07/09/2026
অন্নপূর্ণা যোজনার জমানো টাকায় দাসপুরে প্রথম দুর্গাপুজো, উদ্যোগে ৫০ মহিলা
অন্নপূর্ণা যোজনায় পাওয়া ৩ হাজার টাকা থেকে জমানো অর্থেই এবার প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করতে চলেছেন দাসপুরের আনন্দগড় গ্রামের ৫০ জন মহিলা। আর্থিক সমস্যার কারণে এতদিন গ্রামে দুর্গাপুজোর আয়োজন সম্ভব হয়নি। এবার মহিলারা একজোট হয়ে সেই উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই ঢাকঢোল পিটিয়ে সম্পন্ন হয়েছে খুঁটিপুজো। মহিলাদের এই উদ্যোগে খুশির আবহ গোটা গ্রামে।