News Live Howrah

Directions

News Live Howrah বিজ্ঞাপন ও খবরের জন্য যোগাযোগ করুন।



Reg No.:. UDYAM-WB-08-0151993
Digital Media News

27/09/2026

হাওড়ায় রাস্তার বেহাল দশা দূর করতে তৎপরতা! ১০ অক্টোবরের মধ্যে সংস্কার শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাওড়া
দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ কমাতে এবার যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো হাওড়ার রাস্তা সংস্কারের কাজ। হাওড়া চত্বরে একাধিক রাস্তার বেহাল দশা ও তীব্র যানজট সংকট কাটাতে কড়া পদক্ষেপ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আগামী ১০ অক্টোবরের আগে হাওড়া পৌর এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর থেকেই তৎপরতা শুরু হয়েছে হাওড়া পৌরনিগমে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে আজ হাওড়া পৌরসভার ময়দান চত্বরে নারকেল ফাটিয়ে এবং আনুষ্ঠানিকভাবে পুজো দিয়ে রাস্তা সংস্কারের এই মহাযজ্ঞের সূচনা করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিতা পাল।
প্রশাসন সূত্রে খবর, পুজোর আগেই হাওড়াবাসীকে গর্তহীন ও মসৃণ রাস্তা উপহার দিতে দিনরাত এক করে কাজ করবে পূর্ত দফতর এবং হাওড়া পৌরনিগম। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ করতে প্রতিটি কাজের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। মন্ত্রীর এই উদ্বোধনের মধ্য দিয়ে হাওড়ার রাস্তা সংস্কারের কাজ পা বাড়াল দ্রুতগতির পথে।

27/09/2026

হাওড়ার বাঁকড়ায় দেড় বছরের শিশুকে চুরির চেষ্টার অভিযোগ, হাতেনাতে ধরলেন মা; আটক অভিযুক্ত

​নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
দিনের আলোয় জনবহুল এলাকায় দেড় বছরের এক শিশুকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। মায়ের সাহসিকতা এবং স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যান ওই অভিযুক্ত মহিলা। শনিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাঁকড়া বটতলা এলাকায়।
​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে বাঁকড়ার বটতলা এলাকায় একটি মুদিখানার দোকানের সামনে চেয়ারে বসেছিল দেড় বছরের ওই শিশুটি। তার পাশেই দাঁড়িয়েছিলেন মা জিন্নাতুল খাতুন। অভিযোগ, সেই সময় আচমকাই এক মহিলা সেখানে এসে শিশুটির হাত ধরে তাকে সজোরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি মুহূর্তেই বুঝতে পেরে মা সঙ্গে সঙ্গে নিজের সন্তানের হাত শক্ত করে ধরে ফেলেন। অভিযোগ, এতে বাধা দেওয়ায় ওই মহিলা একটি ডান্ডা নিয়ে জিন্নাতুল দেবীকে মারতে উদ্যত হন।
​মায়ের চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মহিলাকে ঘিরে ধরে ফেলে এবং খবর দেয় পুলিশে। দ্রুত বাঁকড়া পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যান।
​আতঙ্কিত শিশুটির মা বলেন, “দু-এক সেকেন্ড দেরি হলেই আমার কোল খালি করে ওকে কোলে তুলে নিয়ে চলে যেত।”
​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে আটক ওই মহিলা কথা বলতে পারেন না। তবে ঠিক কী কারণে তিনি শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিংবা তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

27/09/2026

হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পৌরনিগমের সচেতনতা মূলক রেলি, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ

​হাওড়া: ডেঙ্গু রোগ প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হাওড়া পৌরসভার উদ্যোগে এক বিশাল সচেতনতামূলক রেলি বের করা হয়। রবিবার এই রেলি হাওড়া পৌরসভার গেট থেকে শুরু হয়ে হাওড়া শরৎ সদন গেট পর্যন্ত পরিক্রমা করে।
​শহরের প্রতিটি কোণায় ডেঙ্গু সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যের হেভিওয়েট নেতৃত্বরা। মিছিলে পা মেলান পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই এবং বালি বিধানসভার বিধায়ক সঞ্জয় সিং।
​এদিন রেলিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জমানো জল পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। পৌরনিগমের এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
​

25/09/2026
24/09/2026

হাওড়ার শিবপুরে পুলিশের স্টিকার লাগিয়ে মদের গোডাউনে ডাকাতি!

24/09/2026

21/09/2026

শিক্ষাই ভবিষ্যতের আলো: বাঁকড়ায় বিজেপির যুব মোর্চার উদ্যোগে দুঃস্থ বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে পালিত হলো সেবা সপ্তাহ
​

19/09/2026

আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা প্রশাসনের; ব্যাঁটরা থানা আয়োজিত হাওড়া সিটি পুলিশের গুরুত্বপূর্ণ পুজো সমন্বয় সভা
​

19/09/2026

"মানবতার ছোঁয়া! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসে হাওড়ায় দুঃস্থ শিশু ও সাফাইকর্মীদের সম্মাননা"
​
​

19/09/2026

আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করতে তৎপর হাওড়া সিটি পুলিশ
​ #দুর্গাপুজো২০২৬ #হাওড়াসিটিপুলিশ #দাসনগরথানা #পুজোসমন্বয়সভা

Address

New Makardaha Road Kadamtala Notun
Howrah
711101

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Live Howrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share