09/07/2026
আমাদের #রামকৃষ্ণনগর সমষ্টির 09 নম্বর ওয়ার্ডের #গোবিন্দগঞ্জ_নগেন্দ্রনগর জিপি #মাহিপুর গ্রামের রাস্তার বেহাল অবস্থা একবার দেখুন। ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। আমাদের গ্রামে একটি সরকারি এল.পি. স্কুল রয়েছে, যেখানে অনেক ছোট ছোট ছেলে-মেয়ে পড়াশোনা করে এছাড়াও গ্রামের অনেক ছেলে-মেয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে রামকৃষ্ণনগর কলেজে যাতায়াত করে। রাস্তার বেহাল অবস্থার কারণে তাদেরও চরম ভোগান্তির শিকার হতে হয়।
দুঃখের বিষয়, বারবার বিষয়টি জানানো সত্ত্বেও রাস্তার কোনো সংস্কার কাজ হয়নি। ২০১৪ সালের আগ থেকেই আমাদের গ্রামের অধিকাংশ মানুষ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সমর্থন ও ভোট দিয়ে আসছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ সমস্যার এখনও কোনো সমাধান হয়নি।
তাই এই ভিডিওর মাধ্যমে আমি মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনুগ্রহ করে একবার এই রাস্তার বর্তমান অবস্থা দেখুন এবং যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
এটাই আমাদের গ্রামের সকল বাসিন্দার পক্ষ থেকে আপনার নিকট বিনীত আবেদন। আমরা আশা করি, আপনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। Bijoy Malakar MLA Kripanath Mallah District Commissioner Sribhumi Himanta Biswa Sarma