diptee saha

diptee saha I am very simple & straight forward women. I thought always good think good life also.

19/02/2026

শোনো-তুমি কি একটু আসবে

শোনো, আজ অদ্ভুতভাবে তোমার কাছে যেতে মন টানছে খুব। জানি, আসবে না-তবু মনে হলো ডাক দিই একবার।

মনের ভেতর অস্বস্তি জমেছে, তোমার মুখটা এক ঝলক দেখলেই যেন থমকে যেত সবকিছু। দেখো, চোখদুটো কীভাবে ক্লান্ত হয়ে উঠেছে তোমায় না-দেখার চাপে।

তুমি সামনে নেই, তা-ও মনে একরকম টান ধরে থাকে। এ মুহূর্তে যদি হঠাৎ ঠিক পাশে তোমাকে পেতাম-হয়তো কথা না বলেও স্বস্তি ফিরতো।

চারপাশে যত যাই, সবকিছু নির্লিপ্ত লাগে, শরীরের ভেতরে কোথায় যেন অস্বস্তির গুঞ্জন তোলে। আজ তুমি থাকলে সত্যিই ভালো হতো-কেবল উপস্থিতিই যথেষ্ট ছিলো আমার জন্য।

শোনো...

তুমি কি একটু আসবে?

চাই না কোনো দাবি, কোনো সম্পর্ক-শুধু তোমাকে দেখে ভারমোচন হতে চাই একবারের জন্য।🌃🦋💘

18/02/2026

মেঘলা আকাশ বইছে বাতাস মিষ্টি চাঁদের আলো তারই মাঝে গভীর রাতে স্বপ্ন দেখা ভালো।

শুভ রাত্রি🌃🫶🦋

16/02/2026

তোমাকে যে কোনদিন পাবো না-তা আমি সেই শুরু থেকে জানি, তবে বলো তোমার কাছে আমি কী-ই বা চেয়েছি?

না রাজত্ব, না অধিকার-শুধু একটুখানি আদর মাখা ডাক, ভালোবাসায় ভেজা নিরব একটি স্পর্শ, আর অবহেলা বিহীন একটা ছোট্ট প্রহর-যেখানে অন্তত কিছুক্ষণের জন্য আমি শুধু তোমার জন্য হয়ে থাকতে পারি।💕👩‍❤️‍👨🫶

আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে ভাসাতে পারিনি নয়নে! আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে!🤔♥️🦋🫶
14/02/2026

আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে ভাসাতে পারিনি নয়নে! আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে!🤔♥️🦋🫶

13/02/2026

" সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয়

প্রথম চেষ্টা করো অসফল হলে আমায় স্মরণ করো আমি অব্যশই পথ দেখাবো "♥️🙌🪔🌅



12/02/2026

দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয়

শুধু অপেক্ষা করো সব হবে।♥️💘🌹

11/02/2026

বিনয় একটা অভাবাত্মক গুণ। আমার যে অহংকারের বিষয় আছে এইটে না মনে থাকাই বিনয়, আমাকে যে বিনয় প্রকাশ করিতে হইবে এইটে মনে থাকার নাম বিনয় নহে।🦋🌻💘

09/02/2026

মায়ের জন্য কিছু না বলা কথা

মা,

তোমার সঙ্গে অনেক কথা ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি কখনো।

ভেবেছিলাম সময় আছে, ভেবেছিলাম তুমি তো আছই-আজ বুঝি, সবচেয়ে বড় ভুল ছিল সেটাই।

রাগের দিনগুলোতে তোমার চোখের জল দেখেও আমি চুপ করে থেকেছি, ভালোবাসার কথাগুলো গিলে ফেলেছি অভিমানে।

আজ বুক ভরা কথার ভিড়ে তুমি নেই, শুধু না বলা কথাগুলোই রয়ে গেছে আমার সারাজীবনের ঋণ হয়ে।🙉🙈🙊😘

Address

Jamshedpur
Jamshedpur
831005

Alerts

Be the first to know and let us send you an email when diptee saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to diptee saha:

Share