09/03/2024
https://youtu.be/L3Kd-iN8eO8?si=laFnt3w4jcxr0K1R
আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট গ্রুপের:-
৮ ই মার্চ, ২০২৪ ইংরেজি (শুক্রবার) তারিখে হাইলাকান্দি শহরের লক্ষ্মীশহর ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় শ্রাবণী এসএইচজি, অখণ্ড এসএইচজি, পুজা এসএইচজি এবং আশার আলো ইত্যাদি এসএইচজিগুলির কর্মকর্তাদের উপস্থিতিতে প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। স্থানীয় পৌরকমিশনার শ্রীমতী উমা চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত এই সভায় তিনি মহিলাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রশংসা করেন এবং তাঁর এলাকার মহিলাদের উন্নয়নের স্বার্থে সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান। মহিলা এসএইচজি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমিতা ভৌমিক, বকুল চৌধুরী, সুমা সেন, সুমিতা চৌধুরী, বন্দনা ভৌমিক, সবিতা পাল, রুমকি চৌধুরী, বেবী চৌধুরী, তপতি দেবনাথ, গীতা চৌধুরী, ঝুমকি নুনিয়া, অর্পিতা নন্দী, সরস্বতী সূত্রধর, রুমা শব্দকর এবং উষা রানী পাল সহ অন্যান্যরা। প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জিত দেবনাথ, অঙ্কিতা সূত্রধর, মনোজিৎ চক্রবর্ত্তী, অনসূয়া সূত্রধর এবং বিশ্বজিৎ চক্রবর্ত্তী।