News Bally

News Bally Updated News , Travels Explorer, Food Blogger

02/08/2026

*বালিতে লরি-টোটো মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ৩*

*নিজস্ব প্রতিনিধি, বালি:* রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোটো। গুরুতর জখম হলেন টোটো চালক সহ মোট ৩ জন।

ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক ১০টা নাগাদ হাওড়ার বালি বাদামতলা পেট্রোল পাম্পের সামনে জি.টি. রোডের ওপর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে আসা একটি মালবোঝাই লরি অত্যন্ত দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী টোটোর সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে টোটোটি রাস্তার পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় টোটোর চালক ও দুই মহিলা যাত্রী আহত হন। টোটো চালকের অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় সমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে টোটো চালকের চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি থানার পুলিশ ও বালি ট্রাফিক গার্ড। পুলিশ লরিটিকে আটক করেছে এবং লরি চালককে গ্রেফতার করেছে। দুর্ঘটনার জেরে জি.টি. রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।

একদম পারফেক্ট ওয়েদার বর্ষায় গ্রীন ভালোবাসার ঠিকানা দার্জিলিং
02/08/2026

একদম পারফেক্ট ওয়েদার বর্ষায় গ্রীন ভালোবাসার ঠিকানা দার্জিলিং

02/08/2026

Nimsdai Will Miss u 💔

01/08/2026

সকালে ২৬৮ / ৯ জি, টি, রোড লিলুয়াতে একটি কচুরির দোকানে গ্যাস পাইপ লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ করে দোকানটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

31/07/2026

ভদ্রেশ্বরে রেল ইঞ্জিন বেলাইন

হাওড়া পুরসভার তরফে জানানো হয় গৃহতালিকা প্রস্তুতকরণ ও গৃহগণনা শুরু হতে চলেছে। ১ লা আগস্ট থেকে ১৫ই আগস্ট চলবে স্ব-গণনা ব...
31/07/2026

হাওড়া পুরসভার তরফে জানানো হয় গৃহতালিকা প্রস্তুতকরণ ও গৃহগণনা শুরু হতে চলেছে। ১ লা আগস্ট থেকে ১৫ই আগস্ট চলবে স্ব-গণনা বা self enumeration. পোর্টালের মাধ্যমে আপনারা স্ব-গণনায় অংশ নিন। নির্ধারিত পোর্টালটি হল se.census.gov.in। বিস্তারিত জানতে ফোন করুন টোল ফ্রি নম্বর ১৮৫৫-এ। জণগণনায় জনকল্যাণ।

30/07/2026

বেলুড়ে টিফিন বাজারের মণিকেশ্বর মহাদেব মন্দিরের ভান্ডারা

30/07/2026

বেলুড় MLB রোডে শ্রী শ্রী তাঁরা মা ভক্তবৃন্দদের উদ্যোগে মহাপ্রসাদ প্রদান এলাকাবাসীকে।
#বালি

ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন ও পুলিশ আধিকারিক এবং পুলিশে কর্মরত সদস্যদের সাথে 'বড়াখানা'য় অংশগ্রহণ করলেন প...
30/07/2026

ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন ও পুলিশ আধিকারিক এবং পুলিশে কর্মরত সদস্যদের সাথে 'বড়াখানা'য় অংশগ্রহণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়।।

30/07/2026

আংশিক বৃষ্টির কারণে বেলুড় ও বালিতে বিভিন্ন জায়গায় ধরা পরল সেই একই ছবি .

Address

Howrah

Telephone

+919883633013

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Bally posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bally:

Share