01/08/2026
RIDE WITH STRANGERS
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত শান্তিনিকেতনের কোপাই নদীর 🏞️তীরে অবস্থিত সোনাঝুরি জঙ্গল🌲🌳 প্রকৃতিপ্রেমী এবং বাইকারদের🏍️ জন্য একটি আদর্শ গন্তব্য স্থান বলে জানা যায়।
লাল মাটির খোয়াই অঞ্চল এবং সারি সারি শাল ও সোনাঝুরি গাছের ছায়ায় বাইক চালানোর অভিজ্ঞতা এককথায় অসাধারণ, আর সেই অভিজ্ঞতা সহিত অনুভূতি অর্জন করতে আমরা গত 26/07/2026 রবিবার (RIDE WITH STRANGERS) সকল বন্ধুরা একত্র হয়ে রওনা দিয়েছিলাম ডানকুনি, কলকাতা হতে আমাদের গন্তব্যের উদ্দ্যেশে।
আমাদের ভ্রমণ স্থান গুলি ছিল :-
১. রায়পুর রাজবাড়ী
২. সুরুল রাজবাড়ী
৩. সৃজনী শিল্পগ্রাম🏡
4. ডিয়ার পার্ক (বল্লভপুর ওয়াইল্ডলাইফ স্যাংচুরি)
৫. মিউজিয়াম (রবীন্দ্রনাথ মিউজিয়াম)
🍱 লাঞ্চ ব্রেক
৬. কঙ্কালীতলা🛕
৭. সোনাঝুড়ি হাট 🎍🏡
রাস্তার পর রাস্তা পেরিয়ে, বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে যখন আমরা পথ চলছিলাম, তখন মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে।
মানুষ বলে অচেনা মানুষদের ট্রাস্ট করা নাকি কঠিন... কিন্তু প্রতিটা রাইডে আমরা সেই কথাটা ভুল প্রমাণ করি।
ভাবলে অবাক লাগে, যে মানুষটার নামও কাল পর্যন্ত জানতাম না—রাইডে নামলে সেই মানুষটাই লুকিং গ্লাসে খেয়াল রাখে আমি পেছনে পেছিয়ে পড়লাম কি না! কারো হেডলাইটের আলো দেখলে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, মনে হয়—"হাঁ, আমার ভাই পেছনেই আছে।"
রাইড উইথ স্ট্রেঞ্জারস মানে শুধু একসাথে বাইক চালানো না, অচেনা মানুষদের মাঝে নিজের একটা পরিবার খুঁজে পাওয়া।
Ride With Strangers — নামটা স্ট্রেঞ্জার, কিন্তু টানটা রক্তের চেয়ে কম কিছু না!
অচেনা মানুষ থেকে এক অনন্য ভালোবাসার এই সুন্দর পথচলা কোনোদিন থামবে না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পের খোঁজে।
ততদিন পর্যন্ত—সাবধানে পথ চলো, আর নিরাপদে ফিরো প্রিয়জনের টানে।
Ride With Starngers
বিঃ দ্রঃ -: নিম্নে আমাদের ভ্রমণ এর কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে।