05/09/2023
মা-বাবা, এই দুজনের থেকে ছোটো বেলার সব শিক্ষা টুকুই আমি পেয়েছি। মায়ের রান্নাঘর সামলে আমাদের পড়ানো হোক কিংবা বাবার প্রেসের আওয়াজ এর মাঝে দুই জনের অক্লান্ত পরিশ্রমের ফল আজ আমি স্বাবলম্বী। মায়ের থেকে শিখেছি স্বল্প পরিসরের মধ্যেও নিজেকে অতুলনীয় করে তুলতে আর বাবার থেকে শিখেছি পরিবারের সকলকে আগে রেখে তাদের পিছনে নিজেকে ঢাল হিসেবে পিঠ পেতে দিতে হয়।
জীবনে প্রতিটা শিক্ষক শিক্ষিকার অবদান অনেক। আজ নূন্যতম যে নৈতিকতা বোধ নিয়ে জীবনে এগোতে পারি, সেটা শুধুমাত্র তাদের শিক্ষায় শিক্ষিত বলে। তবে আমার জীবনের প্রথম যিনি প্রাইভেট শিক্ষক ছিলেন তার মতো করে কেউ জীবনে মানুষ গড়ে তোলার চেষ্টা করতো না। আমি মর্মাহত যে আজ আর তিনি এই পৃথিবীতে নেই 🙏।
মাতৃত্ব, আমি মা হওয়ার পর থেকেই উপলব্ধি করলাম নিজের আগে ও কিছু ভাবতে হয়। নিজের সব সখ আহ্লাদ গুলো অন্যের জন্য বরাদ্দ করতে হয়। আবার একটা শিক্ষা,
নতুন করে নিজেকে গড়ে তোলা।
আর ও হাজার কিছু বদল নিজের জীবনে সব টুকু মা হওয়ার অনুভূতি থেকেই উপলব্ধি করলাম।
পরিশেষে বলতে চাই "সময়" তোমার কথা, আর আমি আজ যা কিছু, যেটুকু সঞ্চয় আমার নিজের মধ্যে আছে, সেটুকুই সময়ের দান। হ্যাঁ আমার জীবনে সময়ের চেয়ে ধনী শিক্ষক আর কিছু হতে পারে না। জীবনের সবচেয়ে কঠিন শিক্ষক তুমি আর একটু বেশীই নিষ্ঠুর ও। ভালো- মন্দ, হেরে যাওয়া-জেতার জেদ, লড়াই এর ময়দান থেকে পালিয়ে না যাওয়া এই সব কিছুই তুমি আমায় শিখিয়েছো। হ্যাঁ হয়তো আমার জীবনটা স্বপের মতো পরিপাটি নয়, তবুও শত কিছু হারিয়েও জিতে যাওয়া যায়। আরও অনেক গুলো ধাপ অতিক্রম করতে হবে আর হার না মানা এই লড়াই এর বাজিগর হতেই হবে 🙏
©️ মেঘ