JEPL official

JEPL official বাংলা টলিউডের সমস্ত খবর সবার আগে All Bengali Tollywood news first

পা দিয়ে লিখে ৬০০-তে ৬০০! রাজস্থানের পায়েল যাদবের এই গল্প নতুন করে ভাইরাল, তবে ঘটনাটা পুরনোসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ন...
16/08/2026

পা দিয়ে লিখে ৬০০-তে ৬০০! রাজস্থানের পায়েল যাদবের এই গল্প নতুন করে ভাইরাল, তবে ঘটনাটা পুরনো
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়িয়ে পড়া একটা পোস্টে দেখা যাচ্ছে রাজস্থানের পায়েল যাদবের অনুপ্রেরণাদায়ী কাহিনি। তবে এটা কোনো নতুন খবর নয় — ঘটনাটা ঘটেছিল ২০২৫ সালের জুন মাসে, প্রায় এক বছর আগে।
রাজস্থানের খৈরথল-তিজারা জেলার মুন্ডনকালা গ্রামের বাসিন্দা পায়েল যাদব ছোটবেলায় এক দুর্ঘটনায় হারিয়েছিলেন তাঁর দুটো হাতই। কিন্তু সেই প্রতিবন্ধকতা তাঁকে থামাতে পারেনি। পা দিয়ে লিখেই তিনি পরীক্ষায় বসেন, আর ২০২৫ সালের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০-র মধ্যে পুরো ৬০০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দেন। নিজের এই সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছিলেন নিজের পরিশ্রম, পরিবার আর শিক্ষকদের। তাঁর স্বপ্ন, ভবিষ্যতে একজন IAS অফিসার হওয়া।
তবে এই মুহূর্তে ঘুরতে থাকা পোস্টটা নিয়ে একটা জরুরি বিষয় জানিয়ে রাখা দরকার — পোস্টের ছবিগুলোর কোণায় নিজেই লেখা আছে "AI Generated"। অর্থাৎ পুরস্কার নেওয়ার দৃশ্য বা মুখের ছবি হিসেবে যা দেখানো হচ্ছে, তা পায়েলের প্রকৃত ছবি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটা প্রতিনিধিত্বমূলক ছবি। প্রকৃত ঘটনা সত্য হলেও, এইভাবে বাস্তব ছবির বদলে AI-নির্মিত ছবি ব্যবহার করাটা পাঠকদের বিভ্রান্ত করতে পারে।
দেশের অসংখ্য মানুষের কাছে পায়েলের এই লড়াই আজও সমান অনুপ্রেরণাদায়ী, তবে এটা মনে রাখা জরুরি যে এটা একটা পুরনো, ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রচারিত সাফল্যের কাহিনি — নতুন কোনো ঘটনা নয়।

কনে দেখা আলোর প্রিয় একজন মানুষ,বড় আপন মনে হয়,তার কথা শুনলে মনে হয়, আমাদের দিদা, ঠাম্মা কথা বলছে,তার আজ জীবনের সঙ্গী ...
16/08/2026

কনে দেখা আলোর প্রিয় একজন মানুষ,বড় আপন মনে হয়,তার কথা শুনলে মনে হয়, আমাদের দিদা, ঠাম্মা কথা বলছে,তার আজ জীবনের সঙ্গী তার থেকে চলে গেলেও তার মনে থেকে যাবে আজীবন, ভগবানের কাছে প্রার্থনা আপনাকে এই পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দিক, আমাদের গ্রুপের তরফ থেকে প্রয়াত রাজা সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করি,ওঁ শান্তি ।
ভালো থাকবেন ওপারেতে স্যার 🙏

 ২০০০ এর দশকের গোড়ার দিকে প্রসেনজিৎ - ঋতুপর্ণা জুটি ভেঙে যাওয়ার পর,স্বতন্ত্র সফল জুটি হিসেবে আত্মপ্রকাশ ঘটে প্রসেনজিৎ ...
16/08/2026



