03/06/2026
জনপ্রিয় শিক্ষক, ইউটিউবার বিহারের ফয়জ়ল খান ওরফে খান স্যার কোচিং সেন্টারে হামলা। ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় সেখানে। বেধড়ক মারধর করা হয় নিরাপত্তারক্ষীকে। সেই সঙ্গে কোচিং সেন্টারের বাইরে কমপক্ষে ১০ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ উঠলেও, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।