25/08/2023
রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেনঃ 💞
"যেসব দিনে সূর্য উদয় হয় তাঁর মধ্যে জুমু’আর দিনই সর্বশ্রেষ্ঠ।।
এই দিনেই হযরত আদম (আঃ) -কে সৃষ্টি করা হয়েছিল।।
এদিনেই তাঁকে সেখান থেকে (পৃথিবীতে) নামিয়ে দেওয়া হয়েছিল।।
এই দিনের মধ্যে এমন একটি সময় আছে,, যখন কোন #মুসলিম বান্দা নামায আদায় করে,, আল্লাহ তা’আলার কাছে কিছু চাইলে তিনি (আল্লাহ) অবশ্যই তাকে তা দান করেন।।
আবূ হুরাইরা (রাদীঃ) বলেন,, আমি আবদুল্লাহ ইবনু সালাম (রাদীঃ) এর সাথে সাক্ষাত করে তাঁকে এই হাদীস প্রসঙ্গে জানালাম।।
তিনি বলেন,, আমি সে সময়টি জানি। আমি বললাম,, তাহলে আমাকেও বলে দিন,, এ ব্যাপারে কৃপণতা করবেন না।।
তিনি বললেন,, (দুয়া কবুলের) এ সময়টি হলো আসরের পর হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।।
আমি বললাম,, তা কি করে আসরের পর হতে পারে ?অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,, "বান্দা নামাজরত অবস্থায় এই মুহূর্তটি পেয়ে.,।।
অর্থাৎ জুমার দিনের মধ্যে এমন একটি সময় আছে,, যখন কোন #মুসলিম বান্দা নামায আদায় করে,, আল্লাহ তা’আলার কাছে কিছু চাইলে তিনি (আল্লাহ) অবশ্যই তাকে তা দান করেন।।..।।
অথচ আপনি যে সময়ের কথা বলেছেন,, (অর্থাৎ আসরের পর) তখন তো নামায আদায় করা হয় না।।
আবদুল্লাহ ইবনু সালাম (রাদীঃ) বলেন,, রাসূলুল্লাহ্ ( ﷺ) কি (একথা) বলেননিঃ
"যে ব্যক্তি নামাযের অপেক্ষায় বসে থাকে,, প্রক্ষান্তরে সে নামাযের মধ্যেই থাকে ?
আমি বললাম,, হ্যাঁ। তিনি বললেন,, সেটাই এ সময়।।
( আসরের পর হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।।
যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন)।।
📚📚📚📚📚📚📚
-সহীহ্। জামে তিরমিযী হাদীস (৪৯১) ইবনু মাজাহ- (১১৩৯)।
আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।
হাদিসের মানঃ সহিহ হাদিস