11/10/2024
♦আবারো নির্বাচনের মাঠে জাকির, ফেসবুকে ঘোষণা অনুগামীর।।♦
ডেস্ক রিপোর্টার,করিমগঞ্জ টকস:- তাহলে কি আবার নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন জাকির। অনেকদিন ধরে চলে আসা জল্পনার অবসান কি শেষ হলো। জাকির হুসেন উত্তর করিমগঞ্জ সমষ্টির সৈদপুর গ্রামের এক তরুণ যুবক। ২০১১সালে উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হাত ধরে রাজনীতিতে পদার্পণ করেন তিনি। তার পর থেকে বিভিন্ন নির্বাচনে প্রতিদন্ধিতা করতে দেখা যায় জাকির হুসেন কে। প্রথমে সাদারাশী জিপির এপি সদস্যা পদে নির্দল প্রার্থী হিসেবে নিজের মা কে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়ে সারা ফেলে দেন তিনি সেবার সামান্য ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী তুতিউর রহমানের কাছে হার মানলে ও তরুণদের চোখের মণি হয়ে যান তিনি। যে কারোও বিপদে সবার আগে জাকিরের উপস্থিতি সাধারণ মানুষদের আকর্ষিত করে এরই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষদের প্রতিনিধি হিসেবে সাদারাশী-লক্ষীবাজার জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৬ হাজার ভোট লাভ করেন সেবার ও ভাগ্য সহায় না থাকায় সামান্য ব্যবধানে কংগ্রেস প্রার্থী হাজী আব্দুল শুক্কুরের কাছে পরাজয় শিকার করতে হয়। নির্বাচনে বার বার পরাজয় শিকার করলেও সাধারণ মানুষের পাশে সবসময় তার উপস্থিতি লক্ষ্যণীয়। ২০২১ বিধানসভা নির্বাচনে বিধায়ক পদে ও উত্তর করিমগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ডিলিমিটেশনের পর জাকির হুসেনের রাজনৈতিক ভবিষ্যত প্রশ্ন চিহ্নের মুখে ছিলো। আদৌ কি তিনি রাজনীতি তে থাকবেন এ নিয়ে তার সমর্থক দের মধ্যে ছিলো দ্বিচারিতা। অবশেষে গতকাল রাতে তারই এক অনুগামী ফেসবুকে পোস্ট করে জানান দেন যে জাকির হুসেন আবার রাজনীতিতে আসছে। এই ফেসবুক পোস্ট থেকে করিমগঞ্জ টকস এর পক্ষ থেকে জাকির হুসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন - আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি নাকি নবগঠিত লক্ষীবাজার জেলা পরিষদ আসনে জেলা পরিষদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমনকি তিনি নাকি তার ভোট ও সৈদপুর থেকে সরিয়ে ঘোঘরাকোণাতে স্থানান্তরিত করেছেন। কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজনীতিতে সাধারণ ভোটার ই শেষ কথা। ভোটার তার সঙ্গে থাকলে কোন দলের প্রয়োজন হবেনা। উল্লেখ্য যে গান্ধাইর প্রাক্তন জেলা পরিষদ সদস্য বদরুল হক এবং মাইজগ্রাম-সুতারকান্দির প্রাক্তন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বজলুল হক চৌধুরী আছানের মতো হেভিওয়েট প্রার্থীরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মাঠ চষে বেরাচ্ছেন।।