17/06/2026
*হাঁটু প্রতিস্থাপন , সার্জারি সফলভাবে সম্পন্ন হলো , (দ্যা হোপ )পরিচালিত ঊনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে* । অপারেশন এর ১২ঘন্টার মধ্যেই রোগী হাঁটতে সক্ষম হয়েছেন এবং ৩ দিনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরছেন। রোগীর বাড়ি সিপাহীজেলার অন্তর্গত বিশ্রামগঞ্জ এলাকায় । এই হাঁটু প্রতিস্থাপন চিকিৎসার অধিকাংশ খরচ আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বহন করা হয়েছে। এই সাফল্যের পেছনে রয়েছেন হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা , ওটি টিম, অ্যানেসথেসিয়া, মেডিকেল ও নার্সিং টিম, প্যাথলজি সহ সকল সহযোগী টিম এর সম্মিলিত প্রচেষ্টা। হাঁটু বা হিপ প্রতিস্থাপনের জন্য এখন আর বহি :রাজ্যেযেতে হবে না । এখন উন্নত অর্থোপেডিক সার্জারি এর সুবিধা কৈলাসহর ঊনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতালেই হচ্ছে । রোগীর পরিবার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করছেন একবার শুনে নিন।