Amar Bangla News

Amar Bangla News সোজা কথা সোজা ভাবে

31/08/2026

গঙ্গায় তলিয়ে গেল আস্ত একখানা পার্ক ! ভয়ংকর দৃশ্য হাওড়ার উলবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুরে।

ভূ গর্ভস্থ তেল উত্তোলনে নাম জুড়লো উত্তর 24 পরগনার অশোকনগরের নাম।
29/08/2026

ভূ গর্ভস্থ তেল উত্তোলনে নাম জুড়লো উত্তর 24 পরগনার অশোকনগরের নাম।

ফুটপাতে খাবার সম্মত ? বজায় রয়েছে নিরাপত্তা সব দিক! খতিয়ে দেখতে সেই সমস্ত দোকানে ঢুঁ মারলেন হাওড়া পুরসভার একটি দল। বৃ...
28/08/2026

ফুটপাতে খাবার সম্মত ? বজায় রয়েছে নিরাপত্তা সব দিক! খতিয়ে দেখতে সেই সমস্ত দোকানে ঢুঁ মারলেন হাওড়া পুরসভার একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া ডুমুরজলার পাশে রিং রোডে রাস্তার ধারে ফুটপাথের খাবার দোকানগুলিতে ডেপুটি কমিশনার ওয়ান সুপ্রভাত চ্যাটার্জি ও সচিব অনুপম চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালায় হাওড়া পুরনিগমের স্বাস্থ্য দফতর। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের ওএসডি আশুতোষ কুণ্ডুও। খাবারের দোকানগুলি থেকে খাবারের হাইজিন পরীক্ষা করা হয়। মজুত খাবারের গুণমান ও তা ঢাকা রয়েছে কিনা পরীক্ষা করা হয়। ফুড লাইসেন্স রয়েছে কিনা জানতে চাওয়া হয়। ১ লা সেপ্টেম্বর থেকে ফুড লাইসেন্স থাকা বাধ্যতামূলক বলেও জানানো হয় পুরসভার পক্ষ থেকে।

পুড়ে ছাই ফ্ল্যাট ! আগুনে পোড়া এই ফ্যাট থেকেই উদ্ধার হয় ৭০ বছর বয়সি গোপা মুখার্জির ঝলসানো দে*হ।আন্দুল মহিয়ারী আচার্য...
27/08/2026

পুড়ে ছাই ফ্ল্যাট ! আগুনে পোড়া এই ফ্যাট থেকেই উদ্ধার হয় ৭০ বছর বয়সি গোপা মুখার্জির ঝলসানো দে*হ।
আন্দুল মহিয়ারী আচার্য শিরিষচন্দ্র মুখোপাধ্যায় সরণীর পাঁচতলা ফ্ল্যাটের দ্বিতলে বুধবার অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হওয়া ফ্ল্যাট। দমকল পুলিশকর্মী এবং সাধারণ মানুষ স্থানীয় ক্লাব সদস্যদের জীবন ঝুঁকির চেষ্টা অন্যান্য আবাসিকদের প্রাণ বাঁচলেও বহু চেষ্টা করেও বাঁচালনা ৭০ বছর বয়সী বৃদ্ধার প্রাণ ।
স্থানীয় মানুষের কথায় এলাকায় এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি, এদিন দুপুর ১২ টার ঠিক পরে, বহু তলেরে দুতলার ফ্ল্যাট থেকে গনগনে আগুন বেরিয়ে আসছে জানালা ভেদ করে। সেই দৃশ্য স্থানীয় মানুষের চোখে ভাসছে, কয়েক ঘন্টা পরেও আতঙ্কে কাঁপছে মানুষ। আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকল এবং পুলিশ কর্মীদের।

প্রশাসনের তরফে ঘটনার তদন্তে এবং আবাসিকদের নিরাপত্তার স্বার্থে আপাতত ইলেকট্রিক পরিষেবা বিচ্ছিন্ন রাখা হয়েছে বহুতলের। অগ্নিকাণ্ডের জেরে জল পরিসেবা ব্যাহত। আগামী দিন কয়েক বহুতলে আবাসিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রশাসনের।

27/08/2026

নদীতে খড় কুটোর মত ভেসে যাচ্ছে কংক্রিটের ব্রিজ! ভয়ংকর দৃশ্য নেপালে, নদীর উপর প্রায় সমস্ত ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। বিপুল ক্ষয়ক্ষতি বহু মানুষের প্রাণহানির ঘটনা নেপালে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারত থেকে বহু ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা।

27/08/2026

হড়কা বানে বিপর্যস্ত নেপাল!
পাহাড় থেকে নেমে এলো রাক্ষুসে কাঠ-পাথরের টুকরো সহ জলরাশি।

27/08/2026

নেপালের হরপাবান !
প্রচুর ক্ষয়ক্ষতি, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু মানুষ আটকে অনেকের সঙ্গেই এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

যাত্রী ফেরত পেলেন ₹৬.১০ লক্ষ টাকা মূল্যের সোনার অলংকার!আগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে কাটোয়া–ব্যান্ডেল লোকাল থেকে নামার পর আ...
26/08/2026

যাত্রী ফেরত পেলেন ₹৬.১০ লক্ষ টাকা মূল্যের সোনার অলংকার!

আগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে কাটোয়া–ব্যান্ডেল লোকাল থেকে নামার পর আচমকাই আতঙ্কিত হয়ে পড়েন মিস পারভিনা খাতুন। তিনি বুঝতে পারেন, ট্রেনের দরজার কাছে তাঁর বাদামি রঙের হ্যান্ডব্যাগটি ফেলে এসেছেন। ব্যাগটির ভিতরে ছিল তাঁর পরিবারের মূল্যবান সোনার অলংকার, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ব্যক্তিগত সামগ্রী—যেগুলি তখন চলন্ত ট্রেনের কামরায় পড়ে ছিল। সাহায্যের আশায় তিনি সঙ্গে সঙ্গে রেল মাদাদ পোর্টালের মাধ্যমে জরুরি অভিযোগ দায়ের করেন।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের দূরদর্শী নেতৃত্বে অভিযোগটি দ্রুত নবদ্বীপ ধাম RPF পোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পি. কে. দাসের কাছে পৌঁছে যায়। শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান। ট্রেন নম্বর ৩৭৭৪৮ DN দুপুর ১৪:৩৭ মিনিটে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই A.S.I. মিস্টার দাস এবং কনস্টেবল সঞ্জয় ঘোষ দ্রুত ট্রেনে উঠে পড়েন। দক্ষতার সঙ্গে কামরাটি তল্লাশি চালিয়ে তাঁরা পরিত্যক্ত ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

গতি, সততা এবং যাত্রী-সহায়তার এই অনন্য দৃষ্টান্তটি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডের নির্দেশনায় সম্পন্ন হয়। IG-cum-Principal Chief Security Commissioner শ্রী অমিয় নন্দন সিনহার তত্ত্বাবধানে “অপারেশন আমানত”-এর মাধ্যমে RPF বাহিনী সারা নেটওয়ার্কে যাত্রীদের নিরাপত্তা ও তাঁদের সম্পত্তি সুরক্ষায় নিরন্তর কাজ করে চলেছে।

অশেষ স্বস্তি নিয়ে শ্রীমতী খাতুন তাঁর মাকে সঙ্গে নিয়ে বিকেল ১৫:৫০ মিনিটে RPF পোস্টে এসে নিজের জিনিসপত্র গ্রহণ করেন। যথাযথ যাচাইয়ের পর তাঁর উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয় এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফ করা হয়। আধিকারিকরা ব্যাগের ভিতর থেকে দুই জোড়া সোনার কানের দুল, দুটি সোনার আংটি, তিনটি নাকের নথ, একটি সোনার চেন, এক জোড়া সোনার চুড়ি, ব্যাংকের পাসবই, গ্যাস সংযোগের নথিপত্র এবং নগদ অর্থ উদ্ধার করেন। নবদ্বীপ ধাম RPF পোস্ট কমান্ডারের সরাসরি তত্ত্বাবধানে প্রায় ₹৬,১০,০০০ মূল্যের উদ্ধারকৃত সামগ্রী অত্যন্ত কৃতজ্ঞ মালিকের হাতে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়।

দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলেন, “‘অপারেশন আমানত’-এর মতো উদ্যোগের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের সম্পত্তি সুরক্ষা এবং প্রতিদিন দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দৃঢ়ভাবে পালন করে চলেছে।

ভারত্তলোনে আগামীর আরও উজ্জ্বল নক্ষত্র তিতলি মাজি ! যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে দেশের...
26/08/2026

ভারত্তলোনে আগামীর আরও উজ্জ্বল নক্ষত্র তিতলি মাজি ! যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে। গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা, মাননীয় পুলিশ সুপার যুব ভারত্তোলকের হাতে একটি চারা গাছ তুলে দিলেন।

অভাবী পরিবার শৈশবেই বাবা হারা হয়ে, আরও কঠিন পরিস্থিতি তৈরি হয় পরিবারে। তাঁর মা দুই শিশু কন্যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। নানা বাধা-বিপত্তি সমস্ত প্রতিবন্ধকতা ঠেলে সামনের দিকে এগিয়ে গেছেন তিনি। প্রশিক্ষক সহ আত্মীয় পরিজন এবং গ্রামের শুভাকাঙ্ক্ষী মানুষ পাশে দাঁড়িয়েছেন। যাঁরা শুরু থেকে তিতলিকে তিল তিল করে গড়ে তুলেছেন, প্রশিক্ষক এবং স্কুল শিক্ষক।

তিতলির এই সাফল্যে পাঁচলার দেউলপুর গ্রাম আজ উৎসবের মেজাজে। শুধু দেউলপুর গ্রাম, পাঁচলা ব্লক বা হাওড়া নয়। তিতলি সারা ভারতবর্ষের মানুষকে আসার আলো দেখাচ্ছে।

26/08/2026

অন্নপূর্ণা যোজনা সহ রাজ্যের বিভিন্ন বিষয়কে তুলে ধরে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Part 5

Address

Dhulagore Fatickgachi
Howrah

Telephone

+919330229791

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Bangla News:

Shortcuts

Share