11/09/2026
খানাকুলে চোলাই মদের বিরুদ্ধে পুলিশের ‘অপারেশন’!
৬০ লিটার অবৈধ চোলাই মদ, ১,৪৭০ লিটার ফারমেন্টেড ওয়াশ ও ২৬টি হাঁড়ি উদ্ধার—গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা, খানাকুল: - চোলাই মদের বিরুদ্ধে খানাকুলে ফের বড়সড় অভিযান পুলিশের। খানাকুল থানা ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে থানার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ। অভিযানে প্রায় ৬০ লিটার অবৈধ চোলাই মদ, ১,৪৭০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ২৬টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাতিবপুর এলাকায় অভিযান চালানোর সময় এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপরও অভিযান জারি রাখে পুলিশ।
অন্যদিকে, খানাকুল থানার পুলিশের অভিযানে রামমোহন-১ পঞ্চায়েত এলাকার কলিম্বা গ্রাম এবং মাড়োখানা অঞ্চলের বউবাজার এলাকা থেকে এক মহিলা-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে শুকদেব দোলুই ও উত্তম দোলুই-এর নাম জানা গিয়েছে।
গ্রেফতারের পর অভিযুক্তদের প্রথমে খানাকুল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
এদিকে পুলিশের এই অভিযানে খুশি এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, চোলাই মদের নেশাকে কেন্দ্র করে বহু পরিবারে অশান্তি তৈরি হয়। তাঁদের দাবি, নিয়মিত অভিযান চললে বেআইনি মদের কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এক স্থানীয় বাসিন্দার কথায়, “মদ খেয়ে বাড়ি ফিরে অনেকেই পরিবারের সদস্যদের উপর অত্যাচার করেন। যত অশান্তির মূলে এই মদ। পুলিশ এমন অভিযান চালালে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন।”
জানা গিয়েছে, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার ডা. কুনওয়ার ভূষণ সিং-এর নির্দেশে, খানাকুল থানার ওসি সমীর মুখার্জীর নেতৃত্বে এবং আবগারি দপ্তরের সহযোগিতায় এই যৌথ অভিযান চালানো হয়।
বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার এবং এক মহিলা-সহ তিনজন গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি চোলাই মদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামী দিনেও আরও জোরদার হবে বলেই জানা গিয়েছে।
্নি #খানাকুল #খানাকুলথানা #খানাকুলেরখবর #খানাকুলনিউজ #হুগলি #হুগলিরখবর #হুগলিগ্রামীণপুলিশ #বাংলারখবর #আজকেরখবর #স্থানীয়খবর #ব্রেকিংনিউজ #চোলাইমদ #অবৈধচোলাইমদ #চোলাইমদেরবিরুদ্ধে #মদেরবিরুদ্ধে_অভিযান #অবৈধমদেরকারবার #অবৈধমদ #মদউদ্ধার #চোলাইমদউদ্ধার #পুলিশেরঅভিযান #পুলিশি_অভিযান #যৌথঅভিযান #আবগারিদপ্তর #ফারমেন্টেডওয়াশ #অ্যালুমিনিয়ামহাঁড়ি #মদতৈরি #মদকারবার #গ্রেফতার #গ্রেফতার৩ #কলিম্বা #নাতিবপুর #মাড়োখানা #বউবাজার #রামমোহন১ #শুকদেবদোলুই #উত্তমদোলুই #জননিরাপত্তা #সমাজবিরোধীদেরবিরুদ্ধে #নেশামুক্তসমাজ #নেশামুক্তবাংলা #মাদকবিরোধীঅভিযান #সাধারণমানুষেরস্বস্তি #জনগণেরনিরাপত্তা #আইনশৃঙ্খলা #আইনেরশাসন #প্রশাসনেরঅভিযান াংলা #অগ্নির_এক্সক্লুসিভ ্নির_পর্দায়