২০০০ এর দশকের গোড়ার দিকে প্রসেনজিৎ - ঋতুপর্ণা জুটি ভেঙে যাওয়ার পর,স্বতন্ত্র সফল জুটি হিসেবে আত্মপ্রকাশ ঘটে প্রসেনজিৎ - রচনা জুটির। ফিল্মি ক্যরিয়ার এ প্রসেনজিৎ - রচনা মোট ২৫ টি ছবি জুটি হিসেবে করেছেন। এর মধ্যে অধিকাংশই সফল,দর্শকদের কাছে সমাদৃত হয়েছিল। কমার্শিয়াল ফিল্ম ঘরানায় একে একে "কুরুক্ষেত্র" "স্নেহের প্রতিদান" "শত্রুর মোকাবেলা" "সবুজ সাথী" "মায়ের আঁচল" "কর্তব্য" "অগ্নি" "পরিবার" "প্রতিশোধ" এর মতো কমার্শিয়ালি হিট/সুপারহিট এসেছে এই জুটির কাছ থেকে।

ততদিনে "সাথী" দিয়ে জিৎ ম্যাসিভ এন্ট্রি নিয়েছেন টলিউড এ,পরপর সব ব্লকবাস্টার দিয়েছেন সেই সময়। এরপরেও পুরো নব্বই দশকে ডমিনেট করা প্রসেনজিৎ,২০০০ দশকে এসে রচনা এর সাথে জুটি তে একাধিক হিট/সুপারহিট দিয়ে টলিউড কমার্শিয়াল ফিল্মে রেলিভেন্ট ছিলেন বেশ ভালোমতই।

জুটি হিসেবে হয়তো "প্রসেনজিৎ - রচনা" জুটি "প্রসেনজিৎ - ঋতুপর্ণা" জুটি এর মতো ব্যাপক সারা ফেলেনি কিন্তু তবুও বাংলার সিনেপ্রেমীরা ২০০২-২০০৮ টাইম পিরিয়ড এ প্রসেনজিৎ - রচনা জুটি কে অনেক ভালোবাসা দিয়েছেন, ফিল্মোগ্রাফি তে হিট / সুপারহিট ছবি গুলোই তার প্রমাণ।

তবে ২০০৮-২০০৯-২০১০ টাইম পিরিয়ড এ প্রসেনজিৎ এর কমার্শিয়াল ছবিগুলো টানা ফ্লপ/ ডিজাস্টার এর মুখ দেখে, নবাগত ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখার্জি প্রসেনজিৎ এর কেরিয়ারে "অটোগ্রাফ" দিলে, হার্ডকোর কমার্শিয়াল ছবি থেকে আর্ট হাউস ছবিতে প্রসেনজিৎ শিফট করেন।

ততদিনে জিৎ - দেব কমার্শিয়াল ছবিকে লিড করছেন,এবং ব্লকবাস্টার দিচ্ছেন। কমার্শিয়াল ছবি সেসময় দেব - জিৎ কেন্দ্রিক হয়ে পড়ে। প্রসেনজিৎ এর কমার্শিয়াল সিনেমার সাফল্যের গতি থমকে যায়।

🎬প্রসেনজিৎ - রচনা জুটির ফিল্মোগ্রাফি:

১.মোহিনী(১৯৯৫) ➡️ ফ্লপ🛑
২.কুরুক্ষেত্র(২০০২)➡️ সুপার হিট✅
৩.শত্রুর মোকাবিলা(২০০২)➡️ হিট✅
৪.স্নেহের প্রতিদান(২০০৩)➡️ সুপার হিট✅
৫.রাখে হরি মারে কে(২০০৩)➡️ সেমি হিট✅
৬.রক্তবন্ধন(২০০৩)➡️ ফ্লপ🛑
৭.সবুজ সাথী(২০০৩) ➡️ সুপার হিট✅
৮.অন্ধপ্রেম(২০০৩)➡️ এভারেজ⚠️
৯.মায়ের আঁচল(২০০৩) ➡️ সুপার হিট✅
১০.কর্তব্য(২০০৩) ➡️ হিট✅
১১.অগ্নি(২০০৪) ➡️ সুপার হিট✅
১২.পরিবার(২০০৪)➡️ হিট✅
১৩.অন্যায় অত্যাচার(২০০৪)➡️ এভারেজ⚠️
১৪.গ্যাঁড়াকল(২০০৪) ➡️ এভারেজ⚠️
১৫.প্রতিশোধ(২০০৪)➡️ হিট✅
১৬.ত্যাগ(২০০৪) ➡️ হিট✅
১৭.বাজি(২০০৫) ➡️ ফ্লপ🛑
১৮.ক্রিমিনাল(২০০৫)➡️ হিট✅
১৯.রাজমহল(২০০৫) ➡️ বিলো এভারেজ⚠️
২০.সাথী আমার(২০০৫) ➡️ ফ্লপ🛑
২১.একাই একশো(২০০৬) ➡️ সেমি হিট✅
২২.সকাল সন্ধ্যা(২০০৬) ➡️ হিট✅
২৩. টক্কর(২০০৮)➡️ ফ্লপ🛑
২৪.মিস্টার ফ্যান্টুস (২০০৮)➡️ ফ্লপ🛑
২৫.চাওয়া পাওয়া(২০০৯)➡️ এভারেজ⚠️

