Jhargram Bharatpur

Jhargram Bharatpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jhargram Bharatpur, Media/News Company, Jhargram.

অরণ্যসুন্দরী ঝাড়গ্রামের সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, ভাষা, পর্যটন, জীবন-জীবিকা উপস্থাপন করায় এই পেজের উদ্দেশ্য।
জঙ্গলমহলকে শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকায় সুরক্ষিত করায় আমাদের একমাত্র প্রয়াস।।

বিশ্ব আদিবাসী দিবস -আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি, অধিকার ও সংগ্রামকে জানাই হৃদয়ের অন্তঃস্থল হইতে শ্রদ্ধা।
09/08/2026

বিশ্ব আদিবাসী দিবস -
আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি, অধিকার ও সংগ্রামকে জানাই হৃদয়ের অন্তঃস্থল হইতে শ্রদ্ধা।

হেলমেট না পরে গাড়ি চালালে জরিমানার সঙ্গে পরিয়ে দেওয়া হচ্ছে হেলমেট ,আর নিয়ম মানলে দেওয়া হচ্ছে গোলাপ, খাওয়ানো হচ্ছে ল...
08/08/2026

হেলমেট না পরে গাড়ি চালালে জরিমানার সঙ্গে পরিয়ে দেওয়া হচ্ছে হেলমেট ,
আর নিয়ম মানলে দেওয়া হচ্ছে গোলাপ, খাওয়ানো হচ্ছে লাড্ডু!
পথ নিরাপত্তা সপ্তাহে অভিনব উদ্যোগ ঝাড়গ্রাম জেলা পুলিশের।

Thank you Jhargram District Police

🚦🪖 সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬ | ষষ্ঠ দিন🪖🌹🍬 ঝাড়গ্রাম জেলাজুড়ে বাইক আরোহীদের মধ্যে হেলমেট, গোলাপ ফুল ও মিষ্টি বিতরণ করা...
08/08/2026

🚦🪖 সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬ | ষষ্ঠ দিন

🪖🌹🍬 ঝাড়গ্রাম জেলাজুড়ে বাইক আরোহীদের মধ্যে হেলমেট, গোলাপ ফুল ও মিষ্টি বিতরণ করা হয়। হেলমেট পরে চলাচলকারী চালকদের সড়ক নিরাপত্তার নিয়ম মেনে চলার জন্য গোলাপ ও মিষ্টি দিয়ে উৎসাহিত করা হয়।

📍 ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে জেলা স্তরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার শ্রী মানব সিংলা, IPS, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) শ্রী ফয়সল রাজা, IPS, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) শ্রী সন্দীপ সেন, WBPS সহ জেলার অন্যান্য পদস্থ পুলিশ আধিকারিকরা।

🚔 জেলার সমস্ত থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগেও হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

⚖️ হেলমেট না পরার কারণে যেসব ব্যক্তিকে হেলমেট প্রদান করা হয়, তাঁদের বিরুদ্ধে আইনের উপযুক্ত ধারায় ব্যবস্থা নেওয়া হয়।

NEET-এ সর্বভারতীয় ২২,৬৬২ র‍্যাঙ্ক করে বিনপুরের সাগর গোস্বামী চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।ছোট ...
08/08/2026

NEET-এ সর্বভারতীয় ২২,৬৬২ র‍্যাঙ্ক করে বিনপুরের সাগর গোস্বামী চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী সাগর মাধ্যমিক পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর অর্জন করেছিল। কিন্তু পরিবারের কঠিন আর্থিক পরিস্থিতি এবং ক্যা*ন্সারে আক্রান্ত বাবার চিকিৎসার দুশ্চিন্তা তাঁর পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল।

এই কঠিন পরিস্থিতিতে সাগরের পাশে দাঁড়ায় ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে বিনপুর থানার পক্ষ থেকে তাঁকে আর্থিক সহায়তার পাশাপাশি মানসিকভাবে উৎসাহ দেওয়া হয়। পুলিশের এই সহযোগিতা সাগরকে পড়াশোনা চালিয়ে যেতে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হতে বিশেষভাবে সাহায্য করে।

অবশেষে সেই লড়াইয়ের ফল মিলেছে। NEET-এ সাফল্য অর্জন করে চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে সাগর।

জীবনের কঠিন সময়ে পাশে থাকার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ ও বিনপুর থানার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাগর।

