NIS Media

NIS Media News & Media Website

प्रेस के लोगो लगा के लोगों को परेशान करना छोड़ दे😎
27/05/2026

प्रेस के लोगो लगा के लोगों को परेशान करना छोड़ दे😎

🔴ভুয়া মামলা ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে সরব সাংবাদিক সংগঠন, ডেপুটি কমিশনারের দ্বারস্থ প্রতিনিধিরা🔴

চন্দন দে, জামশেদপুর:

সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া মামলা ও ভুয়া সাংবাদিকতার বাড়বাড়ন্তের অভিযোগ তুলে ডেপুটি কমিশনারের দ্বারস্থ হল অল ইন্ডিয়া স্মল অ্যান্ড মিডিয়াম জার্নালিস্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক প্রীতম সিং ভাটিয়া জামশেদপুরের ডেপুটি কমিশনার রাজীব রঞ্জনের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ভুয়া সাংবাদিক এবং উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া মামলার কারণে প্রকৃত সাংবাদিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রীতম সিং ভাটিয়া অভিযোগ করেন, একই সিন্ডিকেটের নির্দেশে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আশীষ গুপ্তের বিরুদ্ধে পরপর তিনটি ভুয়া মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি শোনার পর ডেপুটি কমিশনার পুরো ঘটনার রিপোর্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

সংগঠনের জেলা সভাপতি বিনোদ সিং বলেন, “কিছু ভুয়া সাংবাদিক নিজেরাই ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে আওয়াজ তুলছেন। তারা প্রশাসনকে বিভ্রান্ত করার পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ক্ষেত্রেও ভূমিকা নিচ্ছে।”

অন্যদিকে, জেলা সাধারণ সম্পাদক আশীষ গুপ্ত দাবি করেন, সাংবাদিকতার আড়ালে চলা অবৈধ কার্যকলাপ নিয়ে প্রতিবেদন করার কারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে। তাঁর অভিযোগ, একটি বড় সংস্থার অবৈধ ঠিকাদারি ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং তাঁকে জেলে পাঠানোর জন্য বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।






















#বাংলাখবর
#কলকাতাখবর
#আজকেরখবর
#ব্রেকিংনিউজ



27/05/2026

🔴পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামশেদপুরে কংগ্রেসের স্বাক্ষর অভিযান🔴

চন্দন দে, জামশেদপুর:

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার স্বাক্ষর অভিযান শুরু করল পূর্ব সিংভূম জেলা কংগ্রেস কমিটি। কংগ্রেস কর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সাকচি গোলচত্বর সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে।

এদিন কংগ্রেস নেতারা সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানান এবং জনস্বার্থে আয়োজিত এই আন্দোলনে আরও বেশি সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানান।

কংগ্রেসের দাবি, লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। সেই কারণেই কেন্দ্রের নীতির প্রতিবাদে এই স্বাক্ষর অভিযান শুরু করা হয়েছে বলে জানানো হয়।






















#বাংলাখবর
#কলকাতাখবর
#আজকেরখবর
#ব্রেকিংনিউজ



Address

Sonari
Jamshedpur
831011

Website

Alerts

Be the first to know and let us send you an email when NIS Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share