SS Bangla News

SS Bangla News digital media& newspaper
(1)

31/07/2026

শুভেন্দুর উপর হামলার ছক ভেস্তে দিল STF!

31/07/2026

নিঝুম রাতে ভেঙে পড়ল মাটির চাল, মগরায় ঘরচাপা পড়ে মর্মান্তিক মৃত্যু বাবা-মেয়ের!

31/07/2026

বোলপুরের ভুবনডাঙ্গা তে পুলিশের অভিযান।

ফের বিপাকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রশ্নফাঁস বিরোধী আইন নিয়ে সংসদে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্...
31/07/2026

ফের বিপাকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রশ্নফাঁস বিরোধী আইন নিয়ে সংসদে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে রাহুল নাকি মাত্রা ছাড়িয়েছেন। এমনটাই দাবি বিজেপির। গেরুয়া শিবিরের তরফে অনুরাগ ঠাকুর রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন।

অনুরাগের বক্তব্য, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন সব মন্তব্য করেছেন যা কিনা আপত্তিকর এবং অসম্মানজনক। সংসদের রুল ৩৫২ অনুযায়ী কোনও সদস্য সম্পর্কে ব্যক্তিগত কোনও মন্তব্য করতে চাইলে তাঁকে আগাম অভিযোগ সম্পর্কে জানাতে হয়। সতর্ক করতে হয়। কিন্তু রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোনওরকম নোটিস না দিয়েই তাঁকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন। অসম্মানজনক মন্তব্য করেছেন। আগাম নোটিস না দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আত্মপক্ষ সমর্থন করার সুযোগটুকুও পাননি। অনুরাগ ঠাকুরের দাবি, ওই প্রিভিলেজ নোটিস গ্রহণ করে দরকারে সেটিকে প্রিভিলেজ কমিটিতে পাঠানো হোক।

বস্তুত কেন্দ্রের আনা প্রশ্নফাঁস সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী রীতিমতো কড়া ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানান। পড়ুয়াদের উপর গুলি চালনার কথা কী স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন, জানলে সেটার দায় তাঁকে নিতে হবে। আর না জানলে ধরে নিতে হবে তিনি অযোগ্য। নিজের মন্ত্রকেই নিয়ন্ত্রণ নেই তাঁর। তিনি বলেন, ”তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস হল না লোকসভায় এসে বসার।” বিরোধী দলনেতার দাবি ছিল, আন্দোলনকারীরা ‘অন্ধ ভক্ত’ হতে চায় না বলেই তারা সরকারের রোষে পড়েছে। অভিভাবকদের ভয় সত্ত্বেও বিজেপি-আরএসএসের বিরুদ্ধে আন্দোলনকারীরা পথে নেমেছেন।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আগামী সেপ্টেম্বরই ওই সম্মেলন হওয়ার ক...
31/07/2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আগামী সেপ্টেম্বরই ওই সম্মেলন হওয়ার কথা নয়াদিল্লিতে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, মোদির (Narendra Modi) আমন্ত্রণে সাড়া দিয়ে জিনপিং ওই সময় আসতে পারেন ভারতে। তিনি শেষবার ভারতে এসেছিলেন ২০১৯ সালের অক্টোবর মাসে। সেই হিসেবে, গালওয়ানের পরে এটাই হতে চলেছে তাঁর প্রথম ভারত সফর।

মানা হয়নি নিয়মকানুন। নার্সিংহোম থেকে সেবাশ্রয়ের (Sebaashray) ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হয় ইউএসজি মেশিন। সেখানে ওই মেশিন ব...
31/07/2026

মানা হয়নি নিয়মকানুন। নার্সিংহোম থেকে সেবাশ্রয়ের (Sebaashray) ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হয় ইউএসজি মেশিন। সেখানে ওই মেশিন ব্যবহার করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় বলেই অভিযোগ। তার ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির জীবন আরোগ্য আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিকের লাইসেন্স বাতিল করল জেলা স্বাস্থ্য প্রশাসন।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে নিখরচায় চিকিৎসা পরিষেবা দিতে সেবাশ্রয় ক্যাম্প খোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারের পালাবদলের পর ওই সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ ওঠে। রিসর্ট দখল করে সেবাশ্রয় করার অভিযোগ ওঠে। আবার ভুল চিকিৎসা, অঙ্গহানি, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো বিস্ফোরক অভিযোগও সামনে আসতে থাকে। আর সেই অভিযোগে বিষ্ণুপুর-সহ একাধিক থানায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যে বিধানসভায় বিবৃতিও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয়ের নামে অভিষেক মানুষ খুন করেছে বলে দাবি করেন তিনি। এই মর্মে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই খবর।
তারই মাঝে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের একটি টিম নোদাখালির জীবন আরোগ্য হাসপাতালে যায়। আলট্রোসোনোগ্রাফি মেশিনের কাগজপত্র দেখতে চান। তবে সে কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। ওই নার্সিংহোমের তরফে জানানো হয়, মেশিনটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। ডায়মন্ড হারবার থানার মালখানায় রেখেছে। সেবাশ্রয়ের ক্যাম্পে এই মেশিনটি ব্যবহার করা হয়েছে বলেই অভিযোগ। সে কারণে জেলা স্বাস্থ্য প্রশাসনের তরফে লাইসেন্স বাতিল করা হয়। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে লাইসেন্স জমা দিতে বলা হয়েছে। যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হয়, ততদিন ওই নার্সিংহোমে কোনও পরীক্ষা নিরীক্ষা হবে না বলেই নির্দেশ দেওয়া হয়েছে।

