Harrs News

Harrs News বাংলা খবর বাংলা নিউজ

তারাপীঠে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি | কৌশিকী অমাবস্যা উপলক্ষে     তারাপীঠে পবিত্র কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজ্যের ...
10/09/2026

তারাপীঠে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি |
কৌশিকী অমাবস্যা উপলক্ষে

তারাপীঠে পবিত্র কৌশিকী অমাবস্যা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগে এবং রাজ্য পরিবহন দপ্তরের বিশেষ ব্যবস্থাপনায় হেলিকপ্টারের মাধ্যমে অনুষ্ঠিত হলো পুষ্পবৃষ্টি। ভক্তদের ভক্তি ও আবেগে মুখরিত তারাপীঠে আকাশপথে পুষ্পবৃষ্টির এই মনোমুগ্ধকর দৃশ্য হয়ে উঠল এক অনন্য স্মরণীয় মুহূর্ত। মা তারা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনুন এই প্রার্থনা করি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

মদের দোকানের অনুমোদন না থাকা সত্ত্বেও | মদ বিক্রির অভিযোগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় |          ক্ষতিকারক রঙের বিরুদ্ধে ...
10/09/2026

মদের দোকানের অনুমোদন না থাকা সত্ত্বেও | মদ বিক্রির অভিযোগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় |
ক্ষতিকারক রঙের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান।
গোপনে মদ বিক্রি নিয়ে আধিকারিকদের হানা,
অভিযান চালিয়ে অসীম জানা নামে এক ব্যক্তির কাছ থেকে প্রচুর পরিমাণে দেশি-বিদেশি মদ উদ্ধার করেছে।
পাথরপ্রতিমা থানা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা।

মদের দোকানের অনুমোদন না থাকা সত্ত্বেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাথরপ্রতিমা থানা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপনে মদ বিক্রির অভিযোগ।
কয়েকদিন আগেও ব্রজ বল্লভপুরের বেআইনি মদ বিক্রির অভিযোগে স্থানীয় বাসিন্দারা এক মদ বিক্রেতাকে ধরে তার মদ ভাঙচুর করেন। এরপর সুন্দরবন জেলা পুলিশের বিশেষ অভিযানে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
অন্যদিকে, কাকদ্বীপ মহকুমার নামখানা ও জুমাইনস্করহাট এলাকায় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। মিষ্টি, ফল ও ফাস্টফুড-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ব্যবহৃত ক্ষতিকারক রঙ ও রাসায়নিক উদ্ধার করেন আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয় বেআইনি রঙ ও রাসায়নিক। নিয়মভঙ্গের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে শোকজও করা হয়েছে।
অর্থাৎ একদিকে পাথরপ্রতিমায় বেআইনি মদের বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান, অন্যদিকে কাকদ্বীপে ক্ষতিকারক রঙের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান—দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনের নজরদারি যে আরও কঠোর হচ্ছে, এই দুই অভিযানেই তার স্পষ্ট ইঙ্গিত।

সেবা- সমর্পণের ২৫ বছর পূর্তি |             উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেবা- সমর্পণের ২৫ ...
10/09/2026

সেবা- সমর্পণের ২৫ বছর পূর্তি |

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেবা- সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে, সেবা সংকল্প অভিযান পালন। উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্যরা।

সাবধান এই ধরনের মেসেজ আসলে।      কেউ টাকা পাঠাবেন না,এটা হ্যাকারদের মেসেজ,ফোন নাম্বারও সুইচ অফ পাবেন,  প্রয়োজনে  কথা বলু...
10/09/2026

সাবধান এই ধরনের মেসেজ আসলে।

কেউ টাকা পাঠাবেন না,এটা হ্যাকারদের মেসেজ,
ফোন নাম্বারও সুইচ অফ পাবেন, প্রয়োজনে কথা বলুন, ইনকোয়ারি করে তদন্ত করুন। একাধিক পরিচিত ব্যক্তি এই ধরনের মেসেজ পাঠিয়েছে, খোঁজ খবর নিয়ে জানা গেল তাদের মোবাইল হ্যাক হয়ে গেছে, অনেক অনেকের টাকা হ্যাক হয়ে গেছে।
সমস্ত দর্শককে ধন্যবাদ, হরেন্দ্র কুমারের রিপোর্ট

