17/08/2026
আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার তালঝারি ব্লকে অবস্থিত এই চোখ জুড়ানো অফবিট পর্যটন কেন্দ্রে। এখানে পাহাড়ের খাঁজ বেয়ে প্রায় ১১০-১৫০ ফুট উপর থেকে আছড়ে পড়া জলের বিন্দু সূর্যের আলোয় মুক্তোর মতো চকচক করে, তাই এর নাম ‘মতিঝর্ণা’। একই সাথে জলপ্রপাতের কাছেই পাহাড়ের গুহায় অবস্থিত জাগ্রত শ্রী মতিনাথ ধাম (বাবা ভোলেনাথের মন্দির), যেখানে সারা বছর ভক্তদের সমাগম থাকে।
ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কীভাবে যাবেন, কখন যাবেন এবং মতিঝর্ণা ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য!