News Bangla 7 Digital

News Bangla 7 Digital মানুষের কাছাকাছি, আমরা মানুষের কথা বলি ।। Take a look at UTTAM KUMAR DHALI (): https://twitter.com/DHALIKUMAR?s=09

24/08/2026

BJP-কে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না বি-স্ফো-রক মন্তব্য মমতার

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূলেই ফিরে এলেন আরও এক বিধায়ক৷ এ দিন বিধানসভায...
24/08/2026

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূলেই ফিরে এলেন আরও এক বিধায়ক৷ এ দিন বিধানসভায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের পাশে বসে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে ফিরে আসার কথা জানান আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকি৷
কালীঘাট তৃণমূলে ফেরত এসে ঋতব্রত পন্থী নব তৃণমূলের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ তুলেছেন কাশেম সিদ্দিকি৷ তাঁর অভিযোগ, ‘আমাকে ভুল বোঝানো হয়েছিল দিদি থাকবে বলে। আমি দিদি ছাড়া বুঝিনা। দেখলাম দিদি নেই। দিদিকেই দেখে আমরা ভোটে জিতেছি।’
বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও দাবি করেন, ‘উনি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। ওনাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।’ বেলেঘাটার বিধায়ক কুণালের আরও দাবি, ‘বিরোধী দলনেতার পদ নিয়ে বিধানসভায় ভোটাভুটি করা হোক। আর গোপন ব্যালটে করা হোক। স্পিকারের কাছে অনুরোধ করব। করুন ফ্লোর টেস্ট। চ্যালেঞ্জ করছি করা হোক সিক্রেট ব্যালটে ফ্লোর টেস্ট।’
প্রসঙ্গত কয়েকদিন আগে হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগ তুলে বিধানসভায় কালীঘাট পন্থী তৃণমূলের প্রতিবাদে সামিল হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেওয়া তিন তৃণমূল বিধায়ক বিভাস সর্দার, তৌসিফুর রহমান এবং আব্দুল খালেক মোল্লা৷ এদের মধ্যে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান কালীঘাট শিবিরে ফেরত এসেছেন৷ ফলে ঋতব্রত শিবির ছেড়ে এখনও পর্যন্ত তিন বিধায়ক কালীঘাট শিবিরে ফিরলেন৷ যদিও আমডাঙার বিধায়কের শিবির বদল নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন নব তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
এর আগে কালীঘাটপন্থী তৃণমূলের মুখপাত্র এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ একাধিক বার দাবি করেছেন, ঋতব্রত শিবিরে যাওয়া বহু বিধায়কই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ কিন্তু শুধুমাত্র পুলিশ দিয়ে হয়রানির ভয়ে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারছেন না৷

24/08/2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করে যা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী !

আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধ-র্ষ-ণে-র চেষ্টার অভিযোগ, গ্রেফতার- ১আনন্দপুর থানার বহুতলে পরিচারিকাকে ধ-র্ষ-ণে-র চেষ্টার...
23/08/2026

আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধ-র্ষ-ণে-র চেষ্টার অভিযোগ, গ্রেফতার- ১
আনন্দপুর থানার বহুতলে পরিচারিকাকে ধ-র্ষ-ণে-র চেষ্টার অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মন্টু কুমার। জানা গিয়েছে, বিলাসবহুল ওই আবাসনে রান্নার কাজ করতেন নির্যাতিতা। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টারও অভিযোগ। গুরুতর আহত ওই মহিলা। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। ট্রেনে উঠে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। (Anandapur Physical Assault Allegation)
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, বহুতলেই নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। সেখানে রান্নার কাজ করতে যেতেন তিনি। সেই সময়ও নির্যাতন করতে যায় ওই যুবক। ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করে মহিলাকে। ঘটনার পর দুর্গাপুর পালিয়ে গিয়েছিল সে। সেখান থেকে পঞ্জাব মেলে উঠে পালানোর চেষ্টা করছিল। সেই সময়ই তাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং আরপিএফ। গোটা ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে। (Anandapur Assault Case)

23/08/2026

থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের !

23/08/2026

ফুটপাতবাসী বাচ্চার দুধ গরম করছে বলে পুরমন্ত্রীর তোপে পড়েছিলেন এক মা, এবার তার পাশে দাঁড়াল কুণাল ঘোষ

ডোমকলে আবার উড়ল লাল ঝান্ডা, সমবায় সমিতির ভোটে সিপিএম আটে আট! বিধায়কের দাবি, ফলাফল ইঙ্গিতবাহীবিধানসভা ভোটে বামেদের শূন্য...
23/08/2026

ডোমকলে আবার উড়ল লাল ঝান্ডা, সমবায় সমিতির ভোটে সিপিএম আটে আট! বিধায়কের দাবি, ফলাফল ইঙ্গিতবাহী

বিধানসভা ভোটে বামেদের শূন্যের গেরো কাটিয়েছে ডোমকল। এ বার মুর্শিদাবাদের সেই জনপদে সমবায় সমিতির ভোটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল সিপিএম। আটটি আসনের আটটিতেই জয়লাভ করলেন বাম প্রার্থীরা। সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানার দাবি, আগামিদিনে সারা রাজ্যের কাছে বার্তা দেবে তাঁদের ফলাফল।
রবিবার ডোমকলের বনিয়াখালি হরেরামপুর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। আসন সংখ্যা আটটি। বামেরা ছাড়াও প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং তৃণমূল। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। ত্রিমুখী লড়াইয়ে শেষমেশ দেখা গেল বামেদের সামনে ধরাশায়ী প্রতিদ্বন্দ্বীরা। সবক’টি আসনেই জয়ী হয়েছে বামেরা।
এমন একতরফা ফলাফলে স্বাভাবিক ভাবে উচ্ছ্বসিত স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা। লাল ঝান্ডা নিয়ে, লাল আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতেন সকলে। ভোটগণনার পর্ব শেষ হতে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন ডোমকলের বিধায়কও। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন দলের কর্মী-সমর্থকেরা। বার হয় বিজয় মিছিল। ভোটকেন্দ্র থেকে পায়ে পায়ে সেই মিছিল যায় নাজিরপুর বাজার পর্যন্ত।
সিপিএম নেতৃত্বের দাবি, এই জয় ডোমকলে তাদের সাংগঠনিক শক্তি ও গণভিত্তিরই প্রমাণ। সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের মন্তব্য, ‘‘শান্তিশৃঙ্খলার সঙ্গে ভোট হয়েছে। তৃণমূল, কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের হারিয়ে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘ভোটটা সমবায়ের হলেও ডোমকলের এই ফলাফলে দিক্‌নির্দেশ রয়েছে। আগামিদিনে রাজ্যে এই বার্তা যাবে যে, মানুষ বিকল্প খুঁজছে। আর দুর্ঘটনা-অঘটন ছাড়াও ভোট সম্ভব।’’

বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় ও নহাটা যোগেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির সভাপতি হলেন মন্ত্রী অশোক কীর্তনীয়া       :
23/08/2026

বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় ও নহাটা যোগেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির সভাপতি হলেন মন্ত্রী অশোক কীর্তনীয়া

:

22/08/2026

‘সরকার বদলেছে, তাই এমন আচরণ’—আদালতে যাওয়ার আগে বিস্ফোরক নির্মল ঘোষ

22/08/2026

যাদবপুরের "ক্যাম্পাসের ভিতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই", হুঁ-শিয়া-রি মুখ্যমন্ত্রীর

Address

Chandpara
700001

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla 7 Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangla 7 Digital:

Shortcuts

Share

Category