কেবল ডিম নয়, আগামী দিনে মিড ডে মিলে মাছও দেওয়া হবে। বড় বার্তা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nis...
31/07/2026

কেবল ডিম নয়, আগামী দিনে মিড ডে মিলে মাছও দেওয়া হবে। বড় বার্তা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। আগামী কাল, শনিবার আগস্টের প্রথম দিন থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন। পড়ুয়াদের পাতে নিরামিষ খাবার দেওয়া হবে। প্রথমে এই কথা জানা যায়। পরে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হয়, পড়ুয়াদের আলাদা করে ডিমও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এসএইচজি গ্রুপের (স্বনির্ভর গোষ্ঠী) মাধ্যমে পড়ুয়াদের পাতে এই ডিম দেওয়া হবে। সেই ঘোষণার পর নিশীথ প্রামাণিকের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

২১ জুলাইয়ের সমাবেশ (21 July TMC Rally) নিয়ে মামলায় কলকাতা হাই কোর্টের সতর্কবার্তার মুখে কালীঘাট তৃণমূল। রাজ্যের রিপোর্ট ...
31/07/2026

২১ জুলাইয়ের সমাবেশ (21 July TMC Rally) নিয়ে মামলায় কলকাতা হাই কোর্টের সতর্কবার্তার মুখে কালীঘাট তৃণমূল। রাজ্যের রিপোর্ট দেখে অসন্তুষ্ট আদালত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও নির্দেশ মানা হয়নি। ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর অবস্থান নেওয়া হবে বলেই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য।

শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশের অনুমতি মামলায় রাজ্য হাই কোর্টে রিপোর্ট জমা দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, কোনও অশান্তি হয়েছে কিনা। পালটা কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েনের আইনজীবী আদালতে জানান, একুশে জুলাইতে কোনও অশান্তি হয়নি। শান্তিপূর্ণভাবে সব কিছু মিটে গিয়েছে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, সমাবেশে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত ছিল। রাজ্যের আরও দাবি, কতজন জমায়েত হতে পারবেন, সে সংখ্যা বেঁধে দেওয়ার পরেও সেই নির্দেশ মানা হয়নি। তার ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ অবরুদ্ধ হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি। সুতরাং আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি। বিচারপতি তাতে ক্ষুব্ধ হন। কালীঘাট তৃণমূলকে সতর্ক করেন। বলেন, আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। আদালতের নির্দেশ লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হয়। বিচারপতির এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা ভালো, সরকারের পালাবদলের আগে থেকে তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশস্থল নিয়ে নানা অভিযোগ ছিল। কলকাতা হাই কোর্টের নির্দেশ অমান্য করে বছরের পর বছর তৃণমূল ধর্মতলায় সমাবেশ করে গিয়েছে। এবার বিজেপি সরকারের আমলে বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সেখানেও নিয়ম মানা হয়নি বলে রিপোর্ট রাজ্যের।

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি রেশন বন্ধ করে দেওয়া যায়? এমনই প্রশ্নে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া যে সমস্ত ব্যক্তির র...
31/07/2026

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি রেশন বন্ধ করে দেওয়া যায়? এমনই প্রশ্নে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া যে সমস্ত ব্যক্তির রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, অবিলম্বে তাঁদের রেশন চালুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে আপাতত ওই ব্যক্তির রেশন সুবিধা বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে।

বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর মত, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই ওই ব্যক্তি সরকারি রেশন পাওয়ার অযোগ্য হয়ে যান না। নাগরিকের খাদ্য নিরাপত্তার অধিকার ও পিডিএফ-এর সঙ্গে ভোটাধিকারের সরাসরি সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দেয় বেঞ্চ। আদালত জানায়, এই বিষয়টি আরও বৃহত্তর পরিসরে বিবেচনার প্রয়োজন রয়েছে।

অবশেষে লজ্জা-মুক্তি। প্রায় দু’দশক পর কলকাতায় ‘ফেরা’ তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। শুক্রবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ ...
31/07/2026

অবশেষে লজ্জা-মুক্তি। প্রায় দু’দশক পর কলকাতায় ‘ফেরা’ তসলিমা নাসরিনের (Taslima Nasrin)। শুক্রবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। শঙ্খ, উলুধ্বনিতে স্বাগত জানানো হয় তাঁকে। তিলোত্তমায় পা রেখে আবেগে ভাসলেন তসলিমা। হাসিমুখে বললেন, “খুবই ভালো লাগছে।”

Address

Indas Bankura
Indas
722205

Alerts

Be the first to know and let us send you an email when SS Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share