Tripura Rose TV

Tripura Rose TV It is a news, entertainment related page
(2)

Permanently closed.
৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট সহ কাঞ্চনপুরে আটক যুবক!বিশ্বজিৎ দে ধর্মনগর নেশাবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থা...
01/09/2026

৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট সহ কাঞ্চনপুরে আটক যুবক!

বিশ্বজিৎ দে ধর্মনগর
নেশাবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথের নেতৃত্বে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে রবীন্দ্রনগর FCI গোডাউন সংলগ্ন এলাকা থেকে একটি বাইকসহ শংকর রিয়াং নামে এক যুবককে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান এসডিপিও উৎপলেন্দু দেবনাথ। ঘটনায় 31/26 KCP/PS/NDPS ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃত যুবকের বাড়ি কাঞ্চনপুর থানাধীন সুকনাছড়া এলাকায়। দীর্ঘদিন ধরে সে নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। উদ্ধার হওয়া ইয়াবাগুলি কাঞ্চনপুর থেকে ধলাই জেলার মনুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজেপির সংখ্যালঘু মোর্চায় নতুন দায়িত্বপ্রাপ্তরাভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা, ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত সাধা...
01/09/2026

বিজেপির সংখ্যালঘু মোর্চায় নতুন দায়িত্বপ্রাপ্তরা

ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা, ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত সাধারণ সম্পাদিকা বিলকিস জাহান, সহ-সভাপতি রুকিয়া বেগম এবং ‘ওয়ান বুথ টেন মাইনোরিটি’ ইনচার্জ আব্দুল মুনিম নির্বাচিত হয়েছেন।

01/09/2026

কৃষক সেবার রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করলেন জিতেন।

01/09/2026

সারা ভারত কৃষক সবার ২২ তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে ব্যাপক সাড়া।

*রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল: খোয়াইয়ের নতুন মহকুমা শাসক আইএএস রিমিতা সাহা! নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বে পদোন্নতি বিদা...
01/09/2026

*রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল: খোয়াইয়ের নতুন মহকুমা শাসক আইএএস রিমিতা সাহা! নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বে পদোন্নতি বিদায়ী মহকুমা শাসক নির্মল কুমারের!*

ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট:

রাজ্য সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের এক নির্দেশিকায় রাজ্য প্রশাসনে এক বড়সড় রদবদল ঘটানো হয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে একাধিক আইএএস ও টিসিএস আধিকারিককে নতুন দায়িত্ব ও পদোন্নতি দেওয়া হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে খোয়াই মহকুমার নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন তরুণ আইএএস অফিসার রিমিতা সাহা। একই সাথে তিনি খোয়াই পুরপরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার-র অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।

প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (LBSNAA), মুসৌরিতে দ্বিতীয় পর্যায়ের (Phase-II) প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করার পর রিমিতা সাহাকে খোয়াইয়ের মহকুমা শাসক ও পুরপরিষদের সিইও পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

অন্যদিকে, খোয়াইয়ের বিদায়ী মহকুমা শাসক তথা পুরপরিষদের সিইও নির্মল কুমার-কে বদলি করে আগরতলায় গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের ডিরেক্টর পদে নিয়োজিত করা হয়েছে। এর পাশাপাশি তিনি ডিরেক্টর অফ ওবিসি ওয়েলফেয়ার এবং ত্রিপুরা ওবিসি ওয়েলফেয়ার কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়াও এই প্রশাসনিক রদবদলে অন্যান্য একাধিক মহকুমায় নতুন মহকুমা শাসক পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মুসৌরিতে প্রশিক্ষণ শেষ করা আইএএস থিতে শুভম ভগবানকে কাঞ্চনপুর মহকুমার এসডিএম, আইএএস দীপিকা গৌতমকে শান্তিরবাজারের এসডিএম এবং আইএএস শুভম মীনাকে উনকোটি জেলার কুমারঘাটের নতুন মহকুমা শাসক পদে নিযুক্ত করা হয়েছে।

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে খবর। নতুন মহকুমা শাসক হিসেবে আইএএস রিমিতা সাহার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খোয়াই মহকুমা প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

প্রায় এক দশক পর ভিলেজ কাউন্সিল নির্বাচন, মাছলি বাজারে তিপ্রা মথার ধন্যবাদ র‍্যালি
01/09/2026

প্রায় এক দশক পর ভিলেজ কাউন্সিল নির্বাচন, মাছলি বাজারে তিপ্রা মথার ধন্যবাদ র‍্যালি

01/09/2026

দ্যা হোপ পরিচালিত উনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে তোলা অভিযোগ খন্ডন করে মিথ্যা ও উদ্দেশ্য প্রণ্ডিত খবর দাবি করে সাংবাদিক সম্মেলন করলেন হাসপাতালের সিইও, পাশাপাশি সাংবাদিকদের সাথে পালন করা হলো রাখি বন্ধন উৎসব।

ধর্মনগরে পিএনজি গ্রুপের উদ্যোগে ড্রাইভার দিবস পালন, রক্তদান শিবির ও বস্ত্র বিতরণবিশ্বজিৎ দে। ধর্মনগর।১লা সেপ্টেম্বর দিনট...
01/09/2026

ধর্মনগরে পিএনজি গ্রুপের উদ্যোগে ড্রাইভার দিবস পালন, রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ

বিশ্বজিৎ দে। ধর্মনগর।
১লা সেপ্টেম্বর দিনটিকে ড্রাইভার দিবস হিসেবে পালনের দাবিতে অভিনব উদ্যোগ নিল পিএনজি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা। মঙ্গলবার ধর্মনগর–আসাম–আগরতলা জাতীয় সড়কের পাশে সিলেটি ক্যাম্প এলাকায় পিএনজি গ্রুপের উদ্যোগে ড্রাইভার দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির। এতে প্রায় ৩৫ জন ড্রাইভার ভাই স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিএনজি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা জানান, ড্রাইভাররা প্রতিদিন মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের অবদান অনেক সময় যথাযথভাবে স্বীকৃতি পায় না। তাই ১লা সেপ্টেম্বর দিনটিকে সরকারিভাবে ‘ড্রাইভার দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে আবেদন জানান তাঁরা।

তাঁদের আশা, ড্রাইভারদের অবদানের কথা বিবেচনা করে আগামী দিনে সরকার ১লা সেপ্টেম্বর দিনটিকে সরকারি ভাবে ড্রাইভার দিবস হিসেবে ঘোষণা করবে।

কৈলা শহরের লড়াকু বাম নেতা দিলওয়ার হোসেন বাচ্চু সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ ক...
01/09/2026

কৈলা শহরের লড়াকু বাম নেতা দিলওয়ার হোসেন বাচ্চু সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন।

রাজ্য অতিথিশালায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রীভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সংগঠনের মহামন...
01/09/2026

রাজ্য অতিথিশালায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সংগঠনের মহামন্ত্রী শ্রী বি. এল. সন্তোষজি, উত্তর-পূর্বাঞ্চলের সংযোজক ডাঃ সম্বিত পাত্রজি এবং সহ-সংযোজক শ্রী রাজীব বব্বরজিকে রাজ্য অতিথিশালায় স্বাগত জানান ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এদিন তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় হয়। ত্রিপুরায় দলের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Address

Kailashahar
799277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Rose TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tripura Rose TV:

Shortcuts

Share