08/06/2026
#ইলিয়াড_ইলুর_কথা
"আমরা সম্পন্ন হয়েছি তথাকথিত পুঁথিগত বিদ্যার শিক্ষায়, কর্পোরেটের পুঁজিতে, আর্থিক বিত্তে... কিন্তু কী হারিয়েছি? হারিয়েছি সেদিনের ছায়া সুনিবিড় শান্তির নীড়, সোঁদা ঘামের গন্ধমাখা অনাবিল অনাড়ম্বর জীবনের অধিকারী গালভরা টোলপড়া হাসির পরিপূর্ণ মুখমন্ডলগুলো।"
Charukola Art Wings প্রকাশনী থেকে "বর্ষা যাপনে চারুকলা" অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হলো লেখক সুব্রত মুখোপাধ্যায়-এর লেখা "ইলিয়াড — ইলুর কথা (প্রান্তজনের রুদ্ধসংগীত)" গল্পগ্রন্থটি — এই বইটির প্রতি পাতায় আছে স্মৃতির কোলাজ, যান্ত্রিক সভ্যতার দম্ভ ও প্রান্তিক মানুষের হারিয়ে যাওয়া শিকড়ের খোঁজ।
কর্দমাক্ত মেঠো পথ আজ পিচ-ঢালা ঝাঁ-চকচকে রাজপথ। চিমনি-ডিবরির টিমটিমে আলো আর বাবুইঘাসের দড়ির খাটিয়াকে নির্বাসনে পাঠিয়ে ঘরে ঘরে আজ ইনভার্টার, শীততাপনিয়ন্ত্রিত কক্ষ আর রাজস্থানের হোয়াইট মার্বেল। যান্ত্রিক সভ্যতার চাকচিক্যে আমরা আজ তথাকথিত 'সম্পন্ন' ও 'অভিজাত'। কিন্তু এই কৃত্রিম আভিজাত্যের আড়ালে আমাদের অজান্তেই কি হারিয়ে যায়নি বুকের ভেতরের এক চিলতে অকৃত্রিম আকাশ? পুকুরের মুক্ত সাঁতার ভুলে আজ আমরা বন্দী বাথটাবের কৃত্রিম বিলাসে।
এই বই কোনো কাল্পনিক আখ্যান নয়, এ হলো এক পরম প্রাপ্তির বিপরীতে এক চরম অপ্রাপ্তির খতিয়ান। কালের অমোঘ নিয়মে মানভূমের পাহাড়-জঙ্গলে ঘেরা ‘ইলুর মাটিতে’ যে প্রান্তিক মানুষগুলোর নিঃশব্দ বিচরণ ছিল—অশীতিপর বৃদ্ধা হুড়ুমদা, মুদিদোকানী গোপাল, কিংবা সারল্যের প্রতিমূর্তি রাধেবলো, সলখন, দেবীলাল, হরিকাকারা—তাঁদের সেই অনাবিল যাপনচিত্র আজ এক ট্রাজিক মহাকাব্য।
লেখক সুব্রত মুখোপাধ্যায় তার কলমের হালকা আঁকিবুঁকিতে, শব্দের তুলিতে পুনর্নির্মাণ করেছেন সেই হারিয়ে যাওয়া বিমূর্ত মানবতাকে। আদর, সোহাগ, স্নেহ, স্বার্থত্যাগ আর মমত্বের মিশেলে তৈরি এই স্মৃতিকথা যেন এক অব্যক্ত রুদ্ধ সঙ্গীত। জননী ও জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে সাহিত্যপ্রেমী রসিক পাঠকদের উদ্দেশ্যে নিবেদিত লেখকের এই এক অঞ্জলি—যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় শিকড়ের টানে, ভাবিয়ে তোলে আমাদের মেকী আধুনিকতা নিয়ে। আসুন, আরও একবার হারিয়ে যাই সেই সোঁদা মাটির গন্ধে, চিনে নিই আমাদের খামখেয়ালী আঁচড়ে আঁকা প্রকৃত ‘স্বর্গ’কে।
বই : ইলিয়াড — ইলুর কথা ( প্রান্তজনের রুদ্ধসংগীত)
বিষয় : রম্য গল্পগ্রন্থ
লেখক : সুব্রত মুখোপাধ্যায়
প্রকাশনী : চারুকলা আর্ট উইংস্
মুদ্রিত মূল্য : ২৫০.০০
অফার মূল্য : ১৭৫.০০
(ডেলিভারি চার্জ অতিরিক্ত ৫০ টাকা)
বাড়ি বসে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নম্বরে 062913 04385 হোয়াটসঅ্যাপ করে অথবা ফোন করে অর্ডার করতে পারেন 9007867247 অথবা প্রথম কমেন্টে বইটি সংগ্রহ করার লিংক দেওয়া রইল।
#বর্ষা_যাপনে_চারুকলা