প্রসেনজিৎ - ঋতুপর্ণা জুটির এপর্যন্ত ২৫ টি ছবি এসেছে। ক্লিন হিট/ সুপার হিট এসেছে ১৪ টি। হিট পার্সেন্টেজ ৫৬%। যা সেই সময়ে দাঁড়িয়ে বেশ ভালো বলা যায়।

***তথ্য গুলো ইন্টারনেট ডাটাবেস/সংবাদপত্র/কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে। কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি থাকলে,কমেন্ট ভ্রম সংশোধন করে দেবেন।

মুসলিম কন্যা ইরাম কাজীর অসাধারণ সাফল্য।NEET পরীক্ষায় ৭২০-এ ৭২০ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন ইরাম...
15/08/2026

মুসলিম কন্যা ইরাম কাজীর অসাধারণ সাফল্য।
NEET পরীক্ষায় ৭২০-এ ৭২০ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করেছেন ইরাম কাজী। তাঁর এই সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে খুশির হাওয়া। ভবিষ্যতে AIIMS-এ ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে ইরামের।

মেধা ও পরিশ্রমের জোরে সাফল্যের নজির গড়লেন মুসলিম কন্যা ইরাম কাজী।

নমস্কার আমি  ঈপ্সিতা র হাসব্যান্ড।আমি আমার স্ত্রী কে বাঁচাতে চাই।আমি সাধারণত ঈপ্সিতার ফেইসবুক চালাই না কিন্তু ওহ এখন অসু...
15/08/2026

নমস্কার আমি ঈপ্সিতা র হাসব্যান্ড।আমি আমার স্ত্রী কে বাঁচাতে চাই।আমি সাধারণত ঈপ্সিতার ফেইসবুক চালাই না কিন্তু ওহ এখন অসুস্থ।
তবুও ঈপ্সিতা নিজেই ফেইসবুক চালায় বেশিরভাগ সময়।
ঈপ্সিতার চিকিৎসা 𝟴 বছর ধরে হচ্ছে। ওর একাধিক অপারেশন হয়েছে র অনেকবার হাসপাতাল এ এডমিট থেকেছে। আমাদের এখন পর্যন্ত 𝟭𝟳/𝟭𝟴 লক্ষ টাকা খরচ হয়েছে নিজেদেরই।
নিজেদের জমি বাড়ি বিক্রি করে র কিছু মানবিক মানুষের সহযোগিতাতে ঈপ্সিতার চিকিৎসা চলছে।
আমরা বর্তমানে বাইরে আছি। ঈপ্সিতার একটা গুরুত্বপূর্ণ অপারেশন হবে (কিডনি ট্রান্সপ্লান্ট না )
যেটা অনেকদিন ধরেই আটকে আছে টাকার অভাবে।
ঈপ্সিতার অপারেশন করতে 𝟯 লক্ষ টাকা দরকার। এর মধ্যে অনেক কষ্ট করে 𝟭 লক্ষ টাকা জোগাড় হয়েছে।
এখন আমাদের 𝟮 লক্ষ টাকা জোগাড় করতেই হবে এই সপ্তাহের মধ্যে।
এছাড়াও এখানে ওর রাঁনিং ডায়ালিসিস, টেস্ট, মেডিসিন, ইনজেকশন এগুল চলছেই। সেগুলো আমাদের টাকা তেই হচ্ছে।
Central line stenosis হওয়ার কারণে রক্তপ্রবাহ এক জায়গা তে বন্ধ হয়ে আছে।টাই মাঝে মাঝেই অস্বাভাবিক মুখ ফুলে যাচ্ছে র ও নানা রকম সমস্যা হচ্ছে।
দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন। ওহ যাতে খুব তাড়াতাড়ি অপারেশন টা করতে পারে।
কাল অপারেশন এর ডেট থাকা সত্ত্বেও করতে পারেনি টাকার ওভাবে।

