Shree Krishna Katha

Shree Krishna Katha Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

Serving for Lord Krishna.

Promote & sell spiritual books and magazines.

Wish to everyone HOLI..   সকলকে জানাই দোল..
03/03/2026

Wish to everyone HOLI.. সকলকে জানাই দোল..

🏵 *আজ মায়াপুরে শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের  কীর্তনের সময় নিত্যানন্দ প্রভুর ও শ্রীবাস ঠাকুরের চোখের জল। ১৭ই ফেব...
18/02/2026

🏵 *আজ মায়াপুরে শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের কীর্তনের সময় নিত্যানন্দ প্রভুর ও শ্রীবাস ঠাকুরের চোখের জল। ১৭ই ফেব্রুয়ারি ২০২৬*
*একটা ঘটনা নয়… একেবারে অন্তরের ভিত কাঁপিয়ে দেওয়া অভিজ্ঞতা*। 💥
*==============================================================*
💥 *আজ ১৭ ই ফেব্রুয়ারী , ২০২৬ , শ্রীধাম মায়াপুরে কিওন মেলায় ৪র্থ দিন, রাত ০৮ টা ৩৭ মিনিটে ভগবানের শ্রীবিগ্রহও প্রেমাশ্রুসিক্ত হয় যখন শ্রীল গুরুমহারাজের কন্ঠে তারকব্রহ্ম মহাহরিনাম সংকীর্তন হয় l শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের কীর্তনে নিত্যানন্দ মহাপ্রভু ও শ্রীবাস ঠাকুরের চোখে অশ্রু*

💥 *শুদ্ধ ভক্তের কিওনে ভগবান ক্রর্ন্ধন করেন*।🙏

💥শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ কীর্তনে বসেছেন। কণ্ঠে হরিনাম। কিন্তু সেটা স্রেফ সুর নয়, শব্দ নয় যেন হৃদয়ের গভীরতম আর্তি। চারদিক ভরে গেছে “হরিবোল” ধ্বনিতে। মন্দিরের দেয়াল, আকাশ, বাতাস—সব যেন একসঙ্গে নাম উচ্চারণ করছে।*🙏

💥 *পঞ্চতত্ত্বের বিগ্রহের দিকে তাকিয়ে মনে হলো — তিনি কেবল ধাতু নির্মিত বিগ্রহ নন। তিনি নীরব নন। তাঁর চোখে অশ্রু। সেই অশ্রু কল্পনা নয়, অনুভব। মনে হচ্ছিল, গুরুমহারাজের কণ্ঠের প্রতিটি নাম, প্রতিটি সুর সরাসরি তাঁর হৃদয়ে আঘাত করছে। যেন ভক্ত আর ভগবানের মধ্যে আর কোনো দূরত্ব নেই*।🙏

💥 *গুরুমহারাজকে দেখে মনে হলো, ভক্তি কাকে বলে তার জীবন্ত উদাহরণ সামনে বসে আছে। গুরু শুধু শাস্ত্রের ব্যাখ্যা দেন না। গুরু দেখিয়ে দেন, কীভাবে নাম নিতে হয়, কীভাবে হৃদয় উজাড় করে দিতে হয়, কীভাবে ভগবানের সঙ্গে সম্পর্কটা সত্যি করে তুলতে হয়।আজ অনুভব করলাম, ভগবান দূরে নন। তিনি শুনছেন। তিনি সাড়া দিচ্ছেন। নামের প্রতিটি উচ্চারণের জবাব আছে*।🙏

💥 *আমরা সত্যিই কত ভাগ্যবান। এমন একজন মহাপুরুষের শিষ্য হতে পেরেছি, যার কণ্ঠে নাম উঠলে মন্দির কেঁপে ওঠে, যার ভক্তিতে বিগ্রহও যেন সাড়া দেন।আজকের সেই দৃশ্য চোখে নয়, হৃদয়ে গেঁথে রইল। মনে হচ্ছে, আজ রাতের আকাশটাও অন্যরকম। বিশ্বাসটা একটু গভীর হয়েছে। ভক্তিটা একটু সত্যি হয়েছে*।🙏

💥 আজ বুঝলাম — হরিনাম শুধু উচ্চারণ নয়। হরিনাম জীবন্ত। হরিনাম সাড়া দেয়। হরিনাম অনুভব করায় যে ভগবান আছেন, এখানেই আছেন, আমাদের মাঝেই আছেন। 🙏

💥 *শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কী জয়* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💥 *জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কী জয়* l🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💥 "হরেরনাম হরেরনাম হরেরনামৈব কেবলম
কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা।।"
🙏🙏🙏🙏

💥 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। 🙏
💥 হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।🙏

Address

Kolkata
700063

Telephone

+918910876302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shree Krishna Katha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shree Krishna Katha:

Shortcuts

Share