aam public

aam public Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from aam public, Broadcasting & media production company, sabitalay raghunathpur, Jhargram.

16/08/2026

সিপিএমের পাড়া বৈঠকে বিজেপির 'দাদাগিরি'! গ্রামবাসীদের তাড়া খেয়ে পগারপার নেতা

16/08/2026

স্বচ্ছতার বার্তায় ঝাড়গ্রাম জেলা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগ।
অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম তার সবুজ প্রকৃতি, নির্মল পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে প্রতিদিনই টানছে দূরদূরান্তের পর্যটকদের। সেই সৌন্দর্য ও পরিচ্ছন্নতার বার্তা আরও ছড়িয়ে দিতে এবার সামাজিক দায়বদ্ধতার নজির গড়ল ঝাড়গ্রাম জেলা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন।
স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে রবিবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালালেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত সদস্যরা। হাতে ঝাড়ু তুলে নিয়ে নিজেরাই হাসপাতাল চত্বর পরিষ্কার করেন তাঁরা।

15/08/2026

ঝাড়গ্রামের সংঘমিত্র ব্যায়াম সমিতির খুঁটি পুজো এবার এই পুজো কমিটি ৩৫ তম বর্ষের।

15/08/2026

স্বাধীনতা দিবসে ঝাড়গ্রাম সাইকেল রাইডার্স (JCR)-এর বিশেষ উদ্যোগ— "ফ্রিডম রাইড"

15/08/2026
14/08/2026

গরু চরাতে গিয়ে ডুলুং নদীতে তলিয়ে গেলেন বৃদ্ধ, জোরকদমে চলছে তল্লাশি। গরু চরাতে গিয়ে ডুলুং নদীতে তলিয়ে গেলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বনডাহি এলাকায়। নিখোঁজ বৃদ্ধের নাম যতীন্দ্র নায়েক। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার বনডাহি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজকেও কয়েকটি গরু নিয়ে ডুলুং নদীর পাড়ে চরাতে গিয়েছিলেন যতীন্দ্র বাবু। গরুগুলি নদীর পাড়ে চরার সময় আচমকাই নদীর ওপারে চলে যায়। গরুগুলিকে ফিরিয়ে আনতে নদীর জলে নামেন বৃদ্ধ। এরপরই তিনি নদীর কিছুটা ভিতরে গেলে ডুবে যান বলে স্থানীয়দের দাবি।

14/08/2026

সর্ডিহা উদয়ন ক্লাব ও লাইব্রেরীর পরিচালনায় সর্ডিহা গ্রামীণ শ্রাবণী মেলা কমিটির পক্ষ থেকে ৪০ বছরের ঊর্ধ্বে সর্বসাধারণ মহিলাদের জন্য ১ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় ৩৫ জন প্রতিযোগি এই হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। মেলা কমিটির সদস্য রা জানান মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই, তাই তাদের উৎসাহ প্রদানের মাধ্যমে মেয়েদের নেশা মুক্ত সমাজ গড়তে এবং খেলার পরিবেশে সকলকে ফিরিয়ে আনতে ও সুস্থ সবল সমাজ গড়তে ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ।

14/08/2026

"হর ঘর তিরঙ্গা" যাত্রা ঝাড়গ্রাম শহরে।

13/08/2026

ঝাড়গ্রাম বিজেপির জেলা সহ সভাপতি দেবাশীষ কুন্ডু ঝাড়গ্রামের কেরিয়া পেট্রল পাম্পে আয়োজন করলেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি

11/08/2026

অল্প বৃষ্টিতেই রাস্তার উপরে উঠলো জল। শহরের পাঁচ মাথা মোড়ে জল জমে থাকাই যাতায়াতের অসুবিধায় এলাকাবাসী । এলাকাবাসীর অভিযোগ জলের নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকায় নালার জল উঠছে রাস্তায়।

Address

Sabitalay Raghunathpur
Jhargram
721507

Website

Alerts

Be the first to know and let us send you an email when aam public posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share