Taranga TV 24

Taranga TV 24 Local News updates etc.

11/08/2026

হাইলাকান্দিতে স্বাধীনতা দিবসের কর্মসূচী তুলে ধরেন এডিসি অন্তরা সেনগুপ্ত

🚨 অসম পুলিশের ১৬ কর্মকর্তার পদোন্নতি, পিপিং অনুষ্ঠানে গর্বের মুহূর্ত!আজ অনুষ্ঠিত হলো অসম পুলিশের পিপিং অনুষ্ঠান। পদোন্নত...
11/08/2026

🚨 অসম পুলিশের ১৬ কর্মকর্তার পদোন্নতি, পিপিং অনুষ্ঠানে গর্বের মুহূর্ত!
আজ অনুষ্ঠিত হলো অসম পুলিশের পিপিং অনুষ্ঠান। পদোন্নতি পেয়ে উচ্চতর পদে দায়িত্ব পেলেন মোট ১৬ জন পুলিশ কর্মকর্তা।
🔹 ২ জন আইজিপি (IGP)
🔹 ৭ জন ডিআইজি (DIG)
🔹 ৭ জন এসএসপি (SSP)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম পুলিশের ডিজিপি হরমিত সিং, পুলিশের অন্যান্য শীর্ষ আধিকারিক এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যরা।
এই গুরুত্বপূর্ণ মাইলফলকে সকল পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁদের নতুন দায়িত্বে আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন পদে নতুন দায়িত্ব, নতুন প্রত্যয়—অসম পুলিশের ১৬ কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন। 🇮🇳

হাইলাকান্দি জেলাসদরে একটি পারিবারিক আদালত এবং বিশেষ পকসো আদালত স্থাপনের দাবি জানাল ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, হাইলাকা...
11/08/2026

হাইলাকান্দি জেলাসদরে একটি পারিবারিক আদালত এবং বিশেষ পকসো আদালত স্থাপনের দাবি জানাল ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, হাইলাকান্দি।
এই দাবিতে অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আইনজীবী ফখরুল ইসলাম বড়ভূইয়া এবং সভাপতি নুরুল হক মজুমদার-এর স্বাক্ষরিত একটি স্মারকপত্র সোমবার হাইলাকান্দির জেলা ও দায়রা জজের মাধ্যমে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।
স্মারকপত্রে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাইলাকান্দিতে গার্হস্থ্য হিংসা, ধর্ষণসহ বিভিন্ন মামলা ক্রমশ বাড়ছে। কিন্তু জেলায় পৃথক পারিবারিক আদালত ও বিশেষ পকসো আদালত না থাকায় এসব মামলার চাপ জেলা ও দায়রা জজের আদালতের ওপরই পড়ছে। ফলে মামলার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিচারপ্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছে এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায় পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই হাইলাকান্দিতে পৃথক পারিবারিক আদালত ও বিশেষ পকসো আদালত স্থাপনের দাবি জানিয়ে আসছে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। ফের একই দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকপত্র পাঠানো হলো।
স্মারকপত্রে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে দ্রুত ন্যায়বিচারের অধিকার, পাশাপাশি ১৪, ১৫(৩) ও ৩৯(ক) অনুচ্ছেদের উল্লেখ করে নারী ও শিশুদের দ্রুত ও সমান ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
বার অ্যাসোসিয়েশনের দাবি, সাড়ে ছয় লক্ষেরও বেশি জনসংখ্যার হাইলাকান্দিতে পৃথক পারিবারিক ও বিশেষ পকসো আদালত এখন সময়ের দাবি। তাই দ্রুত এই দাবি পূরণ করে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে।

🚨 পাথারকান্দি পুলিশের বড়সড় সাফল্য! 🚨💰 উদ্ধার ১ কোটি ৬ লক্ষ ৪০ হাজার টাকার সোনার বিস্কুট!👮 আটক এক যুবক!পাথারকান্দি পুলি...
10/08/2026

🚨 পাথারকান্দি পুলিশের বড়সড় সাফল্য! 🚨
💰 উদ্ধার ১ কোটি ৬ লক্ষ ৪০ হাজার টাকার সোনার বিস্কুট!
👮 আটক এক যুবক!
পাথারকান্দি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানা গেছে। ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আপনাদের মতামত, ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নীচে শি*ব*লি*ঙ্গ থাকার দাবি।Sourceঃটাইমস অব ইণ্ডিয়া
10/08/2026

আপনাদের মতামত, ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নীচে শি*ব*লি*ঙ্গ থাকার দাবি।Sourceঃটাইমস অব ইণ্ডিয়া

10/08/2026

কালাইনে জনগণনা নিয়ে সচেতনতা সভা
কালাইন আজাদ মেমোরিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় জনতা বিদ্যাপীঠে জনগণনা নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোবাইলের মাধ্যমে সেল্ফ এনুমারেশন বা নিজেই জনগণনার তথ্য পূরণের পদ্ধতি হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয়।
সভায় বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, পঞ্চায়েত প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতা সভা আয়োজনের আহ্বান জানানো হয়।
কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন।

10/08/2026

স্বামীহারা এক বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করে বিক্রয়মূল্য আত্মসাতের অভিযোগ উঠেছে কাটিগড়ায়।
এ ঘটনায় নজাতপুর গ্রামের হুচনারা বেগম মজুমদার কাটিগড়া সার্কেল অফিসার ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত এবং ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

10/08/2026

🚨 শ্রমিক-কৃষকের বি*ক্ষো*ভে উ*ত্তা*ল শিলচর!
১২ দফা দাবিতে সিটু, সারা ভারত কৃষক সভা ও কৃষি মজুর ইউনিয়নের ডাকে সোমবার শিলচরে শ্রমিক-কৃষক বি*ক্ষো*ভ ও আইন অ*মা*ন্য আ*ন্দো*ল*নে সামিল হন।
নার্সিংটোলার মাঠ থেকে বিশাল মি*ছি*ল বের হয়ে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আ*ন্দো*ল*নকারীরা শ্রম কোড বাতিল, মাসিক ন্যূনতম ২৬ হাজার টাকা মজুরি, প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা এবং কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি গ্যারান্টিসহ ১২ দফা দাবি জানান।
আন্দোলনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
📍 কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন

Address

Hailakandi

Telephone

+917002820562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taranga TV 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taranga TV 24:

Shortcuts

Share