𝗗𝗼𝗻𝗮𝘁𝗲 𝗳𝗼𝗿 𝗜𝗽𝘀𝗵𝗶𝘁𝗮 🙏🙏🙏
𝗣𝗵𝗽𝗮𝘆/𝗚𝗽𝗮𝘆 -𝟲𝟮𝟵𝟲𝟰𝟮𝟵𝟭𝟭𝟲(𝗦𝘂𝗿𝗷𝘆𝗮𝗱𝗶𝗽𝘁𝗮 𝗗𝗮𝘀)
𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁 𝗻𝗼 -𝟯𝟵𝟮𝟭𝟱𝟱𝟬𝟱𝟬𝟯𝟱
𝗜𝗳𝘀𝗰 𝗰𝗼𝗱𝗲-𝗦𝗕𝗜𝗡𝟬𝟬𝟭𝟴𝟬𝟭𝟯
𝗜𝗽𝘀𝗵𝗶𝘁𝗮 𝗸𝘂𝗻𝗱𝘂
𝗠𝗲𝗸𝗵𝗹𝗶𝗴𝗮𝗻𝗷 𝗕𝗿𝗮𝗻

বাংলা ইন্ডাস্ট্রি অনেক পরে অভিনেতাকে চিনলেও এখন তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে জাত অভিনেতা।বাংলা ইন্ডাস্ট্রি অনেক পরে অভি...
15/08/2026

বাংলা ইন্ডাস্ট্রি অনেক পরে অভিনেতাকে চিনলেও এখন তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে জাত অভিনেতা।
বাংলা ইন্ডাস্ট্রি অনেক পরে অভিনেতাকে চিনলেও এখন তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে জাত অভিনেতা। তাঁর অভিনয় সব সময়ই প্রশংসা পেয়েছে। সিরিয়াল থেকে সিনেমা, সিরিজ সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেছেন এই অভিনেতা। শুধু টলিউডেই তাঁর প্রতিভা সীমাবদ্ধ নেই, বলিউডেও পা জমিয়ে ফেলেছেন তিনি। বরাবরই ফিটনেস ফ্রিক, ইন্ডাস্ট্রিতে তাঁর মতো সুঠাম শরীরের অধিকারী কেউ নেই বললেই চলে। সেই টোটা রায়চৌধুরী সম্প্রতি জানিয়েছেন স্ত্রীর কারণে তিনি হলিউডের প্রস্তাব অনায়াসে ফিরিয়ে দিয়েছেন।

টোটা রায়চৌধুরীর ঝুলিতে বাংলা-হিন্দি মিলিয়ে ছবির সংখ্যা নেহাত কম নয়। তাঁর অভিনয়ের প্রশংসা সর্বত্র। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা জানিয়েছেন যে তিনি হলিউড ছবির প্রস্তাব তাঁর স্ত্রীর কারণে ফিরিয়ে দিয়েছেন। হলিউডের ছবির প্রস্তাব ফেরানো নিয়ে টোটা বলেন, 'চরিত্রটা বেশ ভালই ছিল। যেটা ছিল একটা শয্যাদৃশ্য। আমি পরিষ্কার বলেছিলাম শয্যাদৃশ্য থাকলে আমি করব না। টোটা আরও বলেন, হলিউডের ওই প্যাটার্নের শয্যাদৃশ্য, আমিও পছন্দ করি না, আমার স্ত্রীও পছন্দ করেন না, আমি সেটা করতে পারব না। নয় ওই দৃশ্যটা ছবি থেকে বাদ দাও অথবা আমায় বাদ দাও।'

