Janomat TV

Janomat TV Janomat TV is a online News Portal. owned by Janomat TV Publishing House.

যাত্রীবাহী বাসে বসার সিটগুলো কি দুরত্ব অনুসারে রিজার্ভ করে দেওয়া উচিত?পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরায় ভিন্ন ভিন্ন ধরনের ...
07/08/2026

যাত্রীবাহী বাসে বসার সিটগুলো কি দুরত্ব অনুসারে রিজার্ভ করে দেওয়া উচিত?
পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরায় ভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় হয়। সকাল সোয়া নয়টায় করিমগঞ্জ এস টি সি স্টেন্ডে মিনি এসি বাসে চড়েছি। ডাবল সিটের তৃতীয় লাইনের একটি সিট খালি থাকায় উঠে বসলাম। পাশের সিটের ভদ্রলোক কোন কিছু বললেন না। সিটে কোন কিছু রাখাও নেই। অল্প কয়েক মিনিট পর কন্ডাকটর এসে বললেন, আপনি কোথায় যাবেন? বদরপুর বলার পর বললেন এই সিট একজনের জন্য রাখা আছে। আপনি পিছনের লম্বা সিটে চলে যান। আমি কোন ধরনের তর্কে না গিয়ে কিছুটা অভিমানে নেমে গেলাম। তারপর পিছনে দাঁড়িয়ে থাকা মিনি এসি বাসে চড়লাম। সেখানে চড়ার সময় ড্রাইভার উচ্চস্বরে বলতে লাগলেন ডান বামের ৭ টি সিটের যাত্রীরা অগ্রিম টাকা দিয়ে রেখেছে, এখানে বসবেন না। সুতরাং ডাবল সিটের চতুর্থ সারিতে বসলাম। এখানেও দেখলাম কেউ বদরপুর বললে তাকে ঐ পিছনের সারিতে বলা হচ্ছে। আমাকে বসার পর কন্ডাকটরের সঙ্গী একজন জিজ্ঞেস করেছিল বদরপুর নাকি? তারপর কি জানি চলে গেল। মেজাজ কিন্তু তখন আর আগের মতন ঠান্ডা ছিল না। একজন সাধারণ যাত্রী হিসেবে অন্তত এটা বুজি যে শিলচরের ফুল ভাড়া পেলে বাস মালিকের ভালো কিন্তু বদরপুর থেকে বাস শিলচরের জন্য খালি হয়ে যাওয়া সিটে যে যাত্রী পাবে না সেটা অসম্ভব। আচ্ছা এই বাসে যে সাতটি সিট অলরেডি বুকিং বলা ছিল। তার মধ্যে দুজন যাত্রী দেখলাম পূর্ব পরিচিত বাকি পাঁচজন যাত্রীর ক্ষেত্রে বুজা ই গেল তারা আগে ভাগে কোন কিছু বলেননি কন্ডাকটর নিজের গামছা রুমাল রেখেছিলেন। শিলচর যাবেন নাকি বলে ডেকে এনে সিট দেওয়া হচ্ছে। বলে রাখি আজ প্রচণ্ড গরম ছিল ফলে এসি বাসে যাত্রার প্রচণ্ড ডিমান্ড ছিল। তাই বলে বদরপুরের যাত্রীদের পিছনের সারিতে অথবা কেবিনে টেলে দেওয়া কি সুন্দর দেখায়? বাস মালিকের প্রতি আমাদের ও সহানুভূতি রয়েছে বিশেষ করে জাতীয় সড়কের অবস্থা যখন বেহাল গাড়িগুলোর অবস্থা এক মাসের মধ্যে খারাপ হচ্ছে। নতুন নতুন বাস একদম শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় বাস মালিক চালকরা কিছু সিট নির্দিষ্ট করে দিতে পারেন বদরপুরের জন্য তবে শুধু পিছনের সিট কিংবা কেবিন নয়।


Original post: Bazlur Rahman Khan

📢 **নিয়োগ বিজ্ঞপ্তি | National Hospital & Research Center**স্বাস্থ্যসেবায় দক্ষ ও নিবেদিতপ্রাণ জনবল নিয়োগের লক্ষ্যে **...
01/07/2026

📢 **নিয়োগ বিজ্ঞপ্তি | National Hospital & Research Center**

স্বাস্থ্যসেবায় দক্ষ ও নিবেদিতপ্রাণ জনবল নিয়োগের লক্ষ্যে **National Hospital & Research Center, Badarpur, Sribhumi**-এ বিভিন্ন পদে আবেদন আহ্বান করা হচ্ছে।

আপনি যদি যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে আপনার হালনাগাদ **CV/Bio-Data** আগামী **৭ দিনের মধ্যে** পাঠিয়ে আবেদন করুন।

🔹 বিস্তারিত জানতে সংযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।
🔹 আপনার পরিচিত যোগ্য প্রার্থীদের কাছে পোস্টটি **শেয়ার** করুন।

#নিয়োগ_বিজ্ঞপ্তি #চাকরির_সুযোগ #হাসপাতাল_নিয়োগ

06/06/2026

শ্রীগৌরীতে নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নাকে উষ্ণ সংবর্ধনা

06/06/2026

‎পাথারকান্দি ঘটনার জেরে বদরপুরে উপস্থিত বিধায়ক তথা যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম । দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার ।

Zubair Anam Indian Youth Congress

পুলিশের হাতে আটক রেলে ঘটনাকারী অপরাধী মহিলা!!শিলচর থেকে ডিমাপুর যাওয়ার পথে ট্রেনের ভিতরে এক ভদ্র বয়স্ক মহিলা সামসাদ বেগক...
20/05/2026

পুলিশের হাতে আটক রেলে ঘটনাকারী অপরাধী মহিলা!!

শিলচর থেকে ডিমাপুর যাওয়ার পথে ট্রেনের ভিতরে এক ভদ্র বয়স্ক মহিলা সামসাদ বেগকে চরম অপমান, মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের মূল অপরাধী মহিলা মধুমিতা মউকে আটক করলো বদরপুর রেল পুলিশ।

12/05/2026

ঐতিহাসিক জনাদেশের পর ফের মুখ্যমন্ত্রীর শপথ, ‘শ্রেষ্ঠ ৫ রাজ্যের অন্যতম হবে অসম’ — হিমন্ত বিশ্ব শর্মা

29/04/2026

বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলের নজরকাড়া সাফল্য: এইচএস ফাইনালে ডিস্টিংশন, স্টার মার্কে রেকর্ড অর্জন

28/04/2026

সাফল্যের শিখরে সেন্ট অ্যান্টোনিস, শতভাগ পাশের আনন্দে উচ্ছ্বাস

21/03/2026

হিলচার ঈদগাহ মসজিদ রাইজিং ইয়ুথের আয়োজনে ঈদে শরবত-এ-মোহাব্বত বিতরণ

21/03/2026

শ্রীগৌরী উমরপুর ঈদগাহে হাজারো মুসল্লির ঢল, নামাজ পরিচালনা করলেন আমীরে শরিয়ত মাওলানা ইউসুফ আলী

Address

Badarpur
Karimganj
788806

Alerts

Be the first to know and let us send you an email when Janomat TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janomat TV:

Shortcuts

Share