একজন মেধাবী ছাত্রের স্বপ্ন যখন প্রতিকূলতার কারণে থমকে যাওয়ার পথে, তখন একটু সহযোগিতাই যে তার ভবিষ্যৎ বদলে দিতে পারে—সাগরের গল্প তারই অনন্য উদাহরণ।

ঝাড়গ্রাম জেলা পুলিশের এই মানবিক উদ্যোগকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 🙏

সাগর তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এগিয়ে যাও সাগর, তোমার সাফল্য পরবর্তী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা।❤️

তথ্যসূত্রঃ Jhargram District Police

রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের মূল্যায়ণে ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম ও রাজ্যের ১০০টি কলেজের মধ্যে "সেবা ভারতী মহাবিদ্...
08/08/2026

রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের মূল্যায়ণে ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম ও রাজ্যের ১০০টি কলেজের মধ্যে "সেবা ভারতী মহাবিদ্যালয়" জায়গা করে নিয়েছে।

ঝাড়গ্রাম জেলার গর্ব, উচ্চ শিক্ষার নয়া দিশা "সেবা ভারতী মহাবিদ্যালয়"।

তবে বাকি কলেজ গুলোর পারফরম্যান্স যে ভালো নয়, তা বলা বাহুল্য, যা নিঃসন্দেহে চিন্তার বিষয়।

রাজ্যের পাঁচশোটি মহাবিদ্যালয়ের শিক্ষা, কার্যকলাপ ও প্রাতিষ্ঠানিক গুণগত মান বিষয়ে সমীক্ষা চালানো হয়েছিল তাতেই উঠে আসে এই রিপোর্ট।

তথ্যসূত্রঃ Pranab Sir

২২শে শ্রাবণ - কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি...💐💐💐বাংলা ১৩৪৮ সালের এই দিনে (ইংরেজি ১৯৪১ সালের ৭ আসস্ট) বিশ্বকবি রবীন...
08/08/2026

২২শে শ্রাবণ - কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি...💐💐💐

বাংলা ১৩৪৮ সালের এই দিনে (ইংরেজি ১৯৪১ সালের ৭ আসস্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ হয়!

কবিগুরুর চরনে, নতমস্তকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 🙏🙏

রবীন্দ্র পার্ক ।। ঝাড়গ্রাম ।।

"২২শে শ্রাবণ"বিশ্বকবির প্রয়াণ দিবস।বাংলা ১৩৪৮ সালের এই দিনে (ইংরেজি ১৯৪১ সালের ৭ আসস্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা...
08/08/2026

"২২শে শ্রাবণ"
বিশ্বকবির প্রয়াণ দিবস।

বাংলা ১৩৪৮ সালের এই দিনে (ইংরেজি ১৯৪১ সালের ৭ আসস্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ হয়!

কবিগুরুর চরনে, নতমস্তকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 🙏🙏

ঝাড়গ্রাম জেলা পুলিশ এর উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পথ দুর্ঘট*নায় প্রা*ণ হারানো পরিজনদের স্মৃতির উদ্দেশ্য মোমবা...
07/08/2026

ঝাড়গ্রাম জেলা পুলিশ এর উদ্যোগে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পথ দুর্ঘট*নায় প্রা*ণ হারানো পরিজনদের স্মৃতির উদ্দেশ্য মোমবাতি মিছিল।

Jhargram District Police

অতি উৎসাহী জনতার কাছে করজোড়ে অনুরোধ, সাবধানে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন।এই ভাবে বন্যপ্রাণীর কাছে গিয়ে ভিডিও করা, চিৎক...
07/08/2026

অতি উৎসাহী জনতার কাছে করজোড়ে অনুরোধ, সাবধানে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন।
এই ভাবে বন্যপ্রাণীর কাছে গিয়ে ভিডিও করা, চিৎকার করে উত্যক্ত করা থেকে বিরত থাকুন, সুরক্ষিত থাকুন। ওদের কে ওদের মতো থাকতে দিন দয়া করে।

বাঁচলে ওরা, বাঁচবো মোরা।
প্রতিটি প্রাণ মূল্যবান, মজা করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। দুর্ঘটনা বলেকয়ে আসে না।

সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন।
ধন্যবাদ।

কি বন্ধুরা লাগবে নাকি, কার কার পছন্দ??
07/08/2026

কি বন্ধুরা লাগবে নাকি, কার কার পছন্দ??

Address

Jhargram
721507

Telephone

+917908930261

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhargram Bharatpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share