01/07/2022
*আই এস এফ চেয়ারম্যান ও বিধায়ক মোহাঃ নওসাদ সিদ্দিকীর বিবৃতি*
তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডাঃ নির্মল মাঝি সম্প্রতি সারদা মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন। স্বাভাবিকভাবেই এই নিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিবৃতি দিয়ে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে। জানা গেছে, এই বিধায়ক অন্য একটি স্থানে আল্লাহপাকের সাথেও মুখ্যমন্ত্রীর তুলনা করেছিলেন। মুখ্যমন্ত্রীকে আল্লাহ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন । যা ইসলাম ধর্মের ঈমান/ বিশ্বাসের পরিপন্থী। এটা নিয়ে মুসলিম জনমানসে প্রবল ক্ষোভের সঞ্চয় হয়েছে।
এই ধরণের মন্তব্য অতি জঘন্য ব্যাপার। এখানে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছেনা, মানুষের ধর্মীয় রীতি ও বিশ্বাসকেও অমর্যাদা করা হয়েছে। চাটুকারিতার এ এক অতি নিকৃষ্ট দৃষ্টান্ত। এই ধরনের বিভ্রান্তিমূলক মন্তব্যের জন্য সমাজে বিশৃঙ্খলা ঘটতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিও বিঘ্ন ঘটতে পারে ।
এই ধরনের মন্তব্যের জন্য জনপ্রতিনিধিদের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে।
এই ধরনের মন্তব্যসমূহ একজন বিধায়কের তো নয়ই, একজন সুস্থ মস্তিস্কের মানুষের হতে পারে না।
আমরা এই অবাঞ্ছিত বিভ্রান্তিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি, নিন্দা, ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবী জানিয়ে নির্মল মাঝি'র বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন করছি।