toufik jamal

toufik jamal আল্লাহ আমার ইজ্জত ও যিল্লাতের মালিক

29/12/2025
রাতে ঘুমানোর আগে শক্তিশালী আমল1। আয়াতুল কুরসি একবার পড়া2। ইস্তেগফার ১০০ বার (Astaghfirullah)3। সূরা ইখলাস, ফালাক, নাস ...
27/12/2025

রাতে ঘুমানোর আগে শক্তিশালী আমল

1। আয়াতুল কুরসি একবার পড়া
2। ইস্তেগফার ১০০ বার (Astaghfirullah)
3। সূরা ইখলাস, ফালাক, নাস প্রতিটি ৩ বার পরে গায়ে ফু
দেওয়া।
4। দরুদ শরীফ (১০ বার)।
5। সুবহানাল্লাহ (৩৩ বার) ।
6। আলহামদুলিল্লাহ (৩৩ বার) ।
7। আল্লাহু আকবার (৩৩ বার)।
৪। বিসমিল্লাহ ২১বার।
9। মৃত মুসলিমদের জন্য দুয়া করা।
১০। সূরা মূলক (সম্পূর্ণ)।
১১। সূরা কাফিরুন (১ বার)।
১২। লা ইলা-হ ইল্লাল্লাহু (১০০ বার)।
১৩। ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়া।
১৪। ডান কাত হয়ে শুয়া।
১৫। ঘুমানোর দোয়া পড়া।
১৬। ওজু করে ঘুমাতে যাওয়া।
১৭। সূরা ফাতিহা, কালেমা তামজিদ, (৪বার) ।
১৮। সূরা ইখলাস, দরুদ (৩বার)।
১৯। আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলা-হা ইল্লা হুয়াল হায়্যুউল
কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। (১০বার
২০। সবাইকে ক্ষমা করে দেওয়া।

My heart
27/12/2025

My heart

আমার গাছে ফুটেছে ফুল দেখতে বড়োই সুন্দর
26/12/2025

আমার গাছে ফুটেছে ফুল
দেখতে বড়োই সুন্দর

25/12/2025

প্রতি বছরে গ্রামে গঞ্জে এমন কিছু মেহমান কে দেখা যায়

New editing 😄😄
24/12/2025

New editing 😄😄

দুররাহ বিনতে আবু লাহাব (রা.) ছিলেন রাসূলুল্লাহ (সা.) এর চাচাতো বোন। তার বাবা ছিলেন কুখ্যাত আবু লাহাব এবং মা ছিলেন 'হাম্ম...
21/12/2025

দুররাহ বিনতে আবু লাহাব (রা.) ছিলেন রাসূলুল্লাহ (সা.) এর চাচাতো বোন। তার বাবা ছিলেন কুখ্যাত আবু লাহাব এবং মা ছিলেন 'হাম্মালাতাল হাতাব' খ্যাত উম্মে জামিল। যাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে সূরা লাহাব নাজিল করে তাদের জাহান্নামী ঘোষণা করেছেন। কিন্তু আল্লাহর কি অপরূপ মহিমা! এমন কট্টর কাফের পরিবারে থেকেও দুররাহ (রা.) ইসলাম গ্রহণ করেছিলেন এবং আমরা ১৪০০ বছর পরও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, 'রাদিয়াল্লাহু আনহা' (আল্লাহ তার ওপর সন্তুষ্ট হোন)।

দুররাহ (রা.) তার পরিবার, পরিবেশ এবং কুফরির অন্ধকার ছেড়ে ইসলামের পথে আসেন। তিনি ছিলেন সেই সাহসী নারীদের একজন, যিনি তার পরিবারের বাধা উপেক্ষা করে মদিনায় হিজরত করেছিলেন।

জাহেলি যুগে তার বিয়ে হয়েছিল হারিস বিন আমিরের সাথে, যে বদরের যুদ্ধে মুশরিক অবস্থায় মারা যায়। ইসলাম গ্রহণের পর আল্লাহ তাকে এক উত্তম স্বামী দান করেন। তিনি হলেন বিখ্যাত সাহাবি দাহিয়াতুল কালবি (রা.), যিনি ছিলেন অত্যন্ত সুদর্শন এবং যার আকৃতিতে মাঝে মাঝে জিবরাঈল (আ.) ওহি নিয়ে আসতেন।

একদিন মদিনার বনু রুজাইক গোত্রের কিছু নারী তাকে খোঁটা দিয়ে বলল:
"তুমি তো সেই আবু লাহাবের মেয়ে, যার সম্পর্কে আল্লাহ কুরআনে বলেছেন, 'আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক'। তোমার হিজরত বা ইসলাম গ্রহণ তোমাকে কীভাবে বাঁচাবে?"

দুররাহ (রা.) খুব কষ্ট পেলেন। তিনি কাঁদতে কাঁদতে নবীজির কাছে গিয়ে অভিযোগ করলেন। নবীজি তাকে বসতে বললেন। জোহরের নামাজের পর নবীজি মিম্বরে বসে খুতবায় বললেন:
"লোকদের কী হলো যে তারা আমাকে আমার বংশের দোহাই দিয়ে কষ্ট দেয়? সাবধান! যে আমার আত্মীয়-স্বজনকে কষ্ট দিল, সে আমাকেই কষ্ট দিল। আর যে আমাকে কষ্ট দিল, সে আল্লাহকে কষ্ট দিল।"

নবীজি আরও একটি ঐতিহাসিক নীতি ঘোষণা করলেন:
"কোনো জীবিত ব্যক্তিকে তার মৃত আত্মীয়ের (পাপের) কারণে কষ্ট দেওয়া যাবে না।"

তিনি উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতেন। হযরত উমর (রা.)-এর খিলাফতকালে ২০ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।

© Salman Farsi
(সূত্র: আল-ইসাবাহ ফি তাময়িযিস সাহাবাহ - ইবনে হাজার আসকালানি রহ.)

20/12/2025

সুন্দর এক হামদ বারী

Address

Howrah
743376

Website

Alerts

Be the first to know and let us send you an email when toufik jamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share