যার পাশে দাঁড়ানো, তাদের কণ্ঠস্বরকে বিধানসভায় তুলে ধরা এবং উন্নয়নের পথ সুগম করা। কিন্তু বাস্তবে আমরা কি সেই সক্রিয়তা ও দায়বদ্ধতা দেখেছি? সাধারণ মানুষের অভিযোগ, সমস্যার সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা কতটা দৃশ্যমান ছিল—এই প্রশ্নগুলো আজ খুবই প্রাসঙ্গিক।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক অবস্থানের পরিবর্তন। Zakir Hussain Laskar পূর্বে এক ভিন্ন রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়েছিলেন, আর এখন সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক জোটের হয়ে লড়ছেন। একজন নেতার দল পরিবর্তন করাটা গণতান্ত্রিক অধিকার হলেও, বারবার অবস্থান বদল মানুষের মধ্যে প্রশ্ন তোলে—এটা কি আদর্শগত সিদ্ধান্ত, নাকি শুধুই রাজনৈতিক সুবিধাবাদ? ভোটারদের দেওয়া ম্যান্ডেট কি সেইভাবে সম্মানিত হয়েছে?

আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে নেতারা জনগণের সেবক, এবং তাদের কাজের ভিত্তিতেই তাদের মূল্যায়ন হওয়া উচিত। শুধুমাত্র প্রতিশ্রুতি, আবেগ বা পরিচয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আমরা আবারও একই জায়গায় ফিরে আসতে পারি।

২০২৬ সালের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে তাই আমাদের প্রত্যেকের উচিত ঠান্ডা মাথায় ভাবা—কে সত্যিই এলাকার উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন? কে শুধুমাত্র নির্বাচনের সময় নয়, বরং সারা বছর মানুষের পাশে থাকবেন?

**গণতন্ত্রের শক্তি আমাদের হাতেই। সচেতন হোন, প্রশ্ন করুন, এবং সঠিক সিদ্ধান্ত নিন।**

24/03/2026

সময়ের সাথে সাথে নিজেকে না বদলালে পরে কিন্তু আফসোস করা ছাড়া আর কিছু তাকে না, তাই আমাদের সবার Ai শেখা জরুরী, দেখুন Ai কী না করতে পারে।

19/03/2026
08/03/2026

AIUDF প্রতিষ্ঠা করা হয়েছিল 2005 ইংরেজিতে , কিন্তু AIUDF বিজেপির হয়ে কাজ করে আসছে তা বুঝতে আমাদের 11 বৎসর অতিবাহিত হয়ে গেল , কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা তা আগে থেকেই বলে আসছেন তবুও অন্ধভক্তরা তা মানতে কখনও রাজী হয়নি, তাই 2026এ আর সেই ভুলটা পুনরায় করবেন না, বুঝে শুনে ও Political Expert দের দেওয়া Statement নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করে দেখে নেতা নির্বাচিত করবেন। হাইলাকান্দি
Photo Courtesy - Social media

08/03/2026

হাইলাকান্দি কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি জনাব Anam Uddin Laskar মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যুব কংগ্রেস নামক বিজেপির দা*লা*ল দেরকে কংগ্রেস থেকে বহিস্কার করুন অন্যথায় 2026এ এই ব্যাপারে আপনাকেও অনেক প্রশ্নের জবাব দিতে হবে।
Hailakandi district #হাইলাকান্দিকংগ্ৰেস Gaurav Gogoi AICC Communications Indian National Congress

26/11/2025
23/11/2025

📢 প্রকাশ্যে বলছি: ঘৃণা ছড়ানো রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুবার তাঁর রাজনৈতিক বক্তব্যে মুসলিম সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে টার্গেট করেছেন। “মিঞা” শব্দটি যখন তিনি ব্যবহার করেন, সেটি স্পষ্টভাবেই অপমান, বিদ্বেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে হেয় করে রাজনৈতিক ফায়দা তোলার এক নোংরা কৌশল ছাড়া আর কিছুই নয়।

একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য বের হওয়া শুধু লজ্জাকর নয়—একটি বহুধর্মীয় দেশের জন্য বিপজ্জনক। নেতার কাজ হওয়া উচিত সব সম্প্রদায়কে নিরাপত্তা ও মর্যাদা দেওয়া, কিন্তু সেখানে তিনি বারবার এমন ভাষা ব্যবহার করছেন যা সমাজকে আরও বিভক্ত করে, ঘৃণাকে উস্কে দেয় এবং সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বিভাজনকে গভীর করে।

এটাই কি একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর মনমানসিকতা?

এই দেশ কারও পিতৃসম্পত্তি নয়। এই দেশকে স্বাধীন করতে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের যতটুকু অবদান রয়েছে ততটুকু মুসলিমদের ও অবদান আছে, মুসলিম হোক বা হিন্দু—সবাই সমানভাবে এই দেশের নাগরিক। একজন নেতার দায়িত্ব সবার পাশে দাঁড়ানো, কোনো সম্প্রদায়কে অপমান বা লক্ষ্যবস্তু বানানো নয়।

আজ তাই সরাসরি বলছি—

👉 ধর্মবিদ্বেষ ছড়ানো রাজনীতি আর চলবে না।
👉 মুসলিম জনগোষ্ঠীকে হেয় করে সস্তা রাজনীতি বন্ধ হোক।
👉 একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে ঘৃণার ভাষা আমরা মেনে নেব না।

সমাজকে ভাঙা নয়, জোড়া লাগানোই একজন নেতার প্রধান দায়িত্ব—আর যারা এই ন্যূনতম দায়িত্বও পালন করতে ব্যর্থ, তাদের বিরুদ্ধে জনগণের প্রতিবাদই একমাত্র জবাব।

Address

Hailakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Sach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share