28/06/2026
তুমি কি দেখেছো কভু 🎶Tumi Ki Dekhecho Kobhu – Bengali song |
এর চেয়ে দারুণ আর কোনো অনুভূতি হতে পারে না! বঙ্গোপসাগরের বিশালতা ও গর্জন প্রথমবার দেখার অভিজ্ঞতা সত্যিই আজীবন মনে রাখার মতো।
ঠিক এই জয়গাটি থেকে আমার প্রথম সমুদ্রের সঙ্গে পরিচয়। স্মৃতিতে জড়িয়ে থাকবে স্বর্গদ্বারের কথা। এসবই আঁকা রইল মনের ক্যানভাসে। মনের মণি কোঠায় যে উজ্জ্বল স্মৃতি জমা হয়ে রইল কালের ধুলোয় তা কখনও ম্লান হবে না।
পুরী মানেই হলো সবকিছু ---মন্দির,বিগ্রহ,রথযাত্রা, আর সমুদ্র,সমুদ্র কেবলমাত্রই সমুদ্র।
এই গানটি আমার অনেক প্রিয়ো তাই ভাঙ্গা কণ্ঠে গানটি হারমোনিয়ামে রেকর্ড করে অ্যাড করে দিলাম। বেশ কিছু বছর পরে গানের কাছে এলাম!
Song : Kovu ( তুমি কি দেখেছো কভু )
Original Singer : Abdul Jabbar
Movie : Etotuku Asha (1968)
Lyricist : Gazi Mazharul Anwar