কালিয়াগঞ্জ  মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা          উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ...
10/09/2026

কালিয়াগঞ্জ মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

উত্তর দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো" মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা" উত্তর দিনাজপুর মুখ্য স্বাস্থ্য দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে। বক্তব্য রাখেন বিশিষ্ট মনোবিদ চন্দ্রানী মল্লিক।

শিলিগুড়ির পোকাইজোতে চাউমিন কারখানায় আগুন          জানা গিয়েছে, কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী, প্লাস্টিক...
10/09/2026

শিলিগুড়ির পোকাইজোতে চাউমিন কারখানায় আগুন


জানা গিয়েছে, কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী, প্লাস্টিকসহ অন্যান্য দাহ্য জিনিসপত্র থাকায় আগুন পুরোপুরি নেভাতে কিছুটা সময় লাগছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভিতরে থাকা সামগ্রীতে আগুন ও ধোঁয়া থাকায় সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগতে পারে।

এদিকে, এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসারির পোকাইজোত এলাকায় একটি চাউমিন কারখানায় বৃহস্পতিবার ভোরে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই এলাকায় হইচই পড়ে যায় এবং দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বিভাগের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পাশাপাশি, প্রধাননগর থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।

গ্রেফতার অভিষেক ব্যানার্জীর আপ্ত সহায়ক সুমিত রায়         অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার হলেন তার আপ্ত সহায...
10/09/2026

গ্রেফতার অভিষেক ব্যানার্জীর আপ্ত সহায়ক সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার হলেন তার আপ্ত সহায়ক সুমিত রায়। গ্রেফতার অভিষেক ব্যানার্জীর আপ্ত সহায়ক সুমিত রায়, নিজের বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হলো ভবানী ভবনে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে সিআইডি গ্রেফতার করলো সুমিত রায় কে। তাকে নিয়ে যাওয়া হলো ভবানী ভবনে। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আপ্ত সহায়ক।

মাত্র ৭৫ হাজার সেকেন্ড হ্যান্ড গাড়ির সেরা ঠিকানা। দূর্গা পূজা অফার মাত্র ৭৫ হাজার থেকে শুরু| উত্তর দিনাজপুর জেলার হেমতা...
10/09/2026

মাত্র ৭৫ হাজার
সেকেন্ড হ্যান্ড গাড়ির সেরা ঠিকানা।
দূর্গা পূজা অফার মাত্র ৭৫ হাজার থেকে শুরু|
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মহিপুর আফসার মোটর মাত্র ৭৫ হাজার থেকে শুরু দুর্গাপূজা অফার । ভাবছেন দুর্গাপূজায় চারচাকা গাড়ি নিবেন একবার ঘুরে আসুন ও কথা বলুন 6295105156

ওপেন করবেন না |       ফোন হ্যাক হয়ে যাবে এই ধরনের অ্যাপ থেকে সাবধান । যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই ধরনের মেসেজ আস...
10/09/2026

ওপেন করবেন না |
ফোন হ্যাক হয়ে যাবে এই
ধরনের অ্যাপ থেকে সাবধান । যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই ধরনের মেসেজ আসবে মনে করবেন তার মোবাইল হ্যাক হয়ে গেছে, যার কারণেই এই মেসেজ এসেছে, উনি ভুল করে এই অ্যাপটি নিজের মোবাইলের ডাউনলোড করেছিলেন তারপরে হ্যাক হয়ে গেছে। আমার একাধিক পরিচিত ব্যক্তির whatsapp থেকে এই মেসেজ আসে, তাদের থেকে আবার যোগাযোগ করতে পারছিলাম না, কয়েকদিন জানতে পারি তার মোবাইল হ্যাক হয়ে গেছে, তিনদিন পর অনেক পরিশ্রম করার পর তার মোবাইল সচল হয়েছে। হরেন্দ্র কুমারের রিপোর্ট

09/09/2026

ফেসবুক মিলন মেলা

কালিয়াগঞ্জ এর ফেসবুক মিলন উৎসব | পজেটিভ কনটেন্ট তৈরি করুন বার্তা| ফেসবুক ক্রিয়েটর হয়ে অনেকেই সেলিব্রেটি..

Address

Kaliyaganj
Kaliaganj
733129

Alerts

Be the first to know and let us send you an email when Harrs News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harrs News:

Shortcuts

Share