টোটা আরও বলেন, 'আমি অবশ্য জানি এটা পেশাদার অভিনেতা হিসাবে করাই যায়। কিন্তু যেটা আমার অর্ধাঙ্গিনী পছন্দ করেন না, সেটা আমি কেন করতে যাব? তাঁকে যেটা মনোকষ্ট দেয়, কেন করব সেটা?' অর্থাৎ স্ত্রীকে কষ্ট দিয়ে টোটা কোনও কাজই যে করবেন না, তা কিন্তু একেবারে স্পষ্ট। এমনিতেও ইন্ডাস্ট্রিতে টোটাকে নিয়ে কোনও গুঞ্জন বা গুজব নেই। নিপাট ভাল মানুষ টোটা। নিজের কাজ আর পরিবার এই নিয়ে থাকতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনকে খুব একটা লাইম লাইটে আনতে চান না। টোটা নিজের কাজের প্রতি খুব সৎ, স্বচ্ছ মনের মানুষ আর স্পষ্টবাদী। শিল্পী হিসাবেও অত্যন্ত নিষ্ঠাবান।

তবে স্ত্রী শর্মিলি কোনও নায়িকার চেয়ে কম সুন্দরী নন। টোটা ও শর্মিলার বহু বছরের বিয়ে। এখনও অটুট তাঁদের দাম্পত্য এবং ভালোবাসাও। নিজের ব্যক্তিগত জীবন কখনও সামনে আনা পছন্দ নয় টোটার। তাই নিজের একমাত্র মেয়েকেও লাইম লাইটের বাইরে রাখেন অভিনেতা। ২০২৪ সালে টোটা ও শর্মিলার বিয়ে রজত জয়ন্তীতে পা দিয়েছে। সেই উপলক্ষ্যে ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে গ্র্যান্ড পার্টির আয়োজনও করা হয়। মুক্তির অপেক্ষায় রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি। এছাড়াও ঝুলিতে বেশ কয়েকটি ছবি রয়েছে টোটার।

২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটে বাদশার। এবছর তিনি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী ইশা রিখির সঙ্গে।  ত...
01/08/2026

২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটে বাদশার। এবছর তিনি গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী ইশা রিখির সঙ্গে।

তবে ৪ মাস যেতে না যেতেই আবার ডিভোর্স ?

২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কে যতিচিহ্ন পড়ে বাদশার। তাঁদের একটি মেয়েও আছে। ডিভোর্সের পর ইশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তারকা র‍্যাপারের।

এদিকে দ্বিতীয় স্ত্রী বলেন আজ আমি ভয়ের বদলে সাহসকে বেছে নিচ্ছি। হয়তো পুরো ঘটনাটি বলার মতো অবস্থায় আমি এখনও নেই, তবে সবকিছু ঠিকঠাক আছে— এমন ভান করা বন্ধ করার জন্য আমি অবশেষে প্রস্তুত।’

বিচ্ছেদ এড়ানোর জন্য নিজেদের সোশ্যাল মিডিয়া ক্যামেরাম্যানকে বিয়ে করলেন তিন আপন বোন।
24/07/2026

বিচ্ছেদ এড়ানোর জন্য নিজেদের সোশ্যাল মিডিয়া ক্যামেরাম্যানকে বিয়ে করলেন তিন আপন বোন।

'ভেন্ডারে উঠেছেন কেন?', টিকিট দেখেও অশ্লীল গালিগালাজ দুই নৃত্যশিল্পীকে, সেই টিটিই-র যা পরিণতি হল, অবিশ্বাস্যউত্তর ২৪ পরগ...
24/07/2026

'ভেন্ডারে উঠেছেন কেন?', টিকিট দেখেও অশ্লীল গালিগালাজ দুই নৃত্যশিল্পীকে, সেই টিটিই-র যা পরিণতি হল, অবিশ্বাস্য

উত্তর ২৪ পরগনার গোবরডাঙার দুই তরুণী নৃত্যশিল্পীকে মানসিকভাবে হেনস্তা ও অশ্লীল, অকথ্য ভাষায় কটুক্তি করার অভিযোগে অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নিল পূর্ব রেল।

বনগাঁ জিআরপি থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি অভিযুক্ত টিটিই-কে দায়িত্ব থেকে সরিয়ে শিয়ালদহ ডিভিশনাল অফিসে তলব করা হয়েছে।

সোমবার অভিযোগকারীদের আদালতে গিয়ে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।

Address

Kolkata
712361

Website

Alerts

Be the first to know and let us send you an email when